বলিউড অভিনেতা রণবীর কাপুর ও ববি দেওল অভিনীত আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’। এটি ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। এখন সিনেমার দ্বিতীয় অংশের অপেক্ষায় দর্শক। ‘অ্যানিমেল’ সিনেমাটিতে ববি দেওল অভিনয় করেছিলেন একটা ছোট্ট চরিত্রে। শেষের মাত্র ১০ মিনিটে দেখা মেলে তার। কিন্তু তাতেই জমিয়ে দেন ধর্মেন্দ্র পুত্র। এবার পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেল, সিনেমার দ্বিতীয় পর্ব ‘অ্যানিমেল পার্ক’র মুক্তির তারিখ নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন ববি। শুক্রবার সন্ধ্যায় ববি দেওলকে তার ছেলে আর্যমান দেওলের সঙ্গে মুম্বাইয়ের একটি সিনেমা হলে দেখা যায়। এসময় তিনি পাপারাজ্জিদের জন্যও পোজ দেন। যখন একজন ফটোগ্রাফার তাকে জিজ্ঞাসা করলেন, ‘অ্যানিম্যাল ২ কখন আসছে?’ যাতে ববির…
Author: TMTV Desk
ব্যবসায়ীদের কাছ থেকে আগে ১ লাখ টাকা ঘুষ নিলে এখন ৫ লাখ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গতকাল একজন বড় ব্যবসায়ীর সঙ্গে কথা হলো। তিনি বলেছেন- ‘আগে ঘুষ দিতাম এক লাখ টাকা, এখন দিতে হচ্ছে ৫ লাখ টাকা।’ আমি জানি না…বিষয়টা কীভাবে দেখবেন আপনারা। কিন্তু এটাই সত্য। শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা : যাপিত জীবনের আলেখ্য’- এর প্রকাশ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, এখনো পুলিশের কোনো পরিবর্তন হয়নি। বরং তারা…
নির্বাচনের আগে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি, তবে নির্বাচনের আগে এগুলো উদ্ধার করা হবে। এ কাজে রাজনৈতিক দলগুলোকে মূল ভূমিকা রাখতে হবে।” তিনি সাংবাদিকদের নিরপেক্ষভাবে তথ্য তুলে ধরার আহ্বান জানান, যা বিভ্রান্তি দূর করতে সহায়ক হবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন যে রাজনৈতিক দলগুলো ভোটের জন্য মাঠে থাকবে এবং সরকারের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা।…
আমার বাংলাদেশ পার্টির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাঈদ নোমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতির সাহসিকতার ইতিহাস। আহতদের সম্মান জানানো শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব ও ভবিষ্যতের পথে চলার প্রেরণা।” শুক্রবার (২৫জুলাই) সন্ধ্যায় রাজশাহীর মতিহার থানাধীন ধরমপুর এলাকায় আয়োজিত জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থনে আহত বীরদের সম্মাননা প্রদান এবং মতিহারের জনমানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি পরিচালনা করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) রাজশাহী বিভাগ। সাঈদ নোমান আরো বলেন, এবি পার্টির রাজনীতি হলো উন্নত, সমৃদ্ধ ও অধিকারভিত্তিক বাংলাদেশ গঠনের রাজনীতি। আমরা বিশ্বাস করি-বাংলাদেশ যদি তার মেধা, সম্পদ ও প্রযুক্তিকে কাজে লাগাতে পারে, তবে বিশ্বের…
জামায়াতে ইসলামী দল নিয়ন্ত্রণ করেছে, ভবিষ্যতে দেশ নিয়ন্ত্রণ করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণের রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, ‘কোনো এক দলের বেগম পাড়া আছে, আবার কোনো দলের আছে পিসি পাড়া। তবে জামায়াতের এমন কোন পাড়া নেই। শুধু জীবন রক্ষার জন্য ভবিষ্যতে ইসলামি আন্দোলনের কেউ কখনও দেশ ছেড়ে যাবে না।’ ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ চাঁদাবাজদের কারণে পিছিয়ে পড়েছে। না হলে এতদিনে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে থাকত। রাজনীতিবিদদের উচিত দেশের জনগণের জন্য করা। এ লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।’…
বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ (ইউএসসিআইআরএফ) নামের একটি ফেডারেল সংস্থা। জুলাই মাসে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা। চলতি বছরের মে মাসে ঢাকায় সংস্থাটির সফরের ভিত্তিতে রিপোর্টটি তৈরি করা হয়। তখন তারা সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। পুরো রিপোর্টটি লিখেছেন সীমা হাসান, যিনি ইউএসসিআইআরএফ-এর দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক। রিপোর্টে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে রাজনৈতিক পরিবর্তন ঘটে এবং আগস্টে সেনাবাহিনীর সমর্থনে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই সংবিধানে আপনার-আমার অধিকারের কথা থাকবে। সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে। তিনি বলেন, আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায়ের লক্ষে। ইনশাআল্লাহ আমরা শহীদ মিনার থেকে তা আদায় করে ছাড়বো। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে সিলেটের শহীদ মিনারে এনসিপির আয়োজিত পদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এই সিলেট থেকে ইসলামের সম্প্রীতি এবং ইনসাফের বাণী সারা বাংলাদেশে প্রচার হয়েছিল। আমরা আছি বহুজাতি ও বহু…
দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে ১৫ জেলা ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, অমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরে ১ থেকে ৩ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। আজ শনিবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আবহাওয়ার তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে…
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের কথাও উল্লেখ করেন। দার বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ এবং শান্তি চায়। তিনি অভিযোগ করেন, বিশ্বকে বিভ্রান্ত করতে এবং পাকিস্তানকে বদনাম করতে ভারত সন্ত্রাসবাদের আশ্রয় নেয়। ইসহাক দার বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিতে সহায়তা করার জন্য আমরা প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং তাদের দলের প্রতি কৃতজ্ঞ। পাকিস্তান তার কোনো প্রতিবেশীর সঙ্গে সংঘাত চায় না। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মার্কো রুবিও…
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ১৩ বছর বয়সী জারিফ ফারহান মারা যায় বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ নিয়ে জারিফ আইসিইউতে চিকিৎসাধীন ছিল। জারিফ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন শুক্রবার বিকালে জানিয়েছিলেন, চিকিৎসাধীন পাঁচ শিক্ষার্থীর অবস্থা ‘আশঙ্কাজনক’। পরদিন সকালেই হাসপাতালটির তরফে এক শিক্ষার্থীর মৃত্যুর কথা জানানো হল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ জনে, আর সবমিলিয়ে এ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩৪ জনের। সোমবার দুপুরে বিমান…

