Author: TMTV Desk

এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে দুর্দান্ত লড়াই করেও পরাজয় এড়াতে পারল না বাংলাদেশ। মঙ্গলবার সিঙ্গাপুরের মাটিতে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যদের। পুরো ম্যাচে মুহুর্মুহু আক্রমণ শানিয়েও কেবল সঠিক ফিনিশিংয়ের অভাবেই জয়বঞ্চিত থাকল লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের প্রথমার্ধের ৩১ মিনিটে সিঙ্গাপুরের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন হারিস স্টুয়ার্ট। ইখসান ফান্দির পাস থেকে পাওয়া বলে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি। তবে এর আগে ১৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু সমিত সোমের হেডটি গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে বক্সে ফাহিম ফাউলের শিকার হলে একটি পেনাল্টির জোরালো আবেদনও নাকচ করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধে সমতায়…

Read More

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর শুরু হলেও বাংলাদেশে সম্প্রচার বন্ধ। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করেছে জিওস্টার- এমন খবর প্রকাশ করেছে রয়টার্স। ৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয় বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে। কাটার মাস্টারকে দলে নেওয়ার পরও ভারতের উগ্রহিন্দুত্ববাদীদের হুমকির কারণে টুর্নামেন্ট থেকে মোস্তাফিজককে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ কারণে ভারতে নিরাপক্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। এরই মাঝে জিওস্টার চুক্তি বাতিল করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফলে বাংলাদেশে স্থানীয় কোনো ব্রডকাস্টারের আইপিএল…

Read More

আবুল কালাম আজাদ, বানেশ্বর (রাজশাহী) প্রতিনিধি: উত্তর বঙ্গের আমের রাজধানী খ্যাত রাজশাহী। রাজশাহী পুঠিয়া উপজেলায় এবার আমের মুকুল তুলনামুলক কম হলেও ভালো ফলনের আশায় বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আম বাগানের চাষিরা। অনুকূল আবহাওয়া থাকলেও এবার আমের হোপার পোকার আক্রমণ বেশি হওয়াই আমের পরিচর্যা গত বছরের চেয়ে এ বছর একটু বেশি যত্ন করে ফলন ভালোর আশা করছেন চাষিরা। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, আমগাছে ইতোমধ্যে গুটি ধরেছে। চাষিরা গাছের পরিচর্যায় নিয়মিত সেচ, সার প্রয়োগ ও কীটনাশক ছিটানোর কাজে ব্যস্ত রয়েছেন। অনেকেই গাছে মুকুল আসার পর থেকেই বিশেষ যত্ন নিচ্ছেন, যাতে ফল ঝরে না পড়ে এবং আকারে বড় হয়।…

Read More

একসময় বলিউডে রাজত্ব করা কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক অনেক দিন ধরেই গান থেকে দূরে। যাঁর কণ্ঠে প্রায় চার দশক ধরে অসংখ্য সুপারহিট গান শুনেছে শ্রোতারা। ২০২৪ সালে হঠাৎ করেই থেমে যায় তাঁর গানের যাত্রা। সেসময় নিজেই জানান, তিনি শ্রবণশক্তি হারিয়েছেন। একটি ভাইরাল সংক্রমণের কারণে বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হন এই বর্ষীয়ান গায়িকা। এর ফলে তাঁর শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গান গাওয়া বন্ধ রাখতে বাধ্য হন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এখনো নিয়মিত গান গাওয়ার মতো অবস্থায় ফিরতে পারেননি। গায়িকার কথায়, সুরকার ও গীতিকাররা এখনো তাঁকে গান গাওয়ার প্রস্তাব দেন, কিন্তু তিনি সেই…

Read More

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউ সংকটে গত আড়াই মাসে ৫৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসের ১০ থেকে ২৪ মার্চ—মাত্র দুই সপ্তাহেই মারা গেছে ৪৪ শিশু। অধিকাংশই নিউমোনিয়া ও হাম আক্রান্ত ছিল। শিশুদের জন্য আলাদা আইসিইউ না থাকায় পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। রবিবার (২৯ মার্চ) সরেজমিনে রামেক হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে দেখা গেছে, বেডসংকট ও চিকিৎসা ব্যবস্থার চাপে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। একেকটি বেডে দুই থেকে তিনজন করে শিশু রাখা হচ্ছে। কোথাও মেঝেতে চিকিৎসা চলছে। অক্সিজেনের জন্য অপেক্ষা, স্বজনদের ভিড় আর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। দুই সপ্তাহেই ৪৪ শিশুর প্রাণহানি হাসপাতাল সূত্রে জানা গেছে,…

Read More

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী জেলার সীমান্তে এলাকায় অবস্থিত ১২টি পেট্রোল পাম্পে নজরদারি বৃদ্ধি করেছে। এছাড়াও আজ থেকে রাজশাহী রেলস্টেশন সংলগ্ন পদ্মা ও যমুনা অয়েল ডিপো এলাকায় চেকপোস্ট পরিচালনা শুরু করেছে। এমনকি সীমান্ত এলাকা পদ্মার চরেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশের চাইতে জ্বালানী তেলের মূল্য বেশি। কাজেই বিদ্যমান বিশ্বপরিস্থিতির কারণে একটি অসাধু চক্র জ্বালানী তেল মজুদের পাশাপাশি অধিক মূল্যে বিক্রির আশায় তা সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করে আসছে। রবিবার সকাল ১১টায় রাজশাহী রেল স্টেশনের ভেতরে যমুনা…

Read More

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসএস) ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এবার প্রথমবারের মতো পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে এই সংক্রান্ত ১১ দফার একটি বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে সরকার।…

Read More

আকাশ থেকে বৃষ্টির মতো ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র। সাইরেনের কানফাটানো শব্দে চারদিকে হুলুস্থুল। সাধারণ কাণ্ডজ্ঞান বলে, এই সময় মানুষের জীবন বাঁচানোই হবে একমাত্র অগ্রাধিকার। কিন্তু আমরা যাদের কথা বলছি, তাদের ‘কাণ্ডজ্ঞান’ এবং ‘যুদ্ধ জয়ের’ কৌশল কিছুটা ভিন্ন ধাঁচের।  ইসরায়েলের আন্ডারগ্রাউন্ড বাংকারগুলো এখন আর কেবল প্রাণ বাঁচানোর নিরাপদ আশ্রয় নয়, বরং হয়ে উঠেছে জুম্বা ক্লাস, ডিজে পার্টি আর প্যানকেক উৎসবের এক একটি বিলাসবহুল ভেন্যু! যুদ্ধ চলছে চার সপ্তাহ ধরে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান ও লেবানন—এই ত্রিমুখী লড়াইয়ে যখন মধ্যপ্রাচ্য উত্তপ্ত, তখন ইসরায়েলিদের এই ‘অদম্য’ বিনোদন দেখে মনে হতে পারে, তারা যুদ্ধের আশ্রয়ে নয়, বরং কোনো আন্ডারগ্রাউন্ড নাইট ক্লাবে দীর্ঘমেয়াদী ছুটি কাটাতে…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ। স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) রাস্তায় নামেন সাধারণ মানুষ। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে ‘নো কিংস’ নামে একটি বিক্ষোভের আয়োজন করা হয়। এতে দেশটির ৫০টি অঙ্গরাজ্যের লাখ লাখ মানুষ অংশ নেন। এরআগে গত বছরের অক্টোবরেও ‘নো কিংস’ আন্দোলন হয়। সেই আন্দোলনের তুলনা্য় এবার ১০ লাখ বেশি মানুষ ট্রাম্পের প্রতি ক্ষোভ জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নো কিংস বিক্ষোভ শুরু হয়। তিনি মূলত বিচারবিভাগ ও প্রশাসনের ওপর নিজের একচ্ছত্র…

Read More

দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনে ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সাথে বর্তমানে এসব জেলায় দায়িত্বরত ১১ জন জেলা প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন: ১. রাজশাহী: কাজী শহিদুল ইসলাম (উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়) ২. চুয়াডাঙ্গা: লুৎফুন নাহার (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) ৩. খুলনা: হুরে জান্নাত (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) ৪. মাদারীপুর: মর্জিনা আক্তার (উপসচিব, অর্থ বিভাগ) ৫. ব্রাহ্মণবাড়িয়া: আবু সাঈদ (উপপরিচালক, সরকারি প্রিন্টিং প্রেস) ৬. চাঁদপুর: আহমেদ জিয়াউর রহমান (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ) ৭. হবিগঞ্জ: জি এম সরফরাজ (মন্ত্রিপরিষদ বিভাগ)…

Read More