Author: TMTV Desk

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ আট দফা দাবি জানিয়েছে। এই দাবিগুলো পূরণ করার জন্য তারা সরকারকে ১৫ কার্যদিবসের সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ১২ আগস্ট থেকে দেশজুড়ে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে পরিষদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। একই সাথে, প্রায় একই দাবিতে বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনও আগামী ৩ আগস্ট থেকে সারা দেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালে বাস-মিনিবাসের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর ও ট্রাক, ট্যাঙ্ক-লরির ২৫…

Read More

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক থেকে ওয়াকআউট করে তারা। এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। একপর্যায়ে সরকারি কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। আলোচনার জন্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সূচনা বক্তব্য উপস্থাপনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদ জানান তাদের দল এ আলোচনায় অংশ নেবে না। ওয়াকআউটের কারণ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদ বলেন, আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরের আবু সাঈদ হত্যা, আশুলিয়ায় মরদেহ পোড়ানো এবং লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যার মামলায় মোট ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের প্রিজনভ্যানে করে হাজির করা হয়। রংপুরে আবু সাঈদ হত্যা গত ১৩ জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আসামিদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিলকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করতে নির্দেশ দেন আদালত। বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আদালতে…

Read More

ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে বলে দাবি করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি। তিনি জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। কোম শহরে এক অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধের প্রথম রাতে গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হলেও ইরানের মহাকাশ বাহিনী পশ্চিমা বিশ্বের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ইসরায়েলের গভীরে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সের তৈরি শত শত যুদ্ধবিমান, উন্নত রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১২০০ কিলোমিটার জুড়ে মোতায়েন থাকলেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত লক্ষ্যবস্তুতে…

Read More

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। রবিবার বিকালে জেলার মদন উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক এ প্রতিবাদ সমাবেশ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে বিএনপির নেতাকর্মীরা মদন পৌরসভার জাহাঙ্গীরপুর সেন্টার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে এনসিপি ও নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে পৌর সদরের প্রধান সড়কগুলো ঘুরে উপজেলা পরিষদ এলাকায় পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম…

Read More

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।  রিমান্ড চাওয়া অন্যরা হলেন- সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন। এর আগে একইদিন সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এতে তিনি ছয়জনকে আসামি করেন। রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন- কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ও ১৩ বছর বয়সী শিশু মো. আমিনুল ইসলাম।…

Read More

রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল রোববার (২৭ জুলাই) সকাল থেকে এ রুটে বাস না চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার (২৬ জুলাই) রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর চালকরা। এ ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চাঁপাইনবাবগঞ্জের চালকরা। এর ফলে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।  সোমবার (২৮ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকে রাজশাহীগামী যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্ত বন্ধ রয়েছে রাজশাহীগামী বাসের টিকিট কাউন্টার। আন্তঃনগর বাস না পেয়ে যাত্রীরা সিএনজিচালিত…

Read More

রাজনীতির ময়দান যখন বিতর্ক, দুর্নীতি, পরিবারতন্ত্র এবং সুবিধাবাদিতার জালে জর্জরিত, তখন একটি রাজনৈতিক শক্তি দৃঢ় সংগঠন, আদর্শ এবং নিষ্ঠার উপর ভর করে জনগণের আস্থা অর্জন করেছে। এই দলকে শুধু একটি রাজনৈতিক শক্তি বললে কম বলা হবে; এটি একটি আন্দোলন, একটি জীবনদর্শন, এবং একটি নৈতিকতা-ভিত্তিক সমাজ নির্মাণের প্ল্যাটফর্ম। বাংলাদেশের ইতিহাসে এমন নজির খুবই বিরল, যেখানে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে ধারাবাহিকভাবে শহীদ করা হয়েছে—একজনের পর একজন, ঠিক নেতৃত্বের লাইন অনুসরণ করেই। মোট ৭ জন শীর্ষ নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই হত্যা, নিপীড়ন ও নিষ্ঠুর নির্যাতনের পরেও দলটির সংগঠন বা শক্তি বিন্দুমাত্র দুর্বল হয়নি। বরং…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস  বলেছেন, “পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভন্ডুল করার চেষ্টা করছে।” তিনি এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে দেন, অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই সুযোগ দেশের হাতছাড়া হয়ে যাবে। শনিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, “পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানান রকম গন্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রা ব্যাহত করছে। যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানান ষড়যন্ত্র…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৫-২৬ সেশনের প্রথম কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাজধানীর মতিঝিলে ঢাকা জেলা ক্রীড়া পরিষদ মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।অধিবেশনে সভাপতিত্ব করেন দলের আমির মামুনুল হক। অধিবেশন পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। এতে মামুনুল হক বলেন, রাজনীতিকে আমরা পবিত্র দায়িত্ব হিসেবে দেখি– চাঁদাবাজি, রাহাজানি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের রাজনৈতিক অঙ্গনে একটি অপরিহার্য শক্তিতে পরিণত হয়েছে। আমরা ইসলাম ও দেশের জন্য সর্বোচ্চ কল্যাণকর ভূমিকায় অবিচল রয়েছি। জাতীয় নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ২২৩টি…

Read More