Author: TMTV Desk

লড়াই এখনো শেষ হয়নি, আমাদের লড়াই-সংগ্রাম চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যদি জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে, তাদের জীবন দিয়ে আমাদেরকে পরিবর্তন এনে না দিতেন, আমরা এখানে বসতাম নাকি কেরানিগঞ্জে থাকতাম নাকি কাশিমপুরে থাকতাম। আমরা এত তাড়াতাড়ি ভুলে যাই কীভাবে? আমরা তো মাসের পর মাস সেখানে ছিলাম। বাংলাদেশের জনগণের অধিকার পুরো মাত্রায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, দুর্নীতি-দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, আগের মতোই একতাবদ্ধ হয়ে রাজপথে লড়াই করব, যুদ্ধ করব, সংগ্রাম করব। জনতার এই লড়াই-সংগ্রামে বিজয় অর্জিত হবেই, ইনশাআল্লাহ। শনিবার (২৬ জুলাই) বিকেলে…

Read More

সব জল্পনা-কল্পনার অবসান। বহুদিন ধরে রাজনৈতিক টানাপোড়েন, কূটনৈতিক উত্তেজনা আর আয়োজক নির্বাচন নিয়ে বিতর্কে ঘেরা এশিয়া কাপ শেষমেশ হচ্ছে—এবং তা সংযুক্ত আরব আমিরাতে, আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। শনিবার (২৬ জুলাই) বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নকভি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এবারের এসিসি মেন’স এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরাতে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আমরা দারুণ এক ক্রিকেট প্রতিযোগিতার অপেক্ষায় আছি। বিস্তারিত সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে। ” ঢাকায় সদ্যসমাপ্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের পর এই ঘোষণা…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ও সিন্ডিকেট সদস্য ড. মো. নিজাম উদ্দীন। শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন রুয়ার প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম ও নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ। নির্বাচনে সহসভাপতি হয়েছেন মো. কেরামত আলী ও মো. মতিউর রহমান আখন্দ এবং সংরক্ষিত মহিলা আসনে সাবরীনা শারমিন, কোষাধ্যক্ষ জে এ এম সকিলউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুল আহসান…

Read More

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পরীক্ষায় উত্তরপত্রে ইউনিক কোডিং পদ্ধতি চালু এবং সিন্ডিকেট ও সিলেকশন বোর্ডকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুলাই (শনিবার) সকাল ১১টায় রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই ২০২৪ সালের অভ্যুত্থানের এক বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী ফোরাম সিন্ডিকেটে এখনো একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় সদস্য বহাল থাকায় শিক্ষার্থীরা হতাশ ও ক্ষুব্ধ। তারা বলেন, “আওয়ামী লীগের পদধারী ব্যক্তির একাধারে সিন্ডিকেটে অবস্থান থাকা বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।” শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগে গঠিত সিলেকশন বোর্ডেও…

Read More

বিশ্বজুড়ে পেশাদার ফুটবল খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রো (FIFPRO) ক্লাব বিশ্বকাপ ও ম্যাচ ক্যালেন্ডার নিয়ে ফিফা ও এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কঠোর সমালোচনা করেছে। তারা বলছে, এই কর্তৃত্ববাদী নেতৃত্ব ফুটবলারদের অধিকার ক্ষুণ্ন করছে। ফিফপ্রো এক বিবৃতিতে জানায়, ‘ফুটবলের দরকার দায়িত্বশীল নেতৃত্ব, সম্রাট নয়। ’  তারা আরও বলে, ‘এই খেলাটার দরকার স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও আন্তরিক সংলাপ—একতরফা শাসন নয়। ’ দুই সপ্তাহ আগে ইনফান্তিনো নিউইয়র্কে কিছু অস্বীকৃত খেলোয়াড় প্রতিনিধি নিয়ে এক সভা করে জানান, ‘গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতিতে পৌঁছেছে ফিফা। ’অথচ এই সভায় ফিফপ্রোর কোনো স্বীকৃত প্রতিনিধি ছিল না। এই ঘটনার পর ৫৮টি দেশের খেলোয়াড় ইউনিয়নের প্রতিনিধিদের অংশগ্রহণে এক বৈঠকে ফিফপ্রো ক্ষোভ প্রকাশ করে।…

