Author: TMTV Desk

ইরানের পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানে মার্কিন এই হামলাকে ‘‘দায়িত্বজ্ঞানহীন’’ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও অভিহিত করেছে মস্কো। রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যেকোনও যুক্তিই দেখানো হোক না কেন, একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর মতো এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন।’’ বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি ‘‘অত্যন্ত’’ বাড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি রোববার মস্কো সফর করছেন। সেখানে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। বিবৃতিতে…

Read More

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এখন ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত আসছে…

Read More

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলজুড়ে বেশ কিছু লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে দেশটি। ইরানের এই হামলার মধ্যে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এছাড়া তেল আবিব ও হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (২২ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে দুটি দফায় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। প্রথম দফায় ২২টি এবং দ্বিতীয় দফায় ৫টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। হামলার লক্ষ্যবস্তুও ছিল বেশ বিস্তৃত— সিরিয়ার দখলীকৃত গোলান হাইটস অঞ্চল থেকে শুরু করে আপার গ্যালিলি, আবার উত্তর ও মধ্য উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত অংশে হামলা চালানো হয়। এ পর্যন্ত ১০টি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র…

Read More

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে উত্তেজিত জনতা আটক করে। নিরাপত্তা বিবেচনায় তাকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া হয়। তিনি আরও বলেন, নুরুল হুদাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হতে পারে। উল্লেখ্য, আজ রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয়…

Read More

নিয়মিত শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধার আওতায় আনল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আজ রবিবার (২২ জুন) বিকেলে বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র সাথে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার রুমে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বীমার আওতায় বছরে এক লক্ষ ১০ হাজার টাকার স্বাস্থ্যসেবা এবং মৃত্যুতে ২ লাখ টাকার জীবন বীমা সুবিধা পাবেন শিক্ষার্থীরা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “রুয়েট প্রকৌশল শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। আজকের এই স্বাস্থ্য ও জীবন বীমা…

Read More

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুল কুদ্দুস (৭০) ও মো. মেহেদী (৩৫)। আব্দুল কুদ্দুস মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশার অনুসারী। আর মেহেদী মহানগর বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারের সমর্থক ছিলেন। নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রেললাইন অটোস্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরে আশার অনুসারীদের সঙ্গে হান্নান সরকারের লোকজনের দ্বন্দ্ব চলছে। শুক্রবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হন।…

Read More

রাজশাহী মহানগরীর ড্যাস কালেকশনের মালিকানা নিয়ে বিভ্রান্তি ছড়ানো, প্রকৃত মালিককে ভয়-ভীতি দেখানো ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) বিকাল ৪ টায় ড্যাস কালেকশন শো-রুমের সামনে গ্যাস কালেকশনের প্রকৃত মালিকপক্ষের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুফিয়া বেগম পলির পক্ষ থেকে তার বড় মেয়ে এহিদিন নেসা। সংবাদ সম্মেলনে সুফিয়া বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী মোঃ আলমগীর ড্যাস কালেকশন গার্মেন্টস রকমারী বস্ত্র প্রতিষ্ঠান পরিচালনা করতেন। ব্যাবসায়িক কারনে আমার স্বামী, মোছাঃ সাবিনা পারভীনের স্বামী মোঃ আমিরুল ইসলাম এবং আমিরুল ইসলামের পিতা: কামাল উভয়ের সাং- ৩১৭ কাদিরগঞ্জ, থানা: বোয়ালিয়া, জেলা: রাজশাহীর নিকট হতে ২,০০,০০০০০/- (দুই কোটি) টাকা…

Read More

গল টেস্টের উভয় ইনিংসে শতকের স্বাদ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অবশ্য এর আগেও একবার একই কীর্তি গড়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ২০২৩ সালে আফগানদের বিপক্ষে মিরপুর টেস্টেও ব্যাক টু ব্যাক ইনিংসে তিন অঙ্কের রানে পৌঁছেছিলেন তিনি। এই প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিতীয়বার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন শান্ত। এর আগে এই কীর্তি ছিল কেবল মুমিনুল হকের (২০১৮, শ্রীলঙ্কার বিপক্ষে, চট্টগ্রাম)। শান্তর এই জোড়া শতকের যেসব রেকর্ড: ১ম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ১ম বাংলাদেশি হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি বিশ্বের ১৬তম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে ১৫তম ব্যাটার হিসেবে দুইবার…

Read More

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে সকল আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (২২ জুন) থেকে কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে হোস্টেল ছেড়ে দিতে হবে। তবে, কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস ও আবাসনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন।…

Read More

“মৎস্য সেক্টরকে সমৃদ্ধ করতে পারলে, বেকারত্ব দূরীকরণ সম্ভব” বলে মন্তব্য করেছেন মৎস্য ভবন প্রশাসন (চলতি দায়িত্ব) পরিচালক এস. এম. রেজাউল করিম। শনিবার (২১ জুন) রাজশাহী অলকার মোড়ের মাইডাস রেস্টুরেন্টে মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) শীর্ষক কর্মশালা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন।  তিনি বলেন, “মৎস্য সেক্টরকে যদি আমরা পরিকল্পিতভাবে সমৃদ্ধ করতে পারি, তবে শুধু এই একটি খাত দিয়েই দেশের সকল বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।” এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া। কর্মশালার সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর । রাজশাহীর অলকার…

Read More