Author: TMTV Desk

আবুল কালাম আজাদ, বানেশ্বর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় চলমান জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণির অসাধু চক্র। অভিযোগ উঠেছে, বাজারে জ্বালানি তেল সংকটকালীন সময়ে কিছু মহল বিভিন্ন পাম্ম থেকে তেল সংগ্রহ করে তা গ্রামের বিভিন্ন জায়গায় উচ্চ মূল্যে বিক্রয় করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে উপসাগরীয় যুদ্ধের কারণে দেশে পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির পরিকল্পনায় মজুদ বাড়াচ্ছে বলে অনেক ভুক্তভোগী মনে করছেন। পুঠিয়ার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, পুঠিয়া উপজেলার প্রতিটি…

Read More

বলিউড সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে অন্যতম ট্রাজিক এবং অদ্ভুত প্রেমের সম্পর্ক ছিল সংগীত পরিচালক, অভিনেতা-গায়ক কিশোর কুমার ও অভিনেত্রী মধুবালার। ১৯৬০ সালে অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর গুরুতর অসুস্থ মধুবালা কিশোর কুমারকে বিয়ে করেন। এটা ভালোবেসে নয়, বরং কথা রাখতে এবং বিয়ের পর ৯ বছর শয্যাশায়ী অভিনেত্রীর সেবায় নিয়োজিত ছিলেন বলে জানান কিশোর কুমার। তবে সেই সময় এক সাক্ষাৎকারে গায়ক বলেছিলেন, তিনি মধুবালাকে ভালোবাসতেন না। বরং তিনি শুধু তার বন্ধুর প্রেমিকার দায়িত্ব নিয়েছিলেন। এদিকে অভিনেত্রী মধুবালা যখন জানতে পারেন যে, হৃদরোগে আক্রান্ত এবং বেশি দিন বাঁচবেন না, তখন তিনি কিশোর কুমারকে বিয়ে করেন। বিয়ের পর মধুবালা ৯ বছর শয্যাশায়ী…

Read More

সাফ অ-২০ টুর্নামেন্টে আবারও ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ মালদ্বীপের মালে স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ১-০ গোলে নেপালকে হারায়। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন মানিক।  ২০২৪ সালে বাংলাদেশ সাফের এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও বাংলাদেশ নিজেদের শিরোপা ধরে রাখার মিশন নিয়েই দেশ ছেড়েছিল। নেপালকে হারিয়ে আবার শিরোপা লড়াইয়ে রয়েছে লাল-সবুজের দলটি। বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ রাতে ভারত ও ভুটানের ম্যাচের পর। সেমিফাইনালে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম থেকেই অনেক আক্রমণ হচ্ছিল। গোল পেতে দশ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি। মোর্শেদের চিপ থেকে বক্সে লাফিয়ে হেড করেন মানিক। এতে মালে স্টেডিয়ামের গ্যালারী গোল উৎসবে মাতে। মালে স্টেডিয়ামে…

Read More

মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নসহ তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। এতে আগামী ১৫ দিনের মধ্যে শহীদ ও নির্যাতিত নারীদের একটি যাচাইকৃত জাতীয় তালিকা প্রস্তুত করে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশের দাবি জানানো হয়েছে। আইনি নোটিশে উল্লেখ করা হয়, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও যাঁরা সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছেন, তাদের সুনির্দিষ্ট তালিকা…

Read More

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ একশ পঁচিশ বারের মতো পেছাল। আগামী ৭ মে প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ দিন ধার্য করেন। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অন্য আসামিরা হলেন— বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু,…

Read More

জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের রায় নিয়ে সরকারের রাজনৈতিক অবস্থানে পরিপ্রেক্ষিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে গণভোটের যে অঙ্গীকার ছিল, তা ছিল সুনির্দিষ্ট এবং সব রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত। এ গণঅভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তনের ঘটনা নয়; বরং এটি ছিল জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার উৎস পুনর্নির্ধারণের এক ঐতিহাসিক প্রয়াস।  বুধবার (১ এপ্রিল) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আ স ম রব বলেন, এটি কোনো সাধারণ কৌশলগত ঘটনা ছিল না; বরং ছিল ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতি একটি রাজনৈতিক প্রতিশ্রুতি। আজ সেই অবস্থান থেকে বিচ্যুতি কেবল…

Read More

জাতীয় সংসদে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে পর্যায়ক্রমে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার। বুধবার (১ এপ্রিল) নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে যারা ভোট দেননি, তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব। নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমাদের সরকার ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।’ পরিবেশ রক্ষায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, চলতি বর্ষা মৌসুমে সারা দেশে বিভিন্ন প্রজাতির দেড়…

Read More

গ্ল্যামার নায়িকার খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন কিয়ারা আদভানি। চাইছেন অভিনয়ে প্রতিনিয়ত নিজেকে নতুনরূপে তুলে ধরার। অথচ অভিনয় ক্যারিয়ারের শুরুতে এ ধরনের চিন্তাভাবনা একেবারেই ছিল না এই বলিউড তারকার। হঠাৎ কীভাবে এতটা বদলে গেলেন? এই প্রশ্নই এখন নেটিজেনদের অনেকের মুখে। আর সেসব অনুরাগীদের জন্য কিয়ারা খোলাসা করেছেন তাঁর চিন্তাভাবনা বদলে যাওয়ার কারণ। আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এ বছর কিয়ারা প্রতীক্ষিত সিনেমাগুলোর অন্যতম একটি হলো ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’। এরই মধ্যে এই সিনেমার ঝলক সাড়া ফেলেছে দর্শকের মাঝে। যেখানে দেখা গেছে, অভিনেতা যশের কোলে বসে রয়েছেন কিয়ারা। অভিনেতার হাতে চুরুট। অন্যদিকে কিয়ারার চোখেমুখে নেই অতীতের…

Read More

অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবার খেলতে গিয়েই বাজিমাত করেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ দলটির ‘মৌসুমের সেরা খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার (১ এপ্রিল) তাসমানিয়ার রাজ্য ক্রিকেট সংস্থা ‘ক্রিকেট তাসমানিয়া’ তাদের বার্ষিক অ্যাওয়ার্ড নাইটে এই ঘোষণা দেয়। রিশাদ হোসেন বর্তমানে পাকিস্তানে রয়েছেন এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নবাগত দল রাওয়ালপিন্ডিজের হয়ে খেলছেন। সেখান থেকেই তিনি এই বড় সাফল্যের খবর পান। গত ২৫ জানুয়ারি শেষ হওয়া বিগ ব্যাশের আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে বল হাতে রিশাদ ছিলেন অনন্য। পুরো আসরে তিনি শিকার করেছেন ১৫টি উইকেট, যা তার দলের পক্ষে…

Read More

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং পারস্য উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান ও তার মিত্র ‘প্রতিরোধ ফ্রন্ট’। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, শেষ দফার এই হামলায় তারা ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন এবং অন্তত ২০০টি রকেট ব্যবহার করেছে। আইআরজিসির দাবি অনুযায়ী, এই হামলায় শুধু ইসরায়েল নয়, লক্ষ্যবস্তু করা হয়েছে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটি। কুয়েতের ওই ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টার ইউনিটে হামলা চালিয়ে একটি হেলিকপ্টার ধ্বংস করার দাবিও করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, তাদের এই…

Read More