চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঘটনার সূত্রপাত হয়। এখনও ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, অবস্থান নিয়েছে পুলিশও। স্থানীয় সূত্র জানায়, চারদিন ধরে চাম্বল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের বাড়ির পাশে স্লুইসগেটের পানি ছেড়ে দেওয়া নিয়ে বিএনপির সমর্থক আহমদ নূরের এবং জামায়াতের কপিল উদ্দিনের পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও বিএনপির লোকজন চাম্বল বাজারে বিক্ষোভ করার সময় জামায়াতের সমর্থকরাও সেখানে উপস্থিত হন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির পক্ষের মিজান নামের…
Author: TMTV Desk
দুর্গাপূজা নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে আগামী বুধবার থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে বিভিন্ন পূজামণ্ডপে দুই লাখের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। বাহিনীর মুখপাত্র উপপরিচালক মো. আশিকউজ্জামান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক নিরাপত্তা পরিকল্পনা কার্যকর করা হবে। এর আগে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সদরদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং আনসার-ভিডিপি সদস্যদের নিরাপত্তা দায়িত্ব পালনে সতর্কতা, আন্তরিকতা ও জনগণবান্ধব মনোভাবের ওপর গুরুত্বারোপ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজার সময় পূর্ণ নিরাপত্তার জন্য পূজামণ্ডপগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, যাতে ঝুঁকির ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায়।
দখল ও লুটপাটের কারণে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। জুন প্রান্তিকে খেলাপি ঋণ আরও দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে মোট পাঁচ লাখ ৭০ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। এতে মোট ঋণের ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত খেলাপি হতে পারে, যা ব্যাংক খাতে গভীর তারল্য সংকটের কারণ হবে। বর্তমানে ১২টি ব্যাংক কার্যত দেউলিয়া, যারা আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। এছাড়া ১৫টি ব্যাংক অতিমাত্রায় দুর্বল, যার অর্ধেকের বেশিতে ব্যাপক লুটপাট হয়েছে। সেমিনারে উদ্বেগজনক তথ্য রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ব্যাংক খাত নিয়ে এক সেমিনারে এসব তথ্য উঠে আসে।…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। তিনি মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে কঠোর তদন্তের নির্দেশ দিয়েছেন। মূলত রাজনৈতিক প্রতিপক্ষদের বিচারের মুখোমুখি করতে চাপ দিচ্ছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। অন্যদিকে তার এই কর্মকাণ্ডকে “একনায়কতন্ত্রের পথে যাত্রা” হিসেবে আখ্যায়িত করে ক্ষোভ জানিয়েছে ডেমোক্র্যাটরা। সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ডিকে উদ্দেশ করে ট্রাম্প লিখেছেন, “আমরা আর দেরি করতে পারি না। এটা…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তার কোন ঝুঁকি নাই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎবসমুখর পরিবেশে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামন্ডপ পরিদর্শন শেষে সকালে নগরীর চাষাড়াস্থ মিশনপাড়া এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলে এবং সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে ৩৩ হাজার শারদীয় দুর্গাপূজা উৎসবের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও জেলা প্রশাসনের বিশেষ পদক্ষেপ তো রয়েছেই। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও…
বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অন্য আসামিরা হলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা। এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম। আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর…
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবির পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির পাশাপাশি দলটি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করে নির্বাচনী মাঠ প্রস্তুত করছে। এই দ্বৈত কৌশলকে রাজনৈতিক বিশ্লেষকরা জামায়াতের কৌশলগত চাল হিসেবে দেখছেন। পাঁচ দফা দাবি ও নির্বাচনী তৎপরতা জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ভিত্তিক নির্বাচন পদ্ধতি। দলটি এই দাবিতে অনড় থাকলেও রাজনৈতিক দল ও বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় পিআর ভিত্তিক নির্বাচন বা সংসদের দুই কক্ষে রূপান্তর সম্ভব নয়। তবুও জামায়াত এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা চালাচ্ছে। দলটি একদিকে গণসংযোগ, জনসভা ও…
টি-টোয়েন্টিতে ৭০ ম্যাচে ওপেনিং ওভার করেছেন শাহিন শাহ আফ্রিদি। আজই (রোববার) প্রথম তাকে একেবারে শুরুর ডেলিভারিতে ছক্কা হজমের অভিজ্ঞতা দিলেন অভিষেক শর্মা। যা কেবলই শুরু, এরপর অভিষেক-শুভমান গিল মিলে পাকিস্তানকে ব্যাটিং শিখিয়েছেন। দলীয় শতক পেরোন মাত্র ৮.৪ ওভারে। মাঝে রউফ-আবরাররা চেপে ধরার চেষ্টা করলেও, পুরো নিয়ন্ত্রণ নিতে পারেননি পাকিস্তানের পক্ষে। ৭ বল এবং ৬ উইকেট হাতে রেখেই বড় ব্যবধানে জিতেছে ভারত। দুবাইয়ের এই পিচকে ব্যাটিং-বান্ধব বলা হচ্ছিল আগে থেকেই। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানও তার-ই স্বাক্ষর রেখে উড়ন্ত সূচনা পায়। কিন্তু ১০ ওভারে ৯১ রান তোলা দলটি মিডল অর্ডারের ব্যর্থতায় সর্বসাকুল্যে গড়ে ৫ উইকেটে ১৭১ রানের পুঁজি। সেটি যে…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে দেশের ৭৮.৭ শতাংশ মানুষ সন্তুষ্ট বলে এক জরিপে উঠে এসেছে। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের পরিচালিত এই জরিপে সহযোগিতা করেছে বিআরএআইএন এবং ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্ম। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ডেইলি স্টার ভবনে এক গোলটেবিল আলোচনায় জরিপের ফলাফল প্রকাশ করেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। এই জরিপে দেশের ১০ হাজার ৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। জরিপে অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা, নির্বাচনকালীন পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং নির্বাচনি সংস্কার নিয়ে জনমত বিশ্লেষণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা…
সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এদিন ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত ড. মারুফ মল্লিকের লেখা ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতীয়তাবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের ওপর আলোচনা সভা করা হয়। ড. আব্দুল মঈন খান বলেন, বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে, তা দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। এই বিপুল পরিমাণ অর্থ দেশের পাঁচ বছরের বাজেটের সমান বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের ধনিক শ্রেণি দুর্নীতির…

