আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী রেঞ্জ ডিআইজি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। শনিবার(২৭ সেপ্টেম্বর) ১১.৩০ টায় সনাতন ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার বানেশ্বরে দুর্গা মাতার মন্দির পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার ফারজানা ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন । দুর্গা মাতা পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা অবলম্বীদের সাথে কুশলাদি বিনিময় শেষে রাজশাহী রেঞ্জ ডিআইজি শাহজাহান বলেন , আসুন আমরা সকলে মিলে এই বছরের সনাতন ধর্মাবলম্বীদের সর্বজনীন দুর্গোৎসবের পাশে দাঁড়াই এবং একে অপরের সহযোগিতা করি। তিনি আরো বলেন, ধর্ম যার যার উৎসব সবার । কোন প্রকার বিশৃঙ্খলা…
Author: TMTV Desk
রুহুল আমিন, স্টাফ রিপোরটারঃ আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী বাঘা উপজেলা শাখা একটি প্রধান এজেন্ট প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। শনিবার ( ২৭ সেপ্টেম্বর) বাঘা ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়ে সকাল ৭:০০ ঘটিকা এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা আমীর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা নায়েবে আমীর মইনুল হোসেন, রাজশাহী জেলা সংগঠনের সহকারী সেক্রেটারি রাজশাহী -৬( চারঘাট – বাঘা) আসনের জামায়াত মনোনীত এম পি প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।…
পর্যটন চর্চায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উদ্যোগে ‘টেকসই উন্নয়নে পর্যটন’ স্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, সাইকেল র্যালি, সিটি ট্যুর ও ফুড স্টল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। পরিবেশ উপদেষ্টা বলেন, পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে পরিকল্পিত নগরায়ন, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ অত্যন্ত জরুরি। তিনি বলেন, যদি আমরা প্রকৃতিকে রক্ষা করতে পারি, তাহলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশ আরো আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। তিনি আরো বলেন,…
সন্তান নিয়ে পার্কে ঘুরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুটি বেসরকারি চ্যানেলের দুই ফটোসাংবাদিক। এ সময় মারধর করা হয় সাংবাদিকের তিন বছর বয়সী শিশুসন্তানকেও। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বরিশাল নগরীর বেল্স পার্ক সংলগ্ন গ্রিন সিটি পার্কের সামনে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, মহানগর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি বেল্লাল গাজী ও মহানরের ৪ নম্বর সহসভাপতি সোহেল খানের নেতৃত্বে হামলা করা হয়েছে সাংবাদিকদের ওপর। হামলার শিকার সাংবাদিকরা হলেন সময় টেলিভিশনের ক্যামেরাপারসন সুমন হাসান ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন শাকিল মাহমুদ পাপ্পু। তাদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত গণমাধ্যমকর্মী পাপ্পু’র বড় ভাই নিউজ…
মাসুদ আলম, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও দুজন নিখোঁজ রয়েছে। শনিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৫০)। তাঁর বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামে। বিকাল ৩টা পর্যন্ত নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দিলীপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)। তাঁদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। স্থানীয়রা জানান, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান। তাঁর মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। একটি নৌকা মরদেহটি চরে রেখে আরও আত্মীয়স্বজনকে নিতে এপারে আসে।…
আলমগীর হোসেন, স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারায় জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আয়োজনে ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন। বিক্ষোভ সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল বারী। উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ। বিক্ষোভ…
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীর সংখ্যা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর দাবি প্রত্যাখ্যান করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি টিআইবির দাবিকে ‘ভুল তথ্যের ওপর ভিত্তি করে এবং যাচাই-বাছাইবিহীন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে নেওয়া’ বলে মন্তব্য করেছেন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টার বর্তমান প্রতিনিধি দল অতীতের হাসিনা আমলের তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট এবং অনেক বেশি মনোযোগী, কর্মঠ ও ফলাফলমুখী।” তিনি টিআইবির দীর্ঘদিনের স্বচ্ছতার পক্ষে কাজের প্রশংসা করলেও, যাচাই না করে গুজব ও সামাজিক মাধ্যমের ভুয়া তথ্যের ওপর নির্ভর করে বিবৃতি দেওয়াকে ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেন।
আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিকে সিএনজিতে ভুল বসত: এক যাত্রী একটি ভ্যানিটি ব্যাগ ফেলে চলে যায়। ব্যাগটিতে ৭১ হাজার টাকা দুটো মোবাইল ফোন আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজ পত্র ছিল। বুধবার(২৪ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ টায় অর্থ ও ফোন মালিকের কাছে ফিরিয়ে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বানেশ্বর ট্রাফিক পুলিশে কর্মরত সার্জেন্ট সাইদুর রহমান টিপু। জানা গেছে, বানেশ্বর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাইদুর রহমান টিপুসহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটিরত অবস্থায় সিএনজিতে ফেলে যাওয়া ভ্যানিটি ব্যাগটি ঐ সিএনজিতে আসা অজ্ঞত এক মহিলা পুলিশের কাছে জমা দেন। ভ্যানিটি ব্যাগটি খুলে ভিতরে দেখে নগদ ৭১ হাজার টাকা দুইটি মোবাইল ফোন…
রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে রাজশাহী জেলার বাঘা উপজেলা জামায়াত ইসলামী একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাঘা উপজেলা আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু র সভাপতিত্বে বাঘা ঐতিহাসিক তেতুল তলায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৬ ( চারঘাট – বাঘা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এম পি পদ প্রার্থী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব অধ্যক্ষ নাজমুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা জানেন, জুলাই আন্দোলনের পরে জাতির আশা ছিল প্রশাসনিক সংস্কার,…
রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল তেতুলতলা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ও আহতরা স্থানীয় বাসিন্দা। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম মোঃ রিয়াদ (১৩), পিতা মোঃ লিখন, গ্রাম শিবপুর, মোহনপুর, রাজশাহী। আহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন— মোঃ স্বাধীন (১৯), পিতা মোঃ ইলিয়াস এবং মোঃ লাবিব (১৫), পিতা মোঃ জিন্নাত, উভয়েই বিধিরপুর ফকিরপাড়ার বাসিন্দা। তবে তৃতীয় আহত ব্যক্তির নাম এখনো…

