“শিক্ষা হবে উন্মুক্ত, হবে বাণিজ্যমুক্ত”শ্লোগানকে সামেনে রেখে দেশের শিক্ষাক্ষেত্রে এক অনন্য আলোড়ন সৃষ্টি করেছে স্যাট একাডেমি। এক দশক পেরিয়ে স্যাট একাডেমি আজ শুধু একটি অনলাইন প্ল্যাটফর্ম নয়, বরং একটি মিশন, একটি নিরব বিপ্লব, একটি জাতির জেগে ওঠার গল্প হয়ে উঠেছে। শনিবার(২৪ মে) রাজশাহীতে আয়োজিত মাস্টার সেফ রেস্টুরেন্টে সকাল ১১টা ৩০ মিনিটে ‘একাডেমিক আলোকযাত্রা-২০২৫ সাংবাদিক সহায়িকা’ শীর্ষক বিশেষ সংবাদ সম্মেলনে স্যাট একাডেমির প্রতিষ্ঠাতা এমএ রহমান আজিজ বলেন, “আমি আজ এসেছি শুধু একটি পণ্যের গল্প বলতে নয়, বরং এক সুপ্ত মিশনের আলোকছটা নিয়ে।” অনুষ্ঠানের শুরুতেই এক আবেগঘন স্বাগত বক্তব্যে স্যাট একাডেমির প্রতিষ্ঠাতা আজিজুর রহমান আজিজ বলেন, সময় স্রোতে আমরা সবাই খড়-কুটো,…
Author: TMTV Desk
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সংস্কৃতি একটি জাতির পরিচিতির মৌলিক উপাদান। এর মাধ্যমে কোনো জাতির জাতিসত্তা আলাদারূপে পরিস্ফুটিত হয়। তাই সংস্কৃতিকে বলা হয়, একটি সমাজের আয়না। কিন্তু সেই আয়নায় যদি সমাজের চিত্র না ফুটে, সমাজের বিপরীত কিছু ফুটে ওঠে, তবে সমাজের অসংগতি দেখা দেবে। শুক্রবার বিকালে শিল্পকলা একাডেমিতে জাতীয় চিত্রশালা মিলনায়তনে জাতীয় শিশু কিশোর সংগঠন ‘আমরা কুঁড়ি’র ৩৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব বলেন। তিনি বলেন, অপসংস্কৃতি মানুষকে কলুষিত করে এবং জীবনের সৌন্দর্যের বিকাশকে স্তব্ধ করে দিয়ে শ্রীহীনতার দিকে ঠেলে দেয়। কোনো জাতির স্বকীয়তা, জাতীয়তা, সামাজিক এবং…
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার (২৪ মে) খোলা থাকছে সব সরকারি অফিস। গত শনিবারও (১৭ মে) এসব অফিস খোলা ছিল। এর আগে গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়। নির্বাহী আদেশে দুদিন ছুটির ফলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। ছুটি শুরু হবে আগামী ৫ জুন, শেষ হবে ১৪ জুন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ মে ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে…
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস কেবল একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের ড. ইউনূস। তিনি উল্লেখ করেন, বিএনপি তাদের পদত্যাগ চায় না। শুক্রবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের অপরাজেয় বাংলাদেশের আয়োজিত ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। ড. ইউনূসকে উদ্দেশ করে ফারুক বলেন, “আপনার মতো সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদেরকে গর্বিত করেছেন, আপনি নোবেল জয়ী। আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস।” তিনি গতকালের একটি সংবাদ প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করে বলেন, “গতকাল আমি বিস্মিত হয়েছি। পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য…
নিজেদের অতিথি হিসেবে ১০০ দেশের ১ হাজার ৩০০ মুসল্লিকে হজ পালনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবে তিনি মুসল্লিদের জন্য এই ব্যবস্থা করতে যাচ্ছেন। ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে শহীদ, বন্দী এবং আহত পরিবারের এক হাজার সদস্যকে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ব্যক্তিগত খরচে হজ করানোর ঘোষণা দিয়েছেন। সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হজ গেস্ট গ্রোগ্রামের অংশ হিসেবে ফিলিস্তিনের শহীদ, আহত ও বন্দি পরিবার থেকে এক হাজার সদস্যকে এই আমন্ত্রণ জানানো হবে। এক বিবৃতিতে ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আবদুল…
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বড় শক্তিই বাধা হয়ে দাঁড়াক, তা মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ মে) রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুবশক্তি’র সারাদেশের সংগঠকদের নিয়ে পরিচিতি ও সাধারণ সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় নাহিদ ইসলাম বলেন, আমাদের রাজনীতি ও অস্তিত্ব হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থান।…
‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ মর্মে করা ফেসবুক পোস্টটি সরিয়ে ফেলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে পোস্টটি ডিলিট করে আরেকটি পোস্ট দেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘ডিসক্লেইমার। মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদসহ।’ এর আগে, শুক্রবার সকালে একটি ফেসবুক পোস্ট দেন তিনি। সেখানে তিনি লিখেন, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে। বরং ক্যাবিনেটকে আরও গতিশীল…
অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উপদেষ্টার কারণে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে, তাঁদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান এ আহ্বান জানান। ‘রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতি প্রসঙ্গে’ রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেসব উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে, তাঁদের আরও আগে পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান। তিনি বলেন, ড. ইউনূস যেহেতু কঠোর হতে চান না, যেসব উপদেষ্টা মনে করছেন, আপনারা অনৈক্যের জন্য দায়ী, বিভেদের জন্য দায়ী, রাষ্ট্রকে একটি জায়গায় নিতে…
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর নবনিযুক্ত সদস্য ড. জিয়াউদ্দীন হায়দার বলেছেন, ৫ আগস্টের মুক্তি পাওয়া আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমাদের নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝে রাজনীতি করতে হবে। আমরা অতীতের রাজনৈতিক ধরণে ফিরে যেতে পারবো না। নতুন প্রজন্মকে শুধু আশ্বাস দেখালে তারা মেনে নিবে না। বৃহস্পতিবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ধানসিঁড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পেছনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। গত ১৪ বছরে শেখ হাসিনার শাসনতন্ত্র জনগণের গলা চেপে ধরেছিল। প্রবাসীদের কনট্রিবিউশন না থাকলে শেখ হাসিনা পালিয়ে যেত না। উপদেষ্টা জিয়াউদ্দীন হায়দার…
আসছে অর্থ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া যায় কি না, সে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আসছে অর্থ বছরে (২০২৫–২৬) সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া হবে কি না তা বিশেষভাবে বিবেচনা করছে সরকার। এ বিষয়ে একটি কমিটি কাজ করছে। তিনি জানান, হয়তো একটু সময় লাগবে কিন্তু হওয়ার সম্ভাবনা মোটামুটি। সরকার কখন থেকে দিতে পারবে, কত দিতে পারবে এর জন্য কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, আজকের বৈঠকে এলএনজিসহ কয়েকটি পণ্য তাড়াতাড়ি…

