আবু বকর সিদ্দিক; রাবি প্রতিনিধিঃ জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নারীদের সাহসী অংশগ্রহণের স্মরণে সোমবার (১৪ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হয়েছে ‘জুলাই উইমেন্স ডে’। গত বছর এই দিনে নারীরা নিজেদের আবাসিক হলের গেট ভেঙে প্রতিবাদে শামিল হয়েছিলেন। সে দিনটির তাৎপর্য স্মরণে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। জোহা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির সূচনা হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সানজিদা ঢালি বলেন, অন্যান্য যেকোনো আন্দোলনের তুলনায় গত বছর মেয়েদের অবদান অনেক বেশি। মেয়েদের নির্যাতনের ছবিগুলোই মূলত আমাদের আন্দোলনে যেতে মোটিভেট করতো। মেয়েদের সেই অবদানগুলোকে…
Author: TMTV Desk
গত সপ্তাহে পাকিস্তানে এক চরম চাঞ্চল্যকর ঘটনায় আলোড়ন উঠে-প্রতিরক্ষা দপ্তরের আবাসনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের পচাগলা মরদেহ। প্রথমে ধারণা করা হচ্ছিল, মাত্র কয়েক সপ্তাহ আগে মৃত্যু হয়েছে তার। কিন্তু ময়নাতদন্তে জানা যায় তাঁর মৃত্যু ঘটেছে প্রায় ৮ থেকে ১০ মাস আগে! রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়ংকর সব তথ্য। জানা যায়, তাঁর দেহে টিস্যুর অস্তিত্ব ছিল না বললেই চলে, হাড়ের গায়ে কেবল কালচে চামড়ার আস্তরণ। মাথা, মস্তিষ্ক, এমনকি মেরুদণ্ড পর্যন্ত গলে গিয়েছিল। এমন অবস্থায় মুখ কিংবা চোখের গঠনও বোঝা যায়নি। মরদেহে থিকথিক করছিল বাদামি পোকা। তবে অদ্ভুত ব্যাপার হলো, শরীরের কোথাও বাইরের আঘাতের চিহ্ন পাওয়া…
নিজেদের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় সময় কাটাচ্ছে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে এরই মধ্যে শিরোপার ট্রেবল বাগিয়েছে লুইস এনরিকের দলটি। ফেভারিট হিসেবে উঠেছে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও। যেখানে তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ও টুর্নামেন্টটিতে একবারের শিরোপাজয়ী চেলসি। চার বছর পর এবার তারা কোনো মেজর ট্রফি (কনফারেন্স লিগ) জিতেছে। ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট বলা হচ্ছে বিশ্বকাপকে। এবারই প্রথম নতুন ফরম্যাট ও বিশাল আয়োজনে ৩২টি দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে মেগা টুর্নামেন্টটির প্রতিযোগী ছিল কেবল আট দল। পুরোনো ফরম্যাটে চেলসি দু’বার ফাইনাল খেলেছে। ২০১২ আসরে স্বপ্নভঙ্গ হলেও, ২০২১ সালে চ্যাম্পিয়ন হয় ব্রাজিলিয়ান ক্লাব…
দারিদ্র্য, অসহায়ত্ব আর ভবিষ্যতের নিষ্ঠুর অনিশ্চয়তার জালে আটকে পড়া বাংলাদেশের উত্তরাঞ্চলের গ্রামগুলোতে গড়ে উঠেছে এক ভয়াবহ মানব পাচারের বাজার। বাইগুনি বা বিনাইয়ের মতো গ্রামে দালালদের মিষ্টি প্রতিশ্রুতির ফাঁদে পড়ে অনেকে নিজের কিডনি বিক্রি করছেন, কিন্তু পাচ্ছেন না প্রতিশ্রুত টাকা বা প্রয়োজনীয় চিকিৎসা। অস্ত্রোপচারের পর দীর্ঘস্থায়ী শারীরিক যন্ত্রণা আর আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন তারা। ভারতের হাসপাতাল, দালালচক্র এবং প্রশাসনিক দুর্বলতার ফাঁক গলে এই অমানবিক ব্যবসা ফুলে-ফেঁপে উঠছে, যার চরম মূল্য দিচ্ছেন দরিদ্র বাংলাদেশীরা। গাইবান্ধার কালাই উপজেলার বাইগুনি গ্রামে থাকেন ৪৫ বছরের সফিরুদ্দিন। অসমাপ্ত ইটের ঘরের বাইরে বসে তিনি কেবল শরীরের ব্যথাই নয়, বয়ে বেড়াচ্ছেন ভাঙা স্বপ্নের ভারও। এক বছর আগে ভারতে…