Read More

মালয়েশিয়ায় অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন, যেখানে প্রায় ১০০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও উপস্থিত ছিলেন। সকাল থেকেই কালো টি-শার্ট পরিহিত বিক্ষোভকারীরা জাতীয় মসজিদ নেগারার সামনে জড়ো হতে শুরু করেন এবং ‘পদত্যাগ, পদত্যাগ, আনোয়ারের পদত্যাগ’ স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা। পরে তারা মিছিল নিয়ে ‘জাগো, জাগো, জনগণ জাগো’ স্লোগান দিতে দিতে মারদেকা স্কয়ারের (স্বাধীনতা স্কয়ার) দিকে অগ্রসর হন। বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ, গত প্রায় তিন বছর ধরে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন সরকার মালয়েশিয়ায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট তৈরি করেছে। তাদের দাবি,…

Read More

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওয়াকফ এস্টেটগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। এটি সম্পন্ন হলে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা আরও সাবলীল ও স্বচ্ছ হবে। শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের হামদর্দ মিলনায়তনে মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশ আয়োজিত মতবিনিময় ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ওয়াকফ এস্টেটের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ইতোমধ্যে আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি। ওয়াকফ সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টে একটি আলাদা বেঞ্চ গঠন করা হয়েছে। ড. খালিদ হোসেন বলেন, ওয়াকফ ইসলামি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। রাসুল (সা.)-এর জামানা থেকেই এটি চালু রয়েছে। এর মাধ্যমে জনকল্যাণ ও…

Read More

আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ১৪ দল এবং জোটের বৈঠক থেকে বের হয়ে এ কথা জানান রাজনৈতিক দলের নেতারা। বৈঠক থেকে বের হয়ে ১২ দলীয় জোটের সমন্বয়কারী ও জাতীয় পার্টি (কাজী জাফরের) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই, প্রধান উপদেষ্টা ক্যাটাগরিকলি বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা, তারিখ তিনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। আজকের মূল বিষয় হচ্ছে এটা। আজকে দেশব্যাপী যে সমস্যা, নৈরাজ্য এর সমাধানে…

Read More

আগুনে পোড়া শুধু ত্বকের ক্ষতি নয়, এটি শরীরে গভীর বিপাকীয় পরিবর্তন ঘটিয়ে রোগীর আরোগ্য প্রক্রিয়াকে জটিল করে তোলে। চিকিৎসাবিজ্ঞানের মতে, পোড়ার পর যত দ্রুত পুষ্টি সরবরাহ করা যায়, ততই রোগীর সুস্থতা ত্বরান্বিত হয়। আন্তর্জাতিকভাবে গৃহীত গাইডলাইন অনুযায়ী, পোড়ার পর প্রথম ৬ থেকে ১৮ ঘণ্টার মধ্যে এন্টারাল (নাকের মাধ্যমে) পুষ্টি সরবরাহ শুরু করা হলে তা রোগীর জন্য নিরাপদ ও জীবনরক্ষাকারী হিসেবে কাজ করে। এটি নাইট্রোজেন ব্যালান্স উন্নত করে, অতিরিক্ত বিপাকীয় চাপ কমায়, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মৃত্যুঝুঁকি হ্রাস করে। ক্যালোরি ও প্রোটিনের চাহিদা পোড়া রোগীর দৈনিক ক্যালোরি চাহিদা সাধারণের তুলনায় প্রায় দ্বিগুণ হয়। একইভাবে প্রোটিনের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। কারণ…

Read More

দীর্ঘ ১৫ বছর পর আবারও অষ্টম শ্রেণিতে ফিরছে বৃত্তি পরীক্ষা পদ্ধতি। পাবলিক পরীক্ষার আদলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এবারও অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে সম্প্রতি একটি সভাও করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, ২০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার এতে সভাপতিত্ব করেন। বৈঠকে ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের প্রতিনিধিরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।…

Read More