বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ নেমে আসবে, মহাবিপদ ডেকে আনবে। ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকারের সংস্কার আমরা দেখেছি। সে সংস্কারের পর শেখ হাসিনার দানব সরকার এসেছিল। জাতি পেয়েছিল ভয়ংকর দুঃশাসন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, আমরা ১/১১ সরকারের সংস্কারের জিকির ভুলে যাইনি। তৎকালীন সিইসি শামসুল হুদা বিএনপির গঠনতন্ত্র ছুড়ে ফেলে দিয়েছিলেন। সে ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকার সংস্কার করে এমন সরকার ক্ষমতায় এনেছিল যে সরকার দেশকে ধ্বংস করে দিয়েছিল। দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। ইলিয়াস আলী, চৌধুরী আলম, জাকির, সুমনসহ অসংখ্য…
Author: TMTV Desk
বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি সৌদি প্রো লিগ থেকে বছরে ১০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। লেভার এজেন্ট পিনি জাহাবি দাবি করেছেন যে, লেভানডোভস্কি বার্সেলোনাতেই থাকতে চান এবং ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চান। জাহাবি বলেন, লেভা বার্সায় স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এটিকে খেলার জন্য বিশ্বের সেরা ক্লাব মনে করেন। এ কারণেই সৌদি লিগ থেকে মোটা অঙ্কের বেতনের প্রস্তাব এলেও তিনি সাড়া দেননি। চলতি দলবদল মৌসুমে সৌদি প্রো লিগ বেশ কিছু বড় ফুটবলারকে দলে ভিড়িয়েছে, যার মধ্যে তরুণ খেলোয়াড় জোয়াও ফেলিক্স ও ডারউইন নুনিয়েন এবং বায়ার্নের ফরোয়ার্ড কিংসলে কোম্যান অন্যতম। বার্সা থেকে ডিফেন্ডার ইনিগো মার্টিনেজও সৌদি লিগে যোগ…
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে। মতিহার থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) কালাম পরভেজ বিষয়টি নিশ্চিত করেছে। নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম (৩৫), স্ত্রী মনিরা বেগম (২৮) এবং তাঁদের ছেলে মাহিন (১৩) ও মিথিলা (২)। মাহিন খড়খড়ি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে ঋণের কথা বলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনারুল ইসলাম কৃষিকাজ করেন। তাঁর কাছে অনেকেই টাকা পাবেন। তাঁদের বসতবাড়ির উত্তরের ঘরে মনিরা বেগম ও…
রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। এমন পরিস্থিতিতে নদীর চর এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত সাড়ে ৪ হাজার মানুষ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৪৯ মিটার। ফলে এক ধারনের আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে চরবাসীর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে— উপদ্রুত চর অঞ্চলে ইতোমধ্যে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, সঙ্কট পরিস্থিতে মোকাবেলায় করা হয়েছে কন্টোল রুম। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে। এছাড়া সরকারিভাবে দুই উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। একটি ইউনিয়নের জন্য ত্রাণ বিতরণ প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পদ্মা নদী প্রবাহিত হয়েছে রাজশাহী…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন যে, সক্রিয় রাজনীতিতে প্রবেশ বা নিজে নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে তার নেই। সম্প্রতি মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ড. ইউনূস বলেন, তার প্রধান কাজ হলো সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। তিনি মনে করেন, গত এক বছরে অনেক কিছু অর্জন হয়েছে এবং এর মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো ঐকমত্য কমিশন গঠন। এই কমিশন নির্বাচন-সংক্রান্ত সংস্কার প্রতিবেদন এই মাসের শেষে জমা দেবে, যা একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠনে সহায়ক হবে। তিনি জানান, ঐকমত্য কমিশনকে রাজনৈতিক স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সম্মতি আদায়ের দায়িত্বও…
