Author: TMTV Desk

রাকিবুল ইসলাম, মোহনপুর উপজেলাঃ রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট থেকে রাজশাহীগামী পথে মোহনপুর উপজেলায় মাছ পরিবহনকারী ট্রাক থেকে নির্গত পানির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে উঠছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পানি শুধু রাস্তায় দুর্গন্ধ ছড়াচ্ছে না, বরং দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে এবং খোলা যানবাহন যেমন ভ্যান, অটোরিকশা ও অন্যান্য পরিবহনে থাকা যাত্রীদের গায়ে মাছের গন্ধযুক্ত পানি ছিটকে পড়ছে। সম্প্রতি এমন এক ঘটনায় মাছবাহী ট্রাক থেকে পানি পড়ে রাস্তা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এই মহাসড়কটি মোহনপুরের ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মাছবাহী ট্রাক থেকে ফেলা পানির কারণে পথচারী, সাইকেল চালক,…

Read More

আল্লাহ তায়ালা পৃথিবী, মানুষ, আকাশ, জমিন সবকিছুর স্রষ্টা। তিনি সবকিছুর স্রষ্টা এবং তিনিই সব সৃষ্টির উপাস্য। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর তোমাদের ইলাহ এক ইলাহ। তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তিনি অতি দয়াময়, পরম দয়ালু। (সুরা বাকারা, আয়াত : ১৬৩) আল্লাহ তাআলা সূরা ইউনূসের ১০৬ নং ১০৭ নং আয়াতে বলেনঃ ‘‘আল্লাহ ছাড়া এমন মাবুদকে ডেকোনা, যে তোমার উপকার করতে পারবেনা এবং ক্ষতিও করতে পারবেনা। তুমি যদিএমন কর, তাহলে নিশ্চয়ই তুমি যালিমদের অন্তর্ভুক্ত হবে। আর আল্লাহ যদি তোমাকে কোন বিপদে ফেলেন, তাহলে একমাত্র তিনি ব্যতীত অন্য কেউ তা থেকে তোমাকে উদ্ধার করতে পারবে না। আর তিনি যদি তোমার প্রতি…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফল পেতে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রশিদুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ভোট গণনা সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে করা হবে। তাই কিছুটা সময় লাগবে। আশা করছি আগামীকাল সকাল কিংবা দুপুরের মধ্যে ফলাফল প্রকাশ করা যাবে। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী,  আল বেরুনী হলে ২১১ ভোটের বিপরীতে ১২৫ ভোট, আ ফ ম কামাল উদ্দিন হলে ৩৪১…

Read More

প্রতিটি মানুষ সৃষ্টিকর্তা মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে কোনো না কোনো বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। প্রত্যেকেরই একে অপরের প্রতি কিছু দায়িত্ব-কর্তব্য ও দায়বদ্ধতা রয়েছে। এ দায়বদ্ধতার বিষয়ে কিয়ামতের দিন প্রত্যেককেই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এ প্রসঙ্গে এক হাদিসে এসেছে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সাবধান! তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই (কিয়ামতের দিন) তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। ’ –সহিহ বোখারি ও মুসলিম ভোট দেশের প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার। ভোট ব্যক্তির নিজস্ব মতামত কিংবা জনমত প্রতিফলনের একটি গণতান্ত্রিক মাধ্যম ও পদ্ধতিবিশেষ। কোনো সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ভোটের প্রয়োজন হয়। রাজনীতিতে ভোট এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একজন প্রার্থী গণতান্ত্রিক পন্থায় সরকার ব্যবস্থার…

Read More

বাংলাদেশের ৬-২৩ মাস বয়সী শিশুদের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবারের অপ্রতুলতা ও অস্বাস্থ্যকর খাদ্যগ্রহণের প্রবণতা বাড়ছে। ইউনিসেফের ‘শিশু পুষ্টি প্রতিবেদন ২০২৫’-এ শিশুদের খাদ্যাভ্যাস নিয়ে এই  চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৩৮ শতাংশ শিশু ডিম ও মাংস খায় না, ৪৬ শতাংশ শিশু খায় না শাকসবজি ও ফলমূল। অথচ ৫৯ শতাংশ শিশু নিয়মিত মিষ্টিজাতীয় খাবার ও পানীয় গ্রহণ করে এবং ২০ শতাংশ শিশু খায় লবণাক্ত ও ভাজা খাবার। ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী স্কুলগামী শিশু-কিশোরদের মধ্যে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্থূলতা। বিশেষত শিশুদের ওজন বাড়লেও পুষ্টিহীনতা থেকে যাওয়ায় এটি দ্বিগুণ বোঝা হয়ে উঠেছে। এ ধরনের স্থূলতার হার সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে…

