Author: TMTV Desk

ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার পুরোটা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজার পুরোটাই ইসরায়েল নিয়ন্ত্রণ করবে। সোমবার এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, গাজায় এখনো ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হাতে ৫৮ জন জিম্মি রয়েছেন। তাদের মুক্তি এবং হামাসের সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমে ‘সম্পূর্ণ বিজয়’ অর্জনই ইসরায়েলের লক্ষ্য। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল গাজার পুরো অঞ্চল নিয়ন্ত্রণে রাখবে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার একটি নতুন সামরিক অভিযান শুরু করেছে। সোমবার তারা দক্ষিণ গাজার খান ইউনিস শহরের বাসিন্দাদের উপকূলে সরিয়ে যেতে সতর্ক করেছে। এলাকাটিতে “অভূতপূর্ব হামলার প্রস্তুতি…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। চলমান এই হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামলার জেরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৩ হাজার ৫০০ জনে পৌঁছেছে। এছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৩৩৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা আনাদোলু। আল জাজিরা বলছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর মধ্যরাত থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বোমাবর্ষণ করেছে এবং আরও ৩৮ জনকে হত্যা করেছে। এদিকে কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারা গাজায় নতুন…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে। চট্টগ্রামে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করল? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না।মঙ্গলবার (২০ মে) খিলক্ষেতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আহত রাকিবুল হাসানের শরীরের খোঁজ নেন ‘আমরা বিএনপি পরিবার’ প্রতিনিধি দলটি। রাকিবুলের মায়ের সাথেও কথা বলেন তারা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং যেকোনো প্রয়োজনে রাকিবুল হাসানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। রিজভী…

Read More

কাতার বিশ্বকাপের ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয়। সেই সঙ্গে লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের ব্যাপারে চলা একটি বিতর্কের চিরন্তন অবসান হয়। এর আগে, সর্বকালের সেরার আলোচনায় এই আর্জেন্টাইনকে অনেকেই স্বীকার করতে চাইতেন না। কারণ, এলএমটেন ততোদিনে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারেননি। এরপর এলো ২০২২ সাল। লুসাইল স্টেডিয়ামে মেসির হাতে উঠতে দেখা গেল বিশ্বকাপের ট্রফি। সোনার কাপে চুমু এঁকে শেষ হার্ডলসও পেরিয়ে গেলেন তিনি। মেসিকে শ্রেষ্ঠত্বের মুকুট পরাতে এরপর আর কেউ তেমন আপত্তি জানায়নি। ১৯৮৬ তে দিয়েগো ম্যারাডোনা যেভাবে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, ২০২২-এ মেসি তার চেয়ে কোনো অংশে পিছিয়ে ছিলেন না। ছিয়াশির আসরে মারাডোনার ছিল ৫…

Read More

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার রাজধানীতে সংগঠনের সভাপতি মো. রিয়াজুর রহমান রিয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন দরবেশের সঞ্চালনায় এক বিশেষ সভায় বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, সচিবালয়ের অভ্যন্তরে যারা দীর্ঘ বছর সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের পুনর্বাসনে ব্যস্ত ছিল, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের ঐ দোসররা যাতে ভোল পাল্টিয়ে কোনোক্রমেই আবারও বিশৃঙ্খলা করতে না পারে, সে বিষয়ে সকলকে সর্বদা সজাগ ও ঐক্যমত থাকার আহ্বান জানানো হয়। সভায় নবগঠিত কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, নতুনরূপে আত্মপ্রকাশ ও অতিবিপ্লব তৈরির চেষ্টা করছে ঘাপটি…

Read More

রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদের অযাচিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার আমির অধ্যাপক আব্দুল খালেক ও সেক্রেটারি মোঃ গোলাম মুর্তজা গণমাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রদান করেছেন। সোমবার (১৯মে) রাজশাহী জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মুহাম্মদ শহিদুল্লাহর স্বাক্ষরিত এক বার্তায় এই যৌথ বিবৃতি প্রদান করে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির রাজশাহী জেলার আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দেওয়া আপত্তিকর একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজ মাঠে একটি আলোচনা ও মহিলা সমাবেশে…

Read More

পছন্দের খাবার খাওয়ার পর পেট ভারী এবং ফুলে যাওয়ার মতো সমস্যা হয় অনেকেরই। ঘরে তৈরি খাবারও মাঝে মাঝে নির্দিষ্ট উপাদান, পরিমাণ এবং খাদ্যাভ্যাসের কারণে অস্বস্তির কারণ হতে পারে। তাই খাবারের পরের অস্বস্তি এড়াতে আপনার দৈনন্দিন খাবারে প্রতিষেধক যোগ করার কথা বিবেচনা করুন। সবচেয়ে ভালো দিক হল, আপনি রান্নাঘরের প্যান্ট্রিতে এই সমাধান খুঁজে নেওয়া। চলুন জেনে নেওয়া যাক খাবারের পর পেট ফুলে যাওয়ার কারণ- ১. মসলার অতিরিক্ত ব্যবহার আমাদের বেশিরভাগ খাবার হলো মসলার মিশ্রণ। এগুলো খাবারে স্বাদ, গঠন এবং সুগন্ধ যোগ করে। কিছু মসলা স্বাস্থ্যের জন্য ভালো বলে বিবেচিত হলেও কিছু আবার গ্যাস, পেট ফাঁপা এবং অ্যাসিড রিফ্লাক্সের কারণ হলো…

Read More

নারায়ণগঞ্জ-৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান, তার মেয়ে লাবিবা জোহা অঙ্গনা ও ছেলে ইমতিনান ওসমানকে জিজ্ঞাসাবাদের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে তলবি চিঠিতে তাদের আগামী ১২ মে হাজির হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক রেজাউল করিম সই নোটিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। অনুসন্ধান টিমের অপর সদস্যরা হলেন– সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম ও পিয়াস পাল। মূলত সিন্ডিকেট করে টেন্ডার বাণিজ্য, বিভিন্ন খাতে চাঁদাবাজি, পরিবহন ও জুট ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন গ্রহণ, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ…

Read More

দেশের পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের পাঁচটি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, লুটপাটের মাধ্যমে শেয়ারবাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে গত কয়েক দশক ধরে যারা জড়িত, তাদের বিচার না হলে মানুষের আস্থা ফিরবে না। শেয়ারবাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, তা অকল্পনীয়। এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। তিনি বলেন, শেয়ারবাজারে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে, যাতে এটি লুটেরাদের আড্ডাখানা না হয়ে মানুষের আস্থার জায়গা হয়ে ওঠে। প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা  ১। সরকারের মালিকানাধীন…

Read More

সারাদেশে বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রপাতে ছয় জেলায় ১৩ জন মারা গেছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, কিশোরগঞ্জে তিনজন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও হবিগঞ্জে একজন মারা গেছেন।রোববার দুপুর থেকে রাতের মধ্যে এ প্রাণ হারানোর ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া: বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। এ নিহতরা হলেন, শামসুল হুদা (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)। এসময় হামিদা বেগম (৪৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে পৃথক স্থানে বজ্রাঘাতে তিন কৃষক নিহত ও আহত হয়েছেন একজন। রোববার বিকেল ৩টার দিকে ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে ও কুলিয়ারচর এবং…

Read More