শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার গারো পাহাড়ে ও বিভিন্ন লোকেশনে চলছিল চিত্রনায়িকা শবনম বুবলী ও অভিনেতা আব্দুন নূর সজলের নতুন সিনেমা ‘শাপলা শালুক’ এর শুটিং। কিন্তু শুটিংয়ের সময় সেখানে বন্যহাতির আগমন ঘটে, ফলে আতঙ্কিত হয়ে পড়েন বুবলী-সজলসহ সিনেমার কলাকুশলীরা। অভিনেতা সজল জানিয়েছিলেন, গত ৯ দিন ধরে শুটিং করছেন তারা। আর প্রায়ই বন্যহাতির আক্রমণের শিকার হন। গত বুধবার তাদের শুটিং সেটে আচমকা ৮-৯ টি বন্যহাতির দল চলে আসে, এতে কলাকুশলীরা আতঙ্কিত হয়ে পড়েন, পরে সেই হাতিগুলোকে সরিয়ে নেওয়া হয়। বলা বাহুল্য, এ ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। একদল তারকা-কলাকুশলীদের সুরক্ষা নিয়ে যেমন উদ্বেগের মাঝে পড়েছিলেন, আরেকদল প্রাণীদের অভয়ারণ্যে মানুষের…
Author: TMTV Desk
চলতে ফিরতে একাকিত্ব সময়ে আমার বাবা এসে বলে, আমাকে এখনো বের করলি না তো তোরা, আমাকে বের কর। আমি বাবার সাথে হাত ধরে স্কুলে যেতাম, প্রাইভেট পড়তে যেতাম। বাবাকে ৮ বছর থেকে দেখিনি, আমি বাবার বুকে মাথা গুজে কান্না করতে চাই। আমি রাতে ঘুমাতে পারি না এবং স্বপ্নেও বার-বার আসে এবং ডাকে যে, আমাকে খুঁজে নিয়ে আসবি না”। আমি এ ধরনের স্বপ্ন গুলোই দেখি।’ শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় রাজশহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ “গুমের স্বিকার ব্যাক্তিদের স্বরণে আন্তর্জাতিক সপ্তাহ” উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে এভাবেই নিজের গুম হওয়া পিতার সন্তান রাজশাহী কলেজের শিক্ষার্থী সাইফুল…
শহিদ জিয়া গণতন্ত্রের জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সেই গণতন্ত্র আগামী দিনে আবার সুপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু। শুক্রবার বেলা ১১টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর শাহমখদুম দরগা শরীফের সামনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিনু বলেন, যে যেভাবেই বলুক না কেনো বাংলাদেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে এবং শহিদ জিয়ার আদর্শের সৈনিকদের আল্লাহ সুযোগ দিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে। মিনু…
দেশের ক্রিকেটে যেনো একের পর এক নাটকীয় ঘটনা ঘটেই চলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহমেদের বিদায়, নতুন সভাপতি ও দুই সহ-সভাপতির নাম প্রকাশসহ একাধিক ইস্যুতে টালমাটাল ক্রিকেটাঙ্গন। জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সও সুখের বার্তা দিচ্ছে না। এরই মাঝে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ক্রিকেট তার জনপ্রিয়তা হারাচ্ছে। এমনকি বিসিবিতে ‘ক্রিকেট’ ছাড়া সব-ই হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার (৩০ মে) গণমাধ্যমে তিনি এ কথা বলেন। পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ চলছে পাকিস্তানের লাহোরে। সেখানেই দেশীয় সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিলেন তামিম। তিনি বলেন, শুধু জাতীয় দলের পারফরম্যান্সেই ভাটা পড়েনি, পুরো বাংলাদেশ ক্রিকেট বিভিন্ন সেক্টরে ক্রান্তিকাল অতিক্রম…
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার রাতে সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। তবে এর প্রভাবে বৃষ্টি ঝরবে আরও চারদিন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। অনেক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি…
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারী কলেজের নাম পরিবর্তন করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দু-একটি বাদে প্রায় সব কটিই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ছিল। খবর বাসসের। বুধবার (২৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব কলেজের নাম পরিবর্তনের কথা জানানো হয়। পরিবর্তিত নামগুলো সংশ্লিষ্ট এলাকার নামে নামকরণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রীপরিষদ বিভাগের মন্ত্রীসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এই নামগুলো পরিবর্তন করা হলও। প্রজ্ঞাপনটি সকল বিভাগীয় কমিশনার ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক…
জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে শনিবার (২৪ মে) উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে উপদেষ্টা পরিষদ। শনিবার (২৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন, সংস্কার ও বিচার) নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর দুটি বিষয়ে স্পষ্ট রোডম্যাপ চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার(২৪ মে) রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। জামায়াত আমির বলেন, তারা প্রধান উপদেষ্টার কাছে মূলত দুটি বিষয় স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন। প্রথমত, নির্বাচন কখন অনুষ্ঠিত হবে। তারা একটি আরামদায়ক সময়ে নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দিয়েছেন, যাতে জনগণের বড় ধরনের ভোগান্তি না হয়। দ্বিতীয়ত, নির্বাচনের আগে সংস্কার এবং বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসা উচিত বলে তারা মনে করেন। ডা. শফিকুর রহমান বলেন, সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (২৪ মে) সন্ধ্যায় বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। এর আগে, গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনেও এই তিন উপদেষ্টার পদত্যাগের দাবি করা হয়। তাদের বিষয়ে বিএনপির বক্তব্য হচ্ছে তারা ‘বিতর্কিত’। আজও সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, এই তিন উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুন্ণ হচ্ছে। সংবাদ ব্রিফিংয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন…
ভারত ও পাকিস্তান পরস্পরের আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। শুক্রবার প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি এ পদক্ষেপ নেয়। শনিবার (২৪ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) উড়োজাহাজ পরিচালকদের উদ্দেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আগামী ২৪ জুন ভোর ৪টা ৪৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামরিক ফ্লাইটসহ ভারতের নিবন্ধিত, পরিচালিত বা মালিকানাধীন উড়োজাহাজ এবং দেশটির উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর ইজারা নেওয়া উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। পিএএ বলেছে, এ নিষেধাজ্ঞা ভূমি থেকে…

