Author: TMTV Desk

রাজশাহী মহানগর বিএনপির বর্তমান কমিটির একাংশের বিরুদ্ধে পদ বাণিজ্য, ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন এবং ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ তুলেছেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। রোববার (১১ মে) ১১টা ৩০মিনিটে রাজশাহীর কাদিরগঞ্জস্থ শাহ ডাইন কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি অভিযোগ করে বলেন, “জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজশাহী মহানগর বিএনপির কিছু নেতা তাদের নিজস্ব স্বার্থে আওয়ামীপন্থী সুবিধাভোগীদের পুনর্বাসন করছেন। এতে দলের আদর্শ ও লক্ষ্য আজ প্রশ্নের মুখে।” সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, রাজশাহী মহানগরের আওতাধীন রাজপাড়া থানা বিএনপির বর্তমান সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ একাধিক…

Read More

বয়স ৫০ পেরিয়ে গেছে সেই। কিন্তু এখনো তারুণ্য ধরে রেখেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অথচ অভিনেত্রীকে দেখে বোঝা উপায় নেই যে, তিনি ৫০ পেরিয়ে ৫৮-তে পৌঁছে আছেন। তার মসৃণ ত্বকের কোথাও এতটুকু বয়সের ছাপ পড়েনি । মাধুরী দীক্ষিত জানিয়েছেন, তিনি কীভাবে ঘরোয়া উপকরণ দিয়েই রূপচর্চা করেন। এমন অনেক দিন থাকে যেদিন ত্বক বড়ই জেল্লাহীন দেখায়, সেদিন চোখের তলায় ধরা পড়ে ক্লান্তির ছাপ। আর তখনই নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন অভিনেত্রী।  শুধু ক্রিম আর ময়েশ্চারাইজার মেখে সেসব লক্ষণ ঠেকিয়ে রাখা যায় না। কারণ এর জন্য এমন কিছু খাওয়া প্রয়োজন হয়, যা ভেতর থেকে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। খাতা-কলমে…

Read More

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, শিক্ষকতা একটি মহান পেশা, এটা বুলি নয়। শিক্ষকরা শুধু চাকরি করতে আসেন না, তারা শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন। আমাদের সম্পদের অপ্রতুলতার কারণে শিক্ষকদের প্রাপ্য সম্মান দিতে পারছি না। কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে এ মহান পেশায় যে শিক্ষকরা রয়েছেন, তাদের প্রাপ্য সম্মান দেওয়া। শনিবার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস কনফারেন্স হলে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’ উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত আমাদের আচার-আচরণে তাদের প্রাপ্য সম্মান দেওয়া উচিত। আজকের…

Read More

নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছে। শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল থেকে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএনপি কমিটির কার্যক্রমে গতিশীলতা ও দলকে সংগঠিত করার লক্ষ্য স্থানীয় নেতাদের সঙ্গে জেলা বিএনপি মতবিনিময় সভা চলছিল। সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ তার বক্তব্যের এক পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন. আমরা বিগত দুর্দিনে দুঃসময়ে আন্দোলন সংগ্রামে কাউকেই খুঁজে পাইনি। এ সময় প্রতিবাদ জানান পৌর বিএনপির সাবেক সিনিয়র…

Read More

শেষ বৈশাখে প্রকৃতি যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। রাজশাহীতে আজ সকাল থেকেই আগুন ঝরাচ্ছে সূর্য। ঠাঁ ঠাঁ রোদে পুড়ছে পদ্মাপাড়ের এ সবুজ শহর। ঘন পত্র-পল্লবে ঢাকা গাছপালাও যেন তপ্ত নিঃশ্বাস  ছাড়ছে। গরমের তীব্রতায় মানুশের পাশাপাশি পশু-পাখিরাও আজ হাঁসফাঁস করছে। ঘরে-বাইরে কোথাও এতটুকু স্বস্তি নেই। অব্যাহত তাপপ্রবাহে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একটু বৃষ্টি ও শীতল হাওয়ার পরশ পেতে সাধারণ মানুষ যেন ব্যকুল হয়ে উঠেছেন৷ কিন্তু বিধি বাম বৃষ্টির দেখা নেই! কদিন থেকে রাজশাহীর সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। কিন্তু শনিবার (১০ মে) রাজশাহীর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। আজ বেলা ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা…

