Author: TMTV Desk

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রেক্ষাপটে জনসাধারণকে সতর্ক ও সুরক্ষিত রাখতে জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় তীব্র গরমে দুপুরের সময় (বিশেষত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত) অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। বাধ্য হয়ে বাইরে যেতে হলে মাথায় ছাতা বা কাপড় দিয়ে রোদ থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। রোববার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় এসব তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহে বেশি করে বিশুদ্ধ পানি পান, হালকা ও ঢিলেঢালা জামা-কাপড় পরা, ঘন ঘন গোসল করা এবং বাসি ও খোলা খাবার…

Read More

আগামী দিনগুলোতে যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার সকালে ক্রেমলিনে দেওয়া এক বক্তব্যে পুতিন এ প্রস্তাব দেন। তবে ইউরোপীয় নেতাদের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে তিনি কোনো মন্তব্য করেননি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ এ প্রেসিডেন্ট ইউক্রেইনের বিরুদ্ধে ‘সর্বাত্মক অভিযানে’ নামলে ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাত দেখে। ১৯৬২ সালের কিউবান মিসাইল ক্রাইসিসের পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর দ্বৈরথ আর কখনো এতটা তীব্রও হয়নি। তিন বছরের এই যুদ্ধ এরই মধ্যে লাখো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, উদ্বাস্তু করেছে অসংখ্য মানুষকে। রোববার পুতিন বলেছেন, ইউক্রেইনকে পুনরায় অস্ত্রে সজ্জিত করার লক্ষ্যে সামরিক বিরতি নয়,…

Read More

দীর্ঘদিনের দাবির ধারাবাহিকতায় সাম্প্রতিক আন্দোলনের মুখে অবশেষে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই গণহত্যাসহ বিভিন্ন অপরাধের জন্য দলটিকে নিষিদ্ধ করা এবং তাদের অপরাধীদের বিচারের আওতায় আনতে তিন দিন ধরে শাহবাগ-যমুনাকেন্দ্রিক আন্দোলন চলছিল। এই আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, লেবার পার্টি, খেলাফত মজলিস এবং জুলাইকেন্দ্রিক গঠিত বিভিন্ন প্লাটফর্মের নেতা-কর্মীদের কর্মসূচিতে দেখা গেছে। কিন্তু এসব গণজমায়েত-সমাবেশ-বিক্ষোভে জুলাই বিপ্লবে অংশ নেওয়া বিএনপিকেই দেখা যায়নি। এ নিয়ে ওই কর্মসূচিতে এবং অনলাইনে নানারকম আলোচনা চলছিল। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত আসার পর বিএনপি বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তারা আগেই প্রধান উপদেষ্টাকে লিখিতভাবে…

Read More

কিলিয়ান এম্বাপ্পের হ্যাট্রিক সত্ত্বেও বার্সেলোনার কাছে ৪-৩ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এল ক্ল্যাসিকো জিতে পয়েন্ট টেবিলে ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শিরোপার আরও কাছে বার্সা। লা লিগা শিরোপার আরেক ধাপ কাছে চলে এলো বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ‘এল ক্লাসিকো’তে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক জয় তুলে নেয় তারা। ম্যাচের ৫ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ১৪তম মিনিটের সময় নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ফরাসি স্ট্রাইকার। ১৯তম মিনিটে একটা গোল পরিশোধ করেন এরিক গার্সিয়া। এরপরই ১৩ মিনিটের ব্যবধানে ৩ গোল করে বার্সা। ৩২ মিনিটে গোল করে সমতায় ফেরান লামিনে ইয়ামাল, দুই…

Read More

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১১ মে) রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে এই মিছিল বের করেন তারা। এরপর মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন হল প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এ সময় “ইনকিলাব -ইনকিলাব; জিন্দাবাদ – জিন্দাবাদ, ওয়ান টু থ্রি ফোর; আওয়ামী লীগ নো মোর, ধর ধর লীগ ধর; ধরে ধরে জেলে ভর” এসব স্লোগান দেন তারা। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আজকে আমাদের বিজয়ের দিন। বাংলাদেশে আবার আওয়ামী লীগের মতো যদি কোনো দল হায়েনা হয়ে ওঠার চেষ্টা করে, তাদেরকেও বাংলাদেশের জনগণ…

Read More

রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। কয়েক দিন ধরেই সূর্যের প্রচণ্ড উত্তাপ আর তপ্ত বাতাসে পুড়ছে নগরজীবন। রোদের তেজ ও গরমের কশাঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছেন নগরীর সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটেখাওয়া শ্রমজীবীরা। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গত শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা তীব্র তাপপ্রবাহের সীমা অতিক্রম করেছে। রোববার রেকর্ড হয়েছে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বোচ্চ। রোববার সকাল থেকেই তাপমাত্রা বাড়তে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১০টায় তা বেড়ে দাঁড়ায় ৩৬ দশমিক ৬ ডিগ্রিতে। এরপর বেলা…

Read More

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে একাত্তরের মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে কড়া মন্তব্য করেছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ‘দুটি কথা’ শিরোনামে দেওয়া ওই পোস্টে তিনি যুদ্ধাপরাধের সহযোগীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। মাহফুজ আলম লেখেন, ‘৭১ এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। পাকিস্তান সরকার অফিসিয়ালি ক্ষমা চাইলেও, সহযোগীরা আজও ক্ষমা চায়নি।’ তিনি গণহত্যার প্রসঙ্গ টেনে বলেন, কোনো প্রকারে ঘুরিয়ে-প্যাঁচিয়ে সেই হত্যাকাণ্ডের পক্ষে বয়ান তৈরির অপচেষ্টা বন্ধ করতে হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, জুলাইয়ের শক্তির ভেতরে…

Read More

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুইবারের রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের গোপনে দেশত্যাগের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (১১ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে এ কমিটিতে আছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এই কমিটি গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন; এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বের ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয়…

Read More

দূর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহীর দূর্গাপুরে পরকীয়া সম্পর্কের জেরে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার প্রধান আসামী আলামিনসহ এজাহারভুক্ত পাঁচ পলাতক আসামীকে কক্সবাজারের সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। গ্রেপ্তারকৃতরা হলো মো. আলামিন হোসেন (৩৫), পিতা মৃত আজাহার আলী,শহিদুল ইসলাম (২৫), পিতা আরফান আলী,মো. শাহাবুর (৩০), পিতা মৃত আজির উদ্দিন,মোহাম্মদ রিপন (২৫), পিতা গবির উদ্দিন,মোহাম্মদ মেহেদী হাসান বাটুল (২৫), পিতা মো. মেহের আলী। তাদের সকলের স্থায়ী ঠিকানা রাজশাহীর দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামে। অভিযানে চারটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড জব্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের ঘটনাঃ ঘটনা সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল…

Read More

রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি ইউনিট। নগরীর বিভিন্ন স্থানে চালানো এই অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, আ.লীগ কর্মী শেখ মো. মহিদুল ইসলাম (২১), পিতা: মো. জাহাঙ্গীর আলম; ঠিকানা: কোর্ট বুলনপুর, রাজপাড়া থানা, মো. কৌশিক আহম্মেদ ওরফে রবিন (৩০), পিতা: মো. রুস্তম আলী; ঠিকানা: রানীদিঘী, কাশিয়াডাঙ্গা থানা, মো. মিজানুর রহমান মিম (২১), পিতা: মৃত একরামুল; ঠিকানা: নতুন বিল সিমলা, রাজপাড়া থানা। এছাড়াও নিয়মিত অভিযানে গ্রেপ্তার হওয়া ২৮ জনের মধ্যে ৭ জনের…

Read More