Author: TMTV Desk

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা করা হয়েছে। এ প্যানেল থেকে ভিপি (সহ-সভাপতি) পদের জন্য মনোনয়ন নিয়েছেন আবু সাদিক কায়েম। তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। জিএস পদে লড়বেন শিবিরের ঢাবির বর্তমান সভাপতি এস এম ফরহাদ। এ ছাড়া এজিএস পদে ছাত্রশিবিরের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান নির্বাচন করবেন। সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন গ্রহণ শেষে ঢাবির সিনেট ভবনে সাংবাদিকদের সামনে শীর্ষ তিন প্রার্থীর নাম ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ উপস্থিত ছিলেন।  বাকি পদগুলোতে মনোনয়ন নেওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন এস এম ফরহাদ।…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। সোমবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হলো ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’। ড. ইউনূস বলেন, মাছ প্রকৃতির একটি উপহার, যা আল্লাহর দান। তিনি প্রকৃতির প্রতি মানুষের নির্দয় আচরণের সমালোচনা করেন। তিনি বলেন, “প্রকৃতির প্রতি আমরা অত্যন্ত নির্মম। এর প্রতি সদয় হওয়ার চিন্তা আমাদের মাথায়ও আসে না।” তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এভাবে চলতে থাকলে অন্যান্য অনেক জিনিসের মতো মাছও হয়তো আমাদের থেকে দূরে চলে যাবে। তিনি নদীর প্রতি যত্নশীল হওয়ার ওপর জোর দেন।…

Read More

মিয়ানমারের বহুল প্রতিশ্রুত জাতীয় নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। সোমবার দেশটির জাতীয় নির্বাচন কমিশনের এক বিবৃতিতে নির্বাচনের ওই তারিখ ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে চলমান গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও বিরোধীদের প্রতিরোধের ঘোষণার মাঝে এই নির্বাচনকে আন্তর্জাতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন। ২০২১ সালে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সেই সময় দেশটির সামরিক বাহিনী অং সান সুচির বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তোলে। যদিও এই অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেনি সেনাবাহিনী। অভ্যুত্থানের পর থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ; যা এখনও…

Read More

গাজীপুরের জয়দেবপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, মিজানুল ইসলামসহ অন্যরা। জানা গেছে, ২০১৬ সালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসলামী মনোভাবাপন্ন কয়েকজন যুবক-কিশোরকে আটক করা হয়। তারা মাদরাসার ছাত্র অথবা…

Read More

সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারোয়ার আলম। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। সারোয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজালবিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সারোয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা ৬২ হাজার ছুঁই ছুঁই করছে। রোববার আনাদোলু সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২২৬ জন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা প্রায় ৬২ হাজারে পৌঁছেছে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে এবং উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে নির্বাচন বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে-বিনিয়ে বলছে, যাতে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক, সেটা চায়। কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য সংকল্পবদ্ধ। যারা এর বিপক্ষে বক্তব্য দেবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।…

Read More

রাজশাহী নগরীর ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার (১৬ আগস্ট) ভোরে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে অবস্থিত ওই কোচিং সেন্টারে অভিযান শুরু হয়। বাড়িটি সেনাবাহিনী ঘিরে রেখেছে। সেখান থেকে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে বলে অভিযানে থাকা একটি সূত্র জানিয়েছে।  এ ঘটনায় ডক্টর ইংলিশ কোচিংয়ের পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ্যকে (৩৫) আটক করা হয়েছে। তিনি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ্যের বাবা শফিউল আলম লাটকু মহানগর বিএনপি সাবেক সহসভাপতি। একইসঙ্গে অনিন্দ্য রাজশাহীর সাবেক মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। পুলিশ জানিয়েছে, অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি…

Read More

কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতিতে ‘মোটরসাইকেল রেস’ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১৬ দাগ এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার। নিহত দুই যুবক হলেন- জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের সরদারপাড়া নিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২০)। তারা দুইজনই বন্ধু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিন ও সিয়ামসহ তারা ১৫ থেকে ২০ জন বন্ধু অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে রেস করছিল। তারা রেস করতে…

Read More

ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, আমরা অল্প সময় আছি। আরও সময় পেলে আরও কাজ করতে পারতাম। আমরা দ্রুতই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জন্মধাম রাজারগাঁও মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সব বাহিনী প্রস্তুতি নিচ্ছে। এর পর শ্রী অদ্বৈত আচার্য মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা। এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম,…

Read More