স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি রাজনীতি করে মানুষের জন্য, দেশের জন্য। বিএনপির রাজনৈতিক অঙ্গীকার এ দেশের হতদরিদ্র মানুষের পাশে থাকা। কেননা আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং জনগণের নিকট দায়বদ্ধ সরকার। তাই সরকার জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সবসময় জনগণের পাশে থাকবে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই বিএনপির উদ্দেশ্য, আদর্শ এবং অঙ্গীকার। শনিবার (১৮ জুলাই) সকালে পেকুয়া উপজেলা চত্বরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন আয়োজিত সম্প্রতি বন্যায় গৃহহারা শতাধিক পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন, ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনতা।’ আমরা…
Author: TMTV Desk
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। এমনকি এখনও চূড়ান্ত কিংবা সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়নি৷ তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল…
চলতি গ্রীষ্মকালে ইউরোপজুড়ে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এই অসহনীয় গরমে বেলজিয়ামে মাত্র ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত জুন মাসের শেষ দিক থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত এই বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে। বেলজিয়ামের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘সিয়েনসানো’ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ১৫ দিনে হিটস্ট্রোক ও প্রচণ্ড তাপজনিত শারীরিক জটিলতায় বেলজিয়ামে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। বিবৃতি অনুযায়ী, তাপপ্রবাহে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে। এরপরই মৃত্যুর তালিকায় যথাক্রমে রয়েছে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স। সিয়েনসানো জানিয়েছে, ২০০০ সাল থেকে তারা…
কোনো দেশই চিরকাল যুদ্ধ চালানোর পরিকল্পনা নিয়ে সংঘাত শুরু করে না। কিন্তু ভিয়েতনাম যুদ্ধের পর থেকে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্টরা বারবার এমন সব দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়েছেন যা বছরের পর বছর ধরে চলেছে। ইরান ইস্যুতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কি সেই একই ‘অনন্ত যুদ্ধের’ (Forever War) ফাঁদে পড়তে যাচ্ছেন? রাজনৈতিক বিশ্লেষক ও সমর বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি সেই ইঙ্গিতই দিচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল মধ্যপ্রাচ্যসহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ‘অনন্ত যুদ্ধ’ বন্ধ করা এবং মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনা। অথচ ইরানের ক্ষেত্রে তিনি ঠিক উল্টো পথে হাঁটছেন বলে মনে করছেন সমালোচকরা। ইসরায়েলের প্ররোচনায় তিনি এমন…
রাজশাহীতে IFIT FIRM-এর নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় নগরীর পদ্মা আবাসিক এলাকার হাউজ-৩, রোড-৩, কলকাকলী মডেল স্কুলের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারের মাধ্যমে শাখাটির কার্যক্রম শুরু হয়। পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মনিরুজ্জামান (মনির)। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলকাকলী মডেল স্কুলের সহকারী শিক্ষক হাফেজ মো. রাজিবুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য দেন IFIT FIRM ও কলেজের রাজশাহী শাখার সিনিয়র ডাইরেক্টর মো. মাজেদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IFIT FIRM-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জালাল উদ্দিন। বক্তারা বলেন, ব্যবসা-বাণিজ্যে সততা,…
বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে অনাকাঙ্ক্ষিত বিতর্কে মহাবিপদের মুখে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (মালভিনাস) নিয়ে রাজনৈতিক স্লোগান ও ব্যানার প্রদর্শনের অভিযোগ উঠেছে আলবিসেলেস্তেদের ওপর। এ ঘটনায় কমপক্ষে ছয় খেলোয়াড়কে নিষিদ্ধ করার জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে জোর দাবি জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট মহলে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলেও ম্যাচ শেষের নাটকীয়তা এখন মাঠের বাইরে রূপ নিয়েছে। আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই সেমিফাইনালের আগে ও পরে আর্জেন্টাইন খেলোয়াড়দের ১৯৮২ সালে ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ হওয়া বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে গান গাইতে দেখা যায়। শুধু তা-ই নয়, ম্যাচ জয়ের পর তারা মাঠের ভেতর…
জিম্বাবুয়ে সফরে টানা হারের বৃত্ত ভেঙে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফিরল তাওহিদ হৃদয়ের দল। শুক্রবার (১৭ জুলাই) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ১৮৭ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসানের বোলিং তোপে ১৯.৪ ওভারে ১৫২ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তারা ১২০ রানের উদ্বোধনী জুটি…
৪ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ রাজশাহী মহানগরীর চার শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন সমবায় সমিতির উদ্যোগে শুক্রবার বিকেলে নগরীর শহীদ জিয়া শিশুপার্ক সংলগ্ন স্বপ্নের বাগান কমিউনিটি সেন্টারে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি বলেন, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে রাজশাহী সিটি কর্পোরেশন সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগে পাশে থাকবে। রাজশাহীতে প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সিটি কর্পোরেশনের…
রাজশাহীতে পিআইবির এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই সময়ে সাংবাদিকদেরও সময়ের সঙ্গে নিজেদের দক্ষতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি। তবে এআই ব্যবহার করলেও প্রতিটি তথ্য প্রকাশের আগে নির্ভরযোগ্য উৎস থেকে তা যাচাই করা অপরিহার্য। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে পিআইবির আয়োজনে এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) তত্ত্বাবধানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র…
‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ‘লীগ ধর ম্যারাথন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই ম্যারাথন সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ঢাবি ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ। সাদিক কায়েম বলেন, ‘২০২৪ সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এবং প্রতিটি প্রান্তর ছাত্রলীগ মুক্ত হয় এবং সেদিনই মূলত বাংলাদেশ স্বাধীন হয়। এই দিনটিকে স্মরণ করার জন্য ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ লীগ ধর ম্যারাথন আয়োজন করেছে।’ তিনি বলেন, আমরা এই আয়োজনের মাধ্যমে বার্তা দিতে চাই, ক্যাম্পাসে লীগের যে…