Read More

বিতর্ক যেন পিছু ছাড়ছেই না জনপ্রিয় ভারতীয় কৌতুক অভিনেতা কপিল শর্মার। গত মাসে কানাডায় খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের হুমকির পর এবার মুম্বাই শহরে নতুন করে হুমকির মুখে পড়েছেন তিনি। এবার তাকে হুমকি দিয়েছে মহারাষ্ট্রের কট্টরপন্থী রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। অভিযোগ, কপিল তার অনুষ্ঠানে মুম্বাই শহরকে ‘বোম্বে’ বা ‘বম্ববাই’ বলে সম্বোধন করেছেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে দলটি। এমএনএসের মুখপাত্র অমেয় খোপকারের দাবি, কপিল শর্মা ইচ্ছাকৃতভাবে মুম্বাইয়ের নাম বিকৃত করছেন। তাদের প্রশ্ন, চেন্নাই, বেঙ্গালুরু বা কলকাতার নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারলে মুম্বাইয়ের ক্ষেত্রে কেন এই সমস্যা? এই আচরণকে তারা ‘মুম্বাইকে অপমান’ বলে মনে করছেন। এর আগে গত আগস্টে কপিল শর্মা খলিস্তানিদের…

Read More

সুষ্ঠু নির্বাচন আয়োজন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। তবে, আমি মনে করি, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও নিজেদের মধ্যে গণতন্ত্রে প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে হয়তো বা এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সময়…

Read More

এক প্রজ্ঞাপনে ৪৯ জেলা-অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি আলাদা এক প্রজ্ঞাপনে সাত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এক অফিস আদেশে পাঁচ কর্মকর্তার দপ্তর বদল করেছে ইসি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এই ৪৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ইসি প্রজ্ঞাপনে জানায়, দেশের বিভিন্ন জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তারা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ১৮ সেপ্টেম্বর তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে। ইসি আরও জানায়, রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারকে…

Read More

পুলিশের সাত অতিরিক্ত ডিআইজি এবং সাত পুলিশ সুপারকে বদলি করেছে সরকার। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারকে বদলি করে নতুন একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। বদলি হওয়া সাত অতিরিক্ত ডিআইজির মধ্যে ডিএমপির সুলতানা নাজমা হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, ডিএমপির মো. ছালেহ উদ্দিনকে র‍্যাবে, চট্টগ্রাম মেট্রোপলিটনের (সিএমপি) মো. হুমায়ুন কবিরকে পিবিআইয়ে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ রিয়াজুল হককে পুলিশ টেলিকম ইউনিটে, পিবিআইয়ের মোহাম্মদ আনোয়ারুল হককে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, বিএমপির মো. শামীম হোসেনকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে। এছাড়া ওএসডি হওয়া…

Read More

রাজধানী দোহায় দখলদার ইসরায়েলের হামলায় নিহত ব্যক্তিদের জানাজায় উপস্থিত হয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইমাম আব্দুল ওয়াহাব মসজিদে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নিহত ছয়জনের মধ্যে পাঁচজন ছিলেন ফিলিস্তিনের। তাদের মরদেহ ফিলিস্তিনের পতাকায় মোড়ানো হয়। নিহত অপরজন কাতারের সেনাবাহিনীর সদস্য ছিলেন। তার নাম কর্পোরাল বদর সাদ মোহাম্মদ আল-হুমাইদি আল দোসারি। তার মরদেহ কাতারের পতাকায় মোড়ানো হয়। নিহতদের মরদেহ মিসাইমির কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছিল কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৯ সেপ্টেম্বর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। তবে শীর্ষ নেতাদের সবাই বেঁচে গেছেন। তা সত্ত্বেও…

Read More