বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন যে, অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে কি না। তিনি বলেন, “জাতীয় নির্বাচন আসন্ন। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের জন্য নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আপনাদের আমাদের সবার কোনো আবেগ তাড়িত হয়ে কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র ও রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় – এ জন্য মানুষকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” শনিবার রাজধানীর এক হোটেলে ‘২৪-এর গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ শীর্ষক স্মরণসভায় যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। স্মরণসভায় তারেক রহমান বলেন, “কারও রাজনৈতিক…
Author: TMTV Desk
হাসপাতালে ভর্তি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিবের সাথে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে যান তারা। প্রসঙ্গত, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান। শেষ পর্যন্ত তিনি মঞ্চে বসে বক্তৃতা শেষ করেন। হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেছেন, রাজনৈতিক শিষ্টাচার হিসেবে বিএনপির পক্ষ থেকে আমরা জামায়াত আমিরকে দেখতে এসেছি। তারেক রহমানের নির্দেশেই উনাকে দেখতে এসেছি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকা প্রয়োজন।আগের চেয়ে তিনি বেশ সুস্থ অনুভব করছেন। এরপর রাজধানীর একটি…
রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে প্রাক্তন শিক্ষার্থীরা কলেজে গিয়ে অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. মোস্তাফিজুর রহমান শিশির, পাপিয়া সরকার, সাহাদাত হোসেন বকুল, সানোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, তিনি গত ০৯ জুলাই বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। দেরিতে হলেও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁর প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাতে পেরে আনন্দ প্রকাশ করেন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘এমএসই ডে ২০২৫’ ও ইন্ডাস্ট্রি-এ্যাকাডেমিয়া কোলাবোরেশন মিট (আইএসিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স এ্ন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ‘এমএসই এসোসিয়েশন’। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এমএসই শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় এমএসই বিভাগের শিক্ষার্থীরা ৭ টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর পৃথক থিসিস পেপার উপস্থাপন করেন। উদ্যোক্তা প্রতিষ্ঠানের উপস্থিত কর্মকর্তারা সরাসরি সেই থিসিসের বিষয়ে প্রশ্ন করেন এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের প্রশ্নের উত্তর দেন। এসময় উদ্যোক্তা প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠানে দক্ষ জনবলের চাহিদা তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে…
রাজশাহীতে জুলাই-আগষ্ট গণঅভ্যুথানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদ এবং আহত জুলাই যোদ্ধাদের স্মরণে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের(বিএমডিএ) উদ্যোগে “স্মরণ সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬জুলাই) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ‘র সদর দপ্তর (জিমনেসিয়াম) হল রুমে গণঅভ্যুথানে সকল শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণহত্যায় শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে জুলাই-আগষ্ট গণঅভ্যুথানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো: তরিকুল আলম(অতিরিক্ত সচিব)। এসময় আরো উপস্থিত ছিলেন অতি:প্রধান প্রকৌশলী ড.মো:আবুল কাসেম, তত্ত্বাবধায়ক…
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। হাসপাতাল ও পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহত দুজন হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)। আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস বলেন, বিকেলে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা গুলিবিদ্ধ ছিলেন। এর মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। হাসপাতালের কর্মকর্তা জীবিতেষ বিশ্বাস বলেন, আরও ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের অস্ত্রোপচার চলছে। মৃত্যুর তথ্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের মুঠোফোনে কল দিলে…
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যদি রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা করার কোনো পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে তা বাতিল করা উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য উৎসাহিত করছেন ট্রাম্প। মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশের পর হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন— যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেনকে যে দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়েছে, তা জেলেনস্কি মস্কোতে হামলার জন্য ব্যবহারের করতে পারবেন কি না। জবাবে জেলেনস্কি বলেন, “না, এটা উচিত হবে না। মস্কোতে হামলা চালানো কখনও তার জন্য উচিত হবে না।” গত সোমবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে রাশিয়ার…
ফেনীর ফুলগাজীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক বিএনপি নেতা পালিয়ে গেছেন। পলাতক ওই ব্যক্তি কবির আহম্মদ চৌধুরী প্রকাশ। তিনি নারী নির্যাতন মামলার আসামি এবং ফুলগাজীর আমজাদহাট ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার আমজাদহাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ছাগলনাইয়া থানার তিন পুলিশ সদস্য আহত হন। তাঁরা হলেন- উপপরিদর্শক (এসআই) রাফিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) দিদার ও কনস্টেবল সুমন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নারী নির্যাতন মামলায় অভিযুক্ত কবির আহম্মদকে গ্রেপ্তারে ওইদিন রাতে পুলিশের একটি দল তার বাড়িতে যায়। গ্রেপ্তারের সময় আসামির স্বজনরা পুলিশের…
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার জেরে জেলায় ১৪৪ ধারা জারির পর এবার কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। বুধবার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরঙ্গী মোড়ে এনসিপির নেতাদের গাড়িবহরে দুই পাশ থেকে হামলা চালায় ও ইট-পাটকেল ছুড়ে। এরপর থেকে এখনও দফায় দফায় হামলার ঘটনা ঘটছে। পুলিশ, সেনাবাহিনী তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া জেলায় ১৪৪ ধারা জারি ও চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে, হামলার মুখে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান নেয়া…
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহীদ দিবস ২০২৫ পালিত হয়েছে। এদিন রংপুরের ২২ শহীদের পরিবার জোরালোভাবে দাবি জানান, আগামী জাতীয় নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শহীদ আবু সাঈদ স্মরণে আয়োজিত এই আলোচনায় কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীদের সামনে শহীদদের পরিবারের সদস্যরা বলেন, ‘আমাদের সন্তান ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করেছিল। অথচ পুলিশ ও রাজনৈতিক সন্ত্রাসীরা তাদের গুলি করে…