Read More

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে ২৪ মে ২০২৫ তারিখের পরিবর্তে আগামী ৩১ মে ২০২৫ তারিখ শনিবার বেলা ১১.০০টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।

Read More

মুসলিম বিশ্বাসের প্রধান তিন মৌল বিষয় হলো তাওহিদ, রিসালাত ও আখিরাত। আখিরাত অর্থ পরকালে বিশ্বাস। সব সৃষ্টি ফানা বা লয়প্রাপ্ত হবে; অতঃপর ফলাফল প্রদানের উদ্দেশ্যে পুনরায় সৃষ্টি করা হবে। কোরআনের ভাষায় ‘যা আছে এর মাঝে তার সবই ফানা বা লয় হবে; থাকবে শুধু তোমার রবের সত্তা।’ (সুরা-৫৫ রহমান, আয়াত: ২৬-২৭) যাঁরা কিয়ামত ও পরকালে অবিশ্বাস করেন, তাঁদের নিমিত্তে কোরআন মাজিদে বলা হয়েছে, ‘তারা কী বিষয়ে প্রশ্ন করে? মহাপ্রলয়ের বিষয়ে! যে বিষয়ে তারা মতভেদে লিপ্ত। না, অচিরেই তারা জানতে পারবে; অতঃপর শিগগিরই তারা নিশ্চিত হতে পারবে।’ (সুরা-৭৮ নাবা, আয়াত: ১-৫) ‘যখন কিয়ামতের ঘটনা সংঘটিত হবে, তখন উহা অস্বীকার করার কেউ…

Read More

প্রথম মানব ও প্রথম নবী হজরত আদম (আ.)–কে সৃষ্টি করার পর তিনি একাকিত্ব অনুভব করলেন। তাঁর অস্থিরতা দূর করার জন্য মহান আল্লাহ তাআলা তাঁর সঙ্গী হিসেবে আদি মাতা বিবি হাওয়া (আ.)–কে সৃজন করলেন। এখান থেকেই শুরু যুগলবন্দী দাম্পত্যজীবনের। আল্লাহ রাব্বুল আলামিনের মহাপরিকল্পনায় বাবা আদম (আ.) ও মা হাওয়া (আ.) দুনিয়াতে এলেন। তাঁদের ঔরসজাত সন্তানেরাই পৃথিবী সাজিয়েছে। আর সে সময় থেকে ধারাবাহিকভাবে চলে আসছে এই বিবাহবন্ধন ও দাম্পত্যবিধান। আল্লাহ তাআলা বলেন, ‘তিনিই মহান সত্তা! যিনি তোমাদের এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও তা হতে তার জোড়া সৃষ্টি করেন; যাতে সে তার নিকট প্রশান্তি লাভ করে।’ (সুরা-৭ আরাফ, আয়াত: ১৮৯) মানসিক প্রশান্তি,…

Read More

চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী—দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু হবে ১ জুন। ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশও। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ এ ছুটি শেষ হবে ১৯ জুন। তবে সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ১২ জুন পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দীর্ঘ হওয়ায় ঈদের আগের ১৭ ও ২৪ মে দুই শনিবার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক…

Read More

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন আগামী সোমবার (১২ মে) চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা হবে। শুক্রবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান। পোস্টে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি সম্পন্ন করেছে। আশা করছি, আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবর তা জমা দেওয়া হবে। তাজুল ইসলাম আরও বলেন, তদন্ত প্রতিবেদন দাখিলের পর আনুষ্ঠানিক অভিযোগপত্র বা ‘ফরমাল চার্জ’ গঠনের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হবে। তিনি জানান, এরই মধ্যে চাঁনখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় সিনিয়র পুলিশ…

Read More