Author: TMTV Desk

শূন্য থেকে হয়েছেন কোটিপতি। ঘুরেছেন দেশ বিদেশে। এখন বছরে ১ কোটি রুপিরও বেশি আয় হচ্ছে তার। তবুও সুখী নন তিনি। সম্প্রতি ২৮ বছর বয়সী এক তরুণ ভারতীয় উদ্যোক্তা রেডিটে তার সফলতার গল্প শোনান। সেখানে তাকে একজন জিজ্ঞেস করেন তিনি এখন সুখী কি না। জবাবে ওই উদ্যোক্তা বলেন, “খুব বেশি না।” বছরে ১ কোটি রুপি আয় করেও সুখী না হওয়া ওই উদ্যোক্তাকে নিয়ে ভারতে বেশ আলোচনা হচ্ছে। রেডিটে ওই ব্যক্তি জানান, একেবারে শূন্য থেকে শুরু করে তিনি কোটিপতি হয়েছেন। এখন তার কাছে বাংলো কেনার অর্থ আছে। দুবাইয়ে নিজের ব্যবসার পরিধি বিস্তৃত করেছেন। তার এমন সফলতার গল্প জানার পর একজন জিজ্ঞেস…

Read More

দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে খুলনা ও যশোর বিভাগে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার প্রবল বৃষ্টির কারণে প্রধান নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। স্থল নিম্নচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণেই এই বৃষ্টি বলে জানান আবহাওয়া অফিস।  যার প্রভাবে গঙ্গা-পদ্মা, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়েছে।  বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ দুপুরে জানিয়েছে, আগামী এক থেকে তিন দিন পর্যন্ত এসব নদীর পানি আরও বাড়তে পারে, যার ফলে দেশের চার জেলার নদীর কাছাকাছি এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পূর্বাভাস কেন্দ্র সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের রাজশাহী ও খুলনা বিভাগে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে…

Read More

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা ও এক নেত্রীর পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) করার ঘটনা ঘটেছে। গত শনিবার প্রথমে নেত্রী এবং রোববার ওই নেতা একে অপরের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় এই জিডি করেন। এতে দুজনেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেছেন। এনসিপির পদধারী এই দুজন হলেন দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা এবং গুইমারা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ও খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো. রাসেল শেখ। সংগঠনটির খাগড়াছড়ি জেলা সূত্র জানা, শনিবার খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে মনজিলা সুলতানার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন রাসেল শেখ। পরে ওই দিনই ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দিয়ে…

Read More

নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দল। এসব দলের আবেদনে কিছু ত্রুটি-বিচ্যুতি পাওয়া গেছে। ত্রুটি কাটাতে দলগুলোকে প্রয়োজনীয় ডকুমেন্ট চেয়ে চিঠি দেবে কমিশন। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি-বিচ্যুতি আছে তা পূরণ করতে হবে। এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টিসহ বেশকিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায়…

Read More

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই আন্দোলনের যে চেতনা ও উদ্দেশ্য তা ধারণ করতে হবে’। মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে বেলা সাড়ে ১০ টায় উপাচার্য রুয়েটের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর পর জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী ও ২৪ জুলাই গণহত্যা বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে উপাচার্য জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা সহ আন্দোলনে আহত ও অংশগ্রহণকারীদের…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হোক এমনটি তিনি চান না বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৫ জুলাই) ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি। বিবৃতিতে বলা হয়েছে, সরকারের নজরে এসেছে যে, হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে রুল জারি করেছেন। যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কেন ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না? আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার এই রুলটির জবাব দেবে। এর মধ্যে সরকার স্পষ্ট করে বলতে চায় যে, অধ্যাপক ইউনূস চান না তাকে এমন কিছু (জাতীয় সংস্কারক) ঘোষণা করা হোক। আর সরকারেরও এ ধরনের কোনো পরিকল্পনা…

Read More

আবু বকর অনিক, রাবি প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানে ফুঁসে ওঠে প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা। তাদের দমন করার দায়িত্ব নেয় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন হুমকিধামকি দিয়ে আন্দোলনের কর্মসূচিতে অংশ নিতে বাধা দিত তারা। বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালাতে থাকে তারা। শিক্ষার্থীরা বুঝে যায়, ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করতে না পারলে আন্দোলন চালিয়ে যাওয়া কঠিন হবে। এই বুঝ থেকে ছাত্রলীগকে প্রথমে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বছরের ১৬ জুলাইয়ের বিকাল চারটার দিকে ক্যাম্পাস থেকে তৎকালীন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব নেতাকর্মীকে বিতাড়িত করতে সক্ষম হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাবি হয়ে ওঠে ছাত্রলীগমুক্ত…

Read More

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক এবং বিগত সরকারের ১৬ বছরের নিপীড়নের বিভিন্ন ঘটনা জনগণের সামনে তুলে ধরার জন্য সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘরের রূপান্তরের কার্যক্রম সমাপ্ত করতে এই জাদুঘরের ‘সিভিল’ ও ‘ই/এম’ অংশ নির্মাণ বা সংস্কার কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।…

Read More

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক ও বর্তমান জনশক্তির অংশগ্রহণে এক প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৫ জুলাই) নগরীর সাগরপাড়া এলাকার পালকি কনভেনশন সেন্টারে এই আয়োজনে মিলিত হন ছাত্রী সংস্থার বিভিন্ন সময়ের নেতৃবৃন্দ। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভানেত্রী সাইয়েদা হাফসা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সভানেত্রী শাহানারা বেগম । প্রধান আলোচক হিসেবে ছিলেন রাজশাহী মহানগরীর প্রাক্তন সভানেত্রী সাবরিনা শারমিন বনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাক্তন সভানেত্রী শাহিনা খাতুন, প্রাক্তন সভানেত্রী সখিনা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিরাজুম মুনিরা ও মাহমুদা রহমান। স্বাগত বক্তব্য রাখেন সভানেত্রী সাইয়েদা হাফসা।…

Read More

ফিরোজুল ইসলাম; মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর একটি চিরস্মরণীয় ম্যাচ। সোমবার(১৪ জুলাই) বিকেলে খেলায় মুখোমুখি হয় গোদাগাড়ী উপজেলা বনাম মোহনপুর উপজেলা ফুটবল টিম। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে মোহনপুর উপজেলা দল ৫ টি শটের মধ্যে সফলভাবে ৪ টি গোল করে, অপরদিকে গোদাগাড়ী উপজেলা দল করতে পারে মাত্র ২টি। ফলে ৪-২ ব্যবধানে মোহনপুর উপজেলা জয়লাভ করে। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক, এসিল্যান্ড…

Read More