মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি চক্র বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, লন্ডনে বৈঠকের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণার পর অনেকের মাথা বিগড়ে গেছে। তাই ভোট ঠেকাতে চক্রান্তকারীরা দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, কারও পাতা ফাঁদে পা দেবেন না। তারেক রহমানের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা গণতন্ত্রের শত্রু। যে সিদ্ধান্ত হয়েছে, সে সময়েই নির্বাচন চাই—গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নেই।
Author: TMTV Desk
ফিফা ক্লাব বিশ্বকাপের মেগা ফাইনালে পিএসজিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। সবগুলো গোলই হয় ম্যাচের প্রথমার্ধে। এ নিয়ে দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতল ব্লুজ’রা। তবে এটা বিশেষ। কেননা, এবারই প্রথম ৩২ ক্লাব নিয়ে বিশাল পরিসরে যাত্রা শুরু করেছে টুর্নামেন্টটি, যা টিকে থাকবে পরের সংস্করণগুলোতে। শনিবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। আগামী বছর এই মাঠেই হবে বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচ। পুরো আসরেই উজ্জ্বল ছিল পিএসজি। দলের গোলরক্ষক ফাইনালের আগ পর্যন্তও দিয়ে যাচ্ছিলেন একের পর এক ক্লিনশিট। সবশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাও ঘরে তুলেছে তারা। পাশাপাশি জিতেছে ঘরোয়া…
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে টাইগাররা। টাইগারদের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৪ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। এদিন ডাম্বুলায় টস হেরে ব্যাট করতে নেমে ৭ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন পারভেজ ইমন। আর ৫ রান করে ফার্নান্দোর শিকারে পরিণত হন তানজিদ তামিম। ৩১ রান করে সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়। আসা-যাওয়ার মিছিলে যোগ দেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। তবে লিটন দাসের ৭৬ এবং শামীম পাটোয়ারির ৪৮ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে শুরুতেই…
রাজশাহীর আদালত চত্বরে প্রকাশ্যেই এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন দুই নিকাহ রেজিস্ট্রার (কাজি)। সম্পর্কে তাঁরা দুই ভাই। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর বোয়ালিয়া থানার আমলি আদালতের সামনে অনেক মানুষের সামনেই এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর (৩৫) বাড়ি রাজশাহী মহানগরে। অভিযুক্ত দুজন হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোস্তফা হোসেন ভিক্টর ও তাঁর ছোট ভাই একই উপজেলার বাকশিমইল ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোকাদ্দেম হোসেন শাওন। এ দুই ভাইয়ের অপকর্মের শেষ নেই। তারা প্রতারক চক্রের সঙ্গে হাত মিলিয়ে ভুয়া রেজিস্ট্রারে বিয়ে দেন বলে অভিযোগ আছে। ফলে কাবিননামা দিয়ে আইনের আশ্রয় নিতে পারেন না অনেকে। এরা দুজন মোহনপুর উপজেলার দুটি…
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি তারেক শামস খান হিমু। সোমবার (১৪ জুলাই) ভোরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরে নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তারেক শামস খান হিমুর নামে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানের পর তিনি দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে নাগরপুর থানা পুলিশ বেলা ৩টার দিকে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে। তারেক শামস খান হিমু টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে ২০২৪ সালের…
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে দুই দিন ব্যাপী এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের অনুকূলে মোট ৪৭৬ জন শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণের শুভ উদ্ধোধন করা হয়েছে। সোমবার (১৪জুলাই) সকাল ১০ টায় রাজশাহী জেলা পরিষদ সভাকক্ষে এই উদ্ধোধন অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্মসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকিউল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মোঃ মাহমাদুল হাসান, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াহাব এবং রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম…
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৪ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন- চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আসামি পক্ষে ছিলেন- আইনজীবী সিফাত মাহমুদ শুভ। অভিযোগ গঠনকালে গ্রেপ্তার চার আসামি ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স হবে না। এছাড়া মব ভায়োলেন্স, চাঁদাবাজি আর গ্রহণের করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন তিনি। উপদেষ্টা সোমবার (১৪ জুলাই) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে। মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। তাই মাদক নির্মূলে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ…
ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এর কম্পন অনুভূত হলেও, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোমবার (১৪ জুলাই) জার্মানিভিত্তিক ভূতত্ত্ব গবেষণা সংস্থা জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। মাত্রাগতভাবে এটি বেশ বড় ভূমিকম্প হলেও, ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তর কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থা সুনামির সতর্কতা জারি করেনি। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ টেকটনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় সেখানে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘন ঘন দেখা দেয়।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুটি স্থাবর সম্পদ ক্রোক ও দেশটির স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের দুই অ্যাকাউন্ট এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকের দুই অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। নিউইয়র্কের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে থাকা এসব স্থাবর সম্পত্তির মূল্য ২ লাখ ১৫ হাজার ডলার করে। সোমবার (১৪ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে…