পারিবারিক দ্বন্দ্বের জের ধরে নগরীর ২৬নং ওয়ার্ডের মেহেরচন্ডী দক্ষিণপাড়ায় মহিলাদলের প্রভাব খাটিয়ে নয়ন কসমেটিকস নামে একটি দোকানে তালা ভেঙে দখল ও লুটপাটের ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক নয়ন আলী সংবাদ সম্মেলন করেছে। রবিবার ১৩/০৭/২০২৫ তারিখ দুপুর ১ টায় নগরির ভদ্রা মোড়ে দারুচিনি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে ২৬ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী আসমা বেগমের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে নয়ন আলী বলেন, বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার জীবিকার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান জোরপুর্বক দখল করে নিয়েছে আমার শশুর বাড়ির লোকজন। তিনি বলেন আমার শাশুড়ী মোসাঃ আসমা বেগম ২৬ নং ওয়ার্ড এর মহিলা দলের সভাপতি তিনি তার রাজনৈতিক প্রভাব…
রাজিউর রহমান (৪০) নিজেকে পুলিশের এসআই বলে পরিচয় দিয়ে থাকেন। বিভিন্ন জনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নেন মোটা অংকের টাকা। এই ভুয়া পুলিশ রাজিউরকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৩ এপ্রিল) সকালে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাকে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলার সদরের বন্দরপাড়ায় অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়া প্রতারক চক্রের মূলহোতা রাজিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। রাজিউর ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের জনগাঁও এলাকার সইফুর রহমানের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, ভুক্তভোগী সেনাবাহিনীর চাকরিতে ভর্তি হওয়ার জন্য…
আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে এমনটা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যেকোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এ ক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে জানিয়ে তিনি বলেন, দেশের পরিস্থিতি অনুযায়ী…
রাজশাহীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণ অনুষ্ঠানে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামের উপস্থিতি ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। এক সময়ের আওয়ামী ঘরানার এ নেতার বিএনপির কেন্দ্রীয় নেতার পেছনে দাঁড়িয়ে ছবিতোলা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে সংগঠনের আদর্শ ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। ঘটনাটি ঘটে শনিবার (১২ জুলাই) দুপুরে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ শাহীন শওকত। বিশেষ…
নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা থেকে ‘নৌকা’ বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের দলীয় প্রতীক নৌকা তালিকায় থাকার কোনো সুযোগ নেই। একই সঙ্গে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া না হলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির নেতারা। এ সময় এনপিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, নৌকা প্রতীক বাদ দেওয়ার ব্যাপারে তারা ইসিতে একটি লিখিত আবেদন দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার আবেদনটি বিবেচনার আশ্বাস দিয়েছেন। এ সময় এনসিপির…
এ বছর হজে বাড়ি ভাড়া কমানোর কারণে বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় হজ করা হাজিরা। সরকারি ব্যবস্থাপনায় হজ করা পাঁচ হাজার হাজির মধ্যে ৪ হাজার ৯৭৮ জন হাজিকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা ইস্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, একজন হাজি কমপক্ষে ৫ হাজার ৩১৫ টাকা ফেরত পাবেন। সর্বোচ্চ ফেরত পাবেন ৫৩ হাজার ৬২৪ টাকা। ধর্ম উপদেষ্টা বলেন, হাজিদের…

