Author: TMTV Desk

আগস্টের শেষ সপ্তাহ কিংবা সেপ্টেম্বরের শুরুতে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য এ সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও জাপানের মধ্যে কূটনৈতিক পর্যায়ে প্রস্তুতি চলছে। দুই দেশের মধ্যে সফরের সময়সূচি, এজেন্ডা ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। সূত্র জানায়, আগামী ১২ আগস্ট ঢাকায় বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান সফর নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি আরও এগিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও এ বিষয়ে এখন…

Read More

আব্দুল্লাহীল শামস, স্টাফ রিপোর্টারঃ মজুদের চেষ্টা, মাঠে প্রশাসন জ্বালানি তেলের সংকটের গুজবে রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় পেট্রোল পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড় দেখা দিয়েছে। মঙ্গলবার রাত থেকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকেরা বিভিন্ন পাম্পে ভিড় করেন। কেউ কেউ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে জারকিনে মজুদের চেষ্টাও করেছেন। তবে প্রশাসন বলছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুদদারির চেষ্টা ঠেকাতে অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর রুয়েট গেটসংলগ্ন নয়ান ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, ৫০ জনের বেশি মোটরসাইকেল চালক তেল নেওয়ার অপেক্ষায় রয়েছেন। রাত সোয়া ১২টার দিকে সেখানে অপেক্ষমাণ বাইকারের সংখ্যা ১৫ থেকে ২০ জনে নেমে…

Read More

মেসবাহউল আলম দিনার, স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পবা উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১৫টি পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ করা হয়ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন। তিনি বলেন: ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট খুবই মানবিক বিষয়। অসহায় মানুষের ঘর নির্মাণ ও পুনর্নির্মাণে সরকারের এই সহায়তা তাদের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, সরকারি সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কাছে পৌঁছে যাক। শফিকুল হক মিলন আরও বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় মানুষের ঘর…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আমরা অতীতে একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তিই নেই। তাই আসুন, আগামীতে জনগণের প্রত্যাশা পূরণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।’ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জোট নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি ছোট ভাই হিসেবে আপনাদের বলব, আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। কারণ, আমাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। আসুন, আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশার জায়গাগুলো আগে খুঁজে বের করে তা পূরণের চেষ্টা করি।…

Read More

ওমরাহ পালনে নতুন ভিসা চালু করেছে সৌদি আরব। নতুন এই ভিসার আওতায় ৩৬৫ দিনের মধ্যে একাধিকবার দেশটিতে প্রবেশ করা যাবে। তবে এই ভিসায় একজন ভ্রমণকারী সব মিলিয়ে সৌদি আরবে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবে।সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সোমবার (২০ জুলাই) এক বছরের মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালুর ঘোষণা দেয়। ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদন জানা যায়, সৌদি সরকারের ভিশন ২০৩০ ও পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের আওতায় ওমরাহযাত্রীদের জন্য ভ্রমণ আরও সহজ করতেই নতুন এই ভিসা চালু করা হয়েছে। নতুন ভিসার আওতায় একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকলেও…

Read More

বিমান ভাড়া কমিয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন। তিনি জানান, এবার (২০২৭) সরকারি মাধ্যমে দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-‌২-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্যদিকে ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।বেসরকারি ব্যবস্থাপনায় অতিরিক্ত তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা যাবে। তবে সরকার ঘোষিত হজ প্যাকেজ-২ এ…

Read More

স্পেনের বিশ্বকাপ জয়ের রাতে শিরোপা উদযাপনের বাইরেও এমন একটি মুহূর্ত তৈরি হয়েছিল, যা বিশ্ব ফুটবলে প্রতীকী ‘ব্যাটন হস্তান্তর’ হিসেবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় শুধু লা রোজার ঐতিহাসিক সাফল্যই নয়, একই সঙ্গে বার্সেলোনার দুই প্রজন্মের দুই তারকার আবেগঘন সাক্ষাতেরও উপলক্ষ হয়ে ওঠে। মাত্র ১৯ বছর বয়সে লামিনে ইয়ামাল দুর্দান্ত একটি টুর্নামেন্ট শেষ করে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জেতেন। তবে তার মতে, রাতের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ম্যাচের সময় নয়, বরং বিজয়মঞ্চে উদযাপনের পর ঘটেছিল। ক্রীড়া সংবাদমাধ্যম ট্রিবুনাকে ইয়ামাল বলেন, কয়েক বছর আগেও যদি কেউ তাকে বলত যে তিনি বিশ্বকাপ জিতবেন এবং সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকবেন তার…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ট্রাভেলিং টিকিট এক্সামিনারের (টিটিই) বিরুদ্ধে। অভিযুক্ত টিটিইর শাস্তি ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে আজ মঙ্গলবার (২১ জুলাই) রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষার্থী। তাঁরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে অবস্থান নেওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ভুক্তভোগী দাবি করা শিক্ষার্থীর নাম ফুরকান উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফুরকান উদ্দিন দাবি করেন, তিনি গতকাল ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী আসার পথে সাদা শার্ট পরিহিত এক টিটিই প্রকাশ্যে সরকারি রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। এর প্রতিবাদ করলে ওই টিটিই ও তাঁর সঙ্গে…

Read More

দেশের ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১…

Read More

রাজশাহীর মোহনপুর উপজেলায় সংসদ সদস্যের বরাদ্দে বাস্তবায়নাধীন তিনটি উন্নয়ন প্রকল্পে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। একটি প্রকল্পে নির্ধারিত কাজ অসম্পূর্ণ রেখেই এবং অপর দুটি প্রকল্পে কাজ শুরু না করেই পুরো বরাদ্দের অর্থ উত্তোলনের অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর স্থানীয় বিএনপির কয়েকজন নেতা, প্রকল্প সভাপতি ও সংশ্লিষ্ট কর্মকর্তার দিকে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। রোববার (১৯ জুলাই) সরেজমিনে দেখা যায়, প্রকল্প এলাকার একটি রাস্তার পাশে মাত্র এক ট্রাক ইট রাখা রয়েছে। স্থানীয়দের দাবি, সংসদ সদস্যের সম্ভাব্য সফরের খবর পেয়ে কয়েক দিন আগে ওই ইট আনা হয়েছে। এর বাইরে সেখানে কোনো নির্মাণকাজের দৃশ্য দেখা যায়নি। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার জাহানাবাদ…

Read More