সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত করা হয়। তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্তও…
Author: TMTV Desk
আব্দুল্লাহ আল শামস, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর দুর্গাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সাথে উপজেলার কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সভায় নবাগত ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, দুর্গাপুর উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাই সরকারি নীতিমালার আলোকে জনগণের কল্যাণে ভালো কিছু করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন,…
আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ছিল আগুন-বারুদে লড়াই। ফাউল হয়েছে ৪৬টি, চারটি হলুদ কার্ড ও লাল কার্ড একটি। ম্যাচ শেষে তো হাতাহাতি, মারামারিও হয়ে গেল। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের দ্বিতীয় হলুদ কার্ডের কারণে আর্জেন্টিনাকে খেলা শেষ করতে হয়েছে ১০ জন নিয়ে। নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, এনজোর লাল কার্ড পাওয়ার পরপর লিওনেল মেসি এসে রেফারিকে মাটিতে পড়ে থাকা নিকোলাস তাগলিয়াফিকোর অবস্থা দেখতে বলছেন। ভিডিওতে এটাও পরিষ্কার দেখা গেছে যে, তাগলিয়াফিকো ইনজুরির অভিনয় করেছেন। স্পেনের কাছে ফাইনালে হারের পর এনজো মুখ খুলেছেন। দেশের জন্য সবকিছু দেওয়ার প্রতিজ্ঞা তার কণ্ঠে। দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড…
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাখ্যা ও বিচার বিষয়ে অঙ্গীকার চেয়ে চিঠি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ইউএইর দেওয়া চিঠি পেয়েছে বাংলাদেশ। চিঠিতে বাংলাদেশে এ ধরনের বিষয়ে ‘সেন্ট্রাল অথরিটি’ হিসেবে কোন সংস্থা বা কর্তৃপক্ষ দায়িত্ব পালন করছে–সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি, বেনজীর আহমেদকে দেশে ফেরানো হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক অঙ্গীকারও চেয়েছে আমিরাত। এ ছাড়া, বেনজীর আহমেদকে প্রত্যর্পণ বা দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোন আইনি ভিত্তিতে বাংলাদেশ অনুরোধ জানাচ্ছে, সেটিও বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে…
দারুণ নিয়ন্ত্রিত ও পজেশন নির্ভর পারফরম্যান্সে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে দাপট দেখিয়ে জিতেছে স্পেন। ম্যাচের ১০৬ মিনিটে একমাত্র গোলটি করেছেন বার্সেলোনার ফরোয়ার্ড ফেররান তোরেস। ফাইনাল জয়ের এই নায়ক স্পেনের জাতীয় বীরের মর্যাদা পাচ্ছেন। পাশাপাশি ফাইনালের কয়েকদিন আগে তার প্রেম ভাঙার একটি খবরও বেশ আলোচিত হচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র এক প্রতিবেদনে বলা হয়, শিরোপা উদযাপনের আড়ালে ছিল তোরেসের ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচের মাত্র কয়েকদিন আগে প্রেমের সম্পর্কে বিচ্ছেদের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। বিশ্বকাপ চলাকালেই ইনফ্লুয়েন্সার ও ফ্যাশন স্টাইলিস্ট মার্টিনা হান্টারের সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটে। স্প্যানিশ সাংবাদিক হাভি দে…
ভারতের দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ধারাবাহিক কয়েকটি পোস্টে তিনি শিক্ষার্থীদের প্রতি সংহতি জানানোর পাশাপাশি ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের কঠোর সমালোচনা করেছেন। প্রশ্ন তুলেছেন প্রশাসনের নৈতিকতা নিয়ে। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২০ জুলাই) ‘চলো সংসদ’ কর্মসূচি পালনকালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে দিল্লি পুলিশ। এই ঘটনার পরপরই অরিজিৎ সিং তার ভেরিফায়েড হ্যান্ডেল থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘এখন তো আপনারা শিক্ষার্থীদেরও মারছেন। আপনাদের কি একটুও লজ্জা লাগে না?’ রাজনৈতিক নেতাদের সরাসরি জবাবদিহিতার আওতায়…
আগস্টের শেষ সপ্তাহ কিংবা সেপ্টেম্বরের শুরুতে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য এ সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও জাপানের মধ্যে কূটনৈতিক পর্যায়ে প্রস্তুতি চলছে। দুই দেশের মধ্যে সফরের সময়সূচি, এজেন্ডা ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। সূত্র জানায়, আগামী ১২ আগস্ট ঢাকায় বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান সফর নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি আরও এগিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও এ বিষয়ে এখন…
আব্দুল্লাহীল শামস, স্টাফ রিপোর্টারঃ মজুদের চেষ্টা, মাঠে প্রশাসন জ্বালানি তেলের সংকটের গুজবে রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় পেট্রোল পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড় দেখা দিয়েছে। মঙ্গলবার রাত থেকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকেরা বিভিন্ন পাম্পে ভিড় করেন। কেউ কেউ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে জারকিনে মজুদের চেষ্টাও করেছেন। তবে প্রশাসন বলছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুদদারির চেষ্টা ঠেকাতে অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর রুয়েট গেটসংলগ্ন নয়ান ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, ৫০ জনের বেশি মোটরসাইকেল চালক তেল নেওয়ার অপেক্ষায় রয়েছেন। রাত সোয়া ১২টার দিকে সেখানে অপেক্ষমাণ বাইকারের সংখ্যা ১৫ থেকে ২০ জনে নেমে…
মেসবাহউল আলম দিনার, স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পবা উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১৫টি পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ করা হয়ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন। তিনি বলেন: ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট খুবই মানবিক বিষয়। অসহায় মানুষের ঘর নির্মাণ ও পুনর্নির্মাণে সরকারের এই সহায়তা তাদের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, সরকারি সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কাছে পৌঁছে যাক। শফিকুল হক মিলন আরও বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় মানুষের ঘর…
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আমরা অতীতে একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তিই নেই। তাই আসুন, আগামীতে জনগণের প্রত্যাশা পূরণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।’ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জোট নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি ছোট ভাই হিসেবে আপনাদের বলব, আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। কারণ, আমাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। আসুন, আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশার জায়গাগুলো আগে খুঁজে বের করে তা পূরণের চেষ্টা করি।…