এবার ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের বাড়িতে বেজে উঠলো বাংলা গান! গানটি জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের। দলটির ভোকাল জুনায়েদ ইভানের জন্মদিন আজ। দিনভর সবার শুভেচ্ছা পেলেও এবারের জন্মদিনে এক অবাক করা উপহার নেইমারের বাড়িতে তার গান বেজে ওঠা। এদিন নেইমারের বাংলো বাড়িতে বড় পর্দায় বেজে উঠেছে ইভানের গান! নেইমারের বাড়ি থেকে একটি ভিডিও পোস্ট করে ইভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রবিন মিয়া। যিনি নেইমারের পরিবারের ঘনিষ্ঠ ও তার বাবার ম্যানেজার। বাড়ির সুইমিংপুল থেকে নেওয়া ভিডিওতে দেখা গেছে, তখন অ্যাশেজ ব্যান্ডের ‘তামাক পাতা’ গান বাজছিল। সেই ভিডিওর ক্যাপশনে ইভানকে জন্মদিনের শুভেচ্ছা জানান রবিন। ভিডিওটি শেয়ার করে ইভান লেখেন, নেইমারের বাসার বড় পর্দায় অ্যাশেজ-এর…
পাকিস্তানের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। সাবেক এই অধিনায়ককে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বেসামরিক পুরস্কার ‘হিলাল-ই-ইমতিয়াজ’ প্রদানের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হবে। ‘বুম বুম’খ্যাত অলরাউন্ডার শহীদ আফ্রিদি পাকিস্তানের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৫২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১১ হাজার ১৯৬ রান এবং বোলিংয়ে ৫৪১টি উইকেট শিকার করেছেন। একই সময়ে জিতেছেন ২০০৯ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শহীদ আফ্রিদি। খেলাধুলায় অসামান্য এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে হিলাল-ই-ইমতিয়াজ প্রদান করা হবে। আফ্রিদির পাশাপাশি ৮০০০ মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ জয় করা পাকিস্তানের সর্বকনিষ্ঠ পর্বতারোহী শাহরোজ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বহুল আলোচিত বৈঠকে মিলিত হচ্ছেন। এই বৈঠকের প্রধান লক্ষ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আলোচনা। তবে, ২০২৩ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও যুক্তরাষ্ট্রে তাকে গ্রেপ্তার করা হবে না। এর পেছনে রয়েছে আইনি ও কূটনৈতিক কারণ। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কার্যকারিতা যুক্তরাষ্ট্রে নেই যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য দেশ নয়। ২০০০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আইসিসি প্রতিষ্ঠার জন্য রোম সংবিধিতে স্বাক্ষর করলেও, যুক্তরাষ্ট্রের সিনেট এটি অনুমোদন করেনি। ২০০২ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আইসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন করেন,…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্থগিত হওয়া ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’ অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার (১৫ আগস্ট) । তবে নিষিদ্ধ ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের হুমকির পর জনপ্রিয় সংগীত ব্যান্ড আর্টসেল এতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) শাখা ছাত্রলীগ নেতা আসাদুল্লাহ হিল গালিবের পাঠানো একটি ই-মেইলের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ইংরেজিতে লেখা ই-মেইল বার্তায় গালিব আর্টসেলের উদ্দেশে বলেন, ‘১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যার দিনটি জাতি শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করে, কোনো উৎসবের মাধ্যমে নয়। অথচ ওই দিনে “৩৬ জুলাই মুক্তির উৎসব” শিরোনামে কনসার্ট আয়োজন…
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এর সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসর পড়েছে গ্রুপ ‘ডি’তে। তুলনামূলক সহজ এই গ্রুপে রয়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া। ফলে তাদের সঙ্গে ম্যাচ খেলতে পর্তুগিজ তারকা প্রথমবার ভারতে আসতে পারেন। এএফসির এই টুর্নামেন্টের গ্রুপপর্ব হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হয়। এফসি গোয়া যেমন আল নাসরের সঙ্গে খেলতে সৌদি আরবে যাবে, তেমনই সৌদির ক্লাবটিকেও ভারতে খেলতে আসতে হবে। তবে সেই দলে রোনালদোর থাকার বিষয়টি নিশ্চিত নয়। সিআরসেভেন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ-২ এর অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য নন। এমনকি ক্লাব কর্তৃপক্ষ তাকে বাধ্যও করতে পারবেন না। চুক্তির এই শর্ত সত্য হলে রোনালদোর ভারতে খেলতে আসা…

