রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন রাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় দেখা যাচ্ছে ভিন্নধর্মী কৌশল। প্রচলিত মাইকিং বা ব্যানার ঝোলানোর পরিবর্তে প্রার্থীরা লিফলেট বিতরণ ও ভিডিও বার্তার মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। কেউ দলিলের মতো পোস্টার, কেউবা টাকার আদলে লিফলেট তৈরি করেছেন। এমনকি কেউ কেউ পুলিশের পোশাক পরে ভিডিও বানিয়ে দৃষ্টি কাড়ার চেষ্টা করছেন শিক্ষার্থীদের। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল বেলা থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ও আবাসিক হল গুলোতে এমন প্রচারণার দৃশ্য দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রতিদিন সকাল-বিকাল প্রার্থীরা লিফলেট পৌঁছে দিচ্ছেন শিক্ষার্থীদের হাতে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও হলভিত্তিক ভিডিও প্রদর্শনের মাধ্যমে নিজেদের কর্মসূচি, ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হচ্ছে।…
Author: TMTV Desk
বিয়ের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। বুধবার দুপুরে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ছলারবাপের বাড়িতে তিনি অবস্থান নেন। অভিযুক্ত প্রেমিক মো. ফারুক ওই বাড়ির আব্দুল হাসিমের ছেলে। ভুক্তভোগী তরুণী জানান, ছয় বছর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফারুক তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। ফারুক সৌদি আরব চলে যাওয়ার পর মোবাইল ফোনে ভিডিও কলে তাদের যোগাযোগ চলতো। তরুণীর অভিযোগ, ফারুকের অনুরোধে তাদের মধ্যে অন্তরঙ্গ ও খোলামেলা কথোপকথন হতো। দীর্ঘ পাঁচ বছর এভাবে সম্পর্ক চলার পর ফারুক এক সপ্তাহ আগে দেশে ফিরে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। বুধবার ফারুকের বিয়ের খবর জানতে পেরে তিনি তার বাড়িতে এসে…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন, “যারা দেশের বিরুদ্ধে কাজ করে চিহ্নিত রাজাকার ও খুনি, তারাই আবার মাথাচাড়া দিয়ে উঠছে।” তিনি বলেন, এই শক্তি নির্বাচনকে বিলম্বিত করতে চায়। বুধবার (১৭ সেপ্টেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামটা এলাকায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, দেশের গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ। তিনি আগামী নির্বাচনে একটি সুন্দর ও সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তার মতে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি অঙ্গীকারবদ্ধ, তাই তারা দ্রুত নির্বাচন চায়। তিনি বলেন, বিএনপি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা…
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট -এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাবির সিনেট ভবনে লটারির মাধ্যমে এ ব্যালট নম্বর দেওয়া হয়৷ চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ছাত্রদলের প্যানল থেকে ভিপি পদে শেখ নূর-উদ্দীন আবীর, জিএস পদে নাফিউল জীবন ও এজিএস পদে জাহিন বিশ্বাস এষা প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ তাদের ব্যালট নম্বর যথাক্রমে ভিপি ০৫, জিএস ০৭ ও এজিএস ০৫। ছাত্রশিবিরের দেওয়া প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে ভিপি পদে মোস্তাকুর…
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ফের পিছিয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন দুপুরে তদন্তকারী কর্মকর্তা পিবিআই-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল আদালতে উপস্থিত হন। এ সময় বিচারক মামলার তদন্ত কর্মকর্তার কাছে তদন্তে অগ্রগতি সম্পর্কে জানতে চান। তখন তদন্ত কর্মকর্তা বলেন, উচ্চ আদালতের নির্দেশে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্ত শুরু হয়। এরপর আমাকে দায়িত্ব দেওয়া হয় তদন্তের। আমি এই মামলার সংশ্লিষ্ট সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও ডিএনএ বিশেষজ্ঞদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। দুইজনের মিক্সড ডিএনএর তথ্য পাওয়া গেছে। কিন্তু…
ভারতের তারকা ক্রিকেটার মোহাম্মদ শামি সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ের পিঁড়িতে বসা। কাউকে দোষারোপ করতে চাই না, আমার ভাগ্যটাই খারাপ।’ ২০১৪ সালে মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে তার বিয়ে হয়। ২০১৮ সালে এই দম্পতির বিচ্ছেদ ঘটলেও, আইনি লড়াই এখনো চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাবেক স্ত্রী হাসিন জাহানের কটূক্তির শিকার হয়েছেন শামি। ‘আপ কি আদালত’ নামের ওই অনুষ্ঠানে শামি তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জীবন অনেক কিছু শেখায়। আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ে। যখন আমি সর্বোচ্চ পর্যায়ে খেলছি, তখন ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে হয়েছে। একদিকে…
চার দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ আট দলের যুগপৎ আন্দোলন শুরুর আগেই ফাটল ধরেছে। যুগপৎভাবে মাঠে নামার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে শোরগোল তুললেও শেষ মুহূর্তে তিনটি দল এই উদ্যোগ থেকে সরে দাঁড়িয়েছে। ফলে জামায়াতপন্থি ও ইসলামী ধারার পাঁচটি দল নিয়ে এই আন্দোলন এগিয়ে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ, উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি এই যুগপৎ কর্মসূচিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। আন্দোলনে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি…
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা আমাদের সবার অর্জন, এটা আমরা বারবার বলে আসছি। মহান মুক্তিযুদ্ধের অর্জন হচ্ছে বাংলাদেশ এবং সংবিধান। সবাই তা মেনেই রাজনীতি করছে, আমরাও তাই। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে না মানলে তো বাংলাদেশকে অস্বীকার করা হয়। নির্বাচন তো পরের কথা। যারা বাংলাদেশের রাজনীতি করবে, তাদের জুলাইও মেনে রাজনীতি করা উচিত। এছাড়া রাজনীতিতে পথ চলা কঠিন। ’ তিনি বলেন, জাতীয় নির্বাচনে প্রার্থী হতে হলে জুলাই জাতীয় সনদ মেনে চলা এবং বাস্তবায়নের শপথ করতে হবে। হলফনামা দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল হবে। নির্বাচনে জুলাই সনদবিরোধী প্রচার চালালে প্রার্থিতা বাতিল এবং রাষ্ট্রদ্রোহ মামলা হবে। এসব…
জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সব পক্ষকে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর তাগিদ দিয়েছেন, যেন ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শাসন ফিরে আসতে না পারে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নতুন কিছু প্রস্তাব দিয়েছে। বিএনপি: দলটি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত। তবে, তাদের প্রস্তাব হলো, সনদের সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এমন কোনো পদ্ধতি চাই না, যা আইনের ক্ষমতার বাইরে প্রতিষ্ঠিত হয়।’ তার মতে, সুপ্রিম কোর্টের মতামত নিলে সনদটি ‘প্রশ্নাতীতভাবে’…
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান।রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি-জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি। একটি সময়োপযোগী বেতনকাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতনকাঠামো গঠন; আয়কর পরিশোধ বিবেচনায় বেতনকাঠামো; বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াতসহ অন্যান্য ভাতা নিরূপণ; মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ; সময়োপযোগী পেনশনসহ অবসর-সুবিধা নির্ধারণ; কর্মকর্তা ও…

