‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় সিনেট ভবনের সামনের চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একটি শোভাযাত্রা। এতে উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, হল ও বিভাগসমূহের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বেলা ১১টায় সিনেট ভবনে আলোচনা সভা, শিক্ষক সম্মাননা এবং দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য…
Author: TMTV Desk
রাজশাহীতে পৃথক ডেন্টাল কলেজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। রোববার(২ নভেম্বর) দুপুরে শহরের হেতেমখাঁ এলাকায় রামেকের ডেন্টাল ইউনিটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রাজশাহী জেনারেল হাসপাতালে ডেন্টাল ইউনিট দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে। এখানে ইতোমধ্যে প্রয়োজনীয় অবকাঠামো, সরঞ্জাম ও জনবলসহ সব সুবিধা বিদ্যমান। তাই এই বিদ্যমান অবকাঠামোকে কাজে লাগিয়ে রাজশাহীতে পৃথক একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা সময়োপযোগী ও বাস্তবসম্মত উদ্যোগ হবে। শিক্ষার্থীরা আরও বলেন, রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত ডেন্টাল শিক্ষা ও স্থানীয় জনগণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত রাজশাহী ডেন্টাল কলেজ স্থাপন করা প্রয়োজন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ডেন্টাল…
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকায় পুকুরের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার গোপাল পঁচা পুকুরের পাড় থেকে পিস্তলটি উদ্ধার করা হয় বলে রোববার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুলিশ জানায়, পুলিশ খবর পায় যে অলোকার এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে একটি অস্ত্র পড়ে আছে। খবর পেয়ে তাৎক্ষণিক থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করে। পিস্তলটি আমেরিকায় তৈরি বলে গায়ে খোদাই করে লেখা আছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাঘাতে পারিবারিক কলহের জেরে শরীরে ডিজেল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে মুন্নি খাতুন (২৮) নামের এক গৃহবধুর বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) বিকেল ৫ টায় তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে। নিহত মুন্নি বাঘা পৌরসভার চক নারায়নপুরের সুরুজ আলীর স্ত্রী। তাদের ১১ বছর ও চার বছরের দুইজন ছেলে-মেয়ে সস্তান রয়েছে। সুরুজ আলী ভাতিজা সাব্বির আলী বলেন, শুক্রবার সন্ধ্যায় পারিবার বিষয় নিয়ে চাচা-চাচির মধ্যে ঝগড়া হয়। এরপর তারা রাতে ঘুমিয়ে যায়। ভোর রাতের গিয়ে জমিতে সেচ দেওয়ার মেশিনের ডিজেল তেল নিজের গায়ে ঢেলে আগুন দেয় মুন্নি। এরপর তার চিকৎকারে চাচা…
আলমগীর হোসেন, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাগমারা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘুর্ণিঝড় মোন্থা’র প্রভাবে অসময়ে প্রচুর বৃষ্টিতে মাঠ-ঘাটে ফসলের জমিতে পানি থৈ-থৈ করছে। বুধবার বিকাল হতে শনিবার পর্যন্ত এলাকায় দফায় দফায় হালকা বৃষ্টি হলেও শুক্রবার দিবাগত রাতে কার্তিকের মাঝামাঝিতে অপ্রত্যাশিত বৃষ্টিতে এক রাতে এলাকার কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। অতি বর্ষনে মাঠ-ঘাট ডুবে রবি মৌসুমের উড়তি রোপা-আমন ধান, রোপনকৃত পিঁয়াজ, সরিষা, পানবরজ, মরিজ, বেগুন, শিম সহ নানা ফসল ও পুকুর ভেসে মৎস্যচাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষতির পরিমান সইতে না পেরে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নুর মোহম্মাদ (৫০) নামে এক পানচাষির অকাল মৃত্যু হয়েছে। নুর মোহমামাদ নন্দনপুর বড়পুকুর এলাকার মৃত মানিকুল্লার ছেলে। জানা…
জুলাই জাতীয় সনদ-২০২৫-এ সংবিধান সংস্কার বিষয়ে যে ৪৮টি প্রস্তাব রাখা হয়েছে সেগুলো হলো—১. ভাষা : প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্য সব ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। ২. বাংলাদেশের নাগরিকদের পরিচয় : বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ৬(২)-এ বর্ণিত ‘বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন’ বিধানটি নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হবে : “বাংলাদেশের নাগরিকগণ ‘বাংলাদেশি’ বলিয়া পরিচিত হইবেন।” ৩. সংবিধান সংশোধন : সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষের দুই-তৃতীয়াংশ এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হবে; তবে প্রস্তাবসহ সুনির্দিষ্ট কতগুলো অনুচ্ছেদ যথা—৮, ৪৮, ৫৬, ১৪২ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণ নেতৃত্বনির্ভর এই দল ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে। জানা গেছে, দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা বিভিন্ন আসনে নির্বাচনের জন্য সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন। দলীয় সূত্রে জানা যায়, এনসিপি এখন পর্যন্ত অন্তত ১৭০টি আসনে সম্ভাব্য প্রার্থীর একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে। ঢাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে দলীয় নেতারা স্থানীয় পর্যায়ে যোগাযোগ ও প্রচারণায় নেমেছেন। রাজনৈতিক অঙ্গনের একাধিক সূত্র জানায়, বিএনপি ও জামায়াতে ইসলামী— উভয় দলই এনসিপিকে নিজেদের নির্বাচনি জোটে নিতে আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে দুই দলের বিশেষ প্রতিনিধিরা দলটির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। জুলