Author: TMTV Desk

জাকসু নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের নতুন কলাভবনের সামনে থেকে শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের দিকে যায়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘বয়কট বয়কট, জাকসু বয়কট’, ‘প্রহসনের জাকসু, বয়কট বয়কট’ স্লোগান দেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতা জানান, ১২ হাজার ভোটার বিপরীতে ১৫ থেকে ১৭ হাজার ব্যালট ছাপানো হয়। প্রতিষ্ঠিত জামায়াত নেতা এই কাজ করেছেন। অতিরিক্ত ব্যালট ইসলামী ছাত্রশিবির ও ছাত্রী সংস্থাকে পোলিং এজেন্টের মাধ্যমে সরবারহ করা হয়। ছাত্রশিবির ও ছাত্রী সংস্থা এই…

Read More

৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, এ পরীক্ষাটি কেবল ঢাকা কেন্দ্রে নেওয়া হবে। তবে কোন কেন্দ্রে কার আসন, সে–সংক্রান্ত বিস্তারিত তথ্য ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে। পাশাপাশি তা জাতীয় দৈনিক পত্রিকাতেও জানানো হবে। জানা গেছে, সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে ৪৯তম বিশেষ বিসিএসে আবেদন জমা পড়েছে তিন লাখেরও বেশি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এবার মোট আবেদন…

Read More

গণভোট, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কমিশনের পক্ষ থেকে এমন সুপারিশ উপস্থাপন করা হয়। এ বিষয়ে এখন বৈঠকে আলোচনা চলছে। কমিশনের প্রস্তাবে বলা হয়, জুলাই সনদের সংবিধানের বিষয়গুলো বাস্তবায়নে দলগুলো বিভিন্ন প্রস্তাব দেয়। সেগুলোর মধ্যে পূর্ণাঙ্গ সনদ বা তাঁর কিছু অংশ নিয়ে গণভোট অনুষ্ঠান; রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বলে বিশেষ সাংবিধানিক আদেশে বাস্তবায়ন করা; নির্বাচনের মাধ্যমে একটি গণপরিষদ গঠন করে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা করা; ত্রয়োদশ সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন; সংসদকে সংবিধান সংস্কার সভারূপে প্রতিষ্ঠিত করে সনদের…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগ করা নেতারা হলেন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন। পদত্যাগের কারণ জানিয়ে আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সাবেক সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন, যা  নিয়ে একাধিকবার দলের সিনিয়র নেতাদের জানালেও কোনো সুরাহা মেলেনি। ’ তিনি আরও বলেন, ‘আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে। সেলিমা রহমান বলেন, আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের সাথে মিলে আরেকটি রাজনৈতিক দল কীভাবে খেলা খেললো। এগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে এবং এখন থেকে কাজ করতে হবে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর মহিলাদলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন। বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এতে অংশ নেন। এ সময় সেলিমা রহমান আরও বলেন, আগামী…

Read More

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদল আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে। এই সফরে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্কের মানবাধিকার সংক্রান্ত দিকগুলো নিয়ে আলোচনা করবেন এবং কক্সবাজারে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যালোচনা করবেন। ইউরোপীয় পার্লামেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রতিনিধিদলটি অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন এনজিও, সুশীল সমাজ, শ্রমিক সংগঠন এবং বাংলাদেশে কর্মরত বহুপাক্ষিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবে, যেখানে তারা ২০১৭ সাল থেকে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গার মানবিক পরিস্থিতি মূল্যায়ন করবেন। প্রতিনিধিদলের এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন বাংলাদেশ…

Read More

অবশেষে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে নেপাল থেকে দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়ায়টা থেকে ৩টার মধ্যে কুর্মিটোলার এ কে খন্দকার বিমান ঘাঁটিতে অবতরণ করা কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু কাঠমান্ডুতে ভারী বৃষ্টিপাত হওয়ায় ঢাকার পথে ফিরতে দেরি হয় বাংলাদেশ ফুটবল দলের। শেষ পর্যন্ত পৌনে পাঁচটার দিকে ঢাকায় পৌঁছায় বিশেষ বিমানটি। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরাও একই ফ্লাইটে দেশে ফিরেছেন। জেনজিদের আন্দোলনে সম্প্রতি নেপালে সরকার পতন হয়। এজন্য গত মঙ্গরবার ৯ সেপ্টেম্বর দুপুর থেকে বুধবার বিকেল পর্যন্ত দেশটিতে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। ফ্লাইট পুনরায় চালু হলে বাংলাদেশ ফুটবল দলকে ফেরানোর…

Read More

জুলাই অভ্যুত্থানের পর নতুন চেহারায় আবির্ভূত ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অভাবনীয় সাফল্য লাভ করেছে। ছয় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছে, যার মধ্যে ভিপি ও জিএস পদ অন্তর্ভুক্ত। প্রায় ৪০ হাজার ভোটারের ৭০ শতাংশেরও বেশি অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এই উৎসবমুখর নির্বাচন। শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম ভিপি পদে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। জিএস পদে এসএম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট নিয়ে জয়লাভ করেছেন, প্রতিদ্বন্দ্বী শেখ তানভীর…

Read More

আবুল কালাম আজাদ, পুঠিয়া রাজশাহীর পুঠিয়া উপজেলায় নির্জন কলাবাগান থেকে সোহেল (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত ১টা থেকে সকাল ৮:৪৫ এর মধ্যে পুঠিয়া ইউনিয়নের কান্দ্রা পূর্বপাড়া এলাকায়। খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত সোহেল পুঠিয়া থানার জরমডাঙ্গা গ্রামের মোঃ লিলতাব হোসেনের ছেলে। সে পেশায় ভ্যানচালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮:৪৫ মিনিটের দিকে কৃষক মোঃ আব্দুস সালাম তার নিজস্ব কলাবাগানে কাজ করতে গিয়ে ভিকটিম সোহেলের গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক তিনি…

Read More

রাকিবুল ইসলাম, মোহনপুর রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকাকে তাঁর দায়িত্ব পালনকালীন সময়ের অবদানের জন্য বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মোহনপুর হিলফুল ফুজুল সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিলফুল ফুজুল সমিতির সভাপতি মো. মতিন আহমেদ। এতে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাসউদুর রহমান, কোষাধ্যক্ষ মো. সেলিম রেজা সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ইউএনও আয়শা…

Read More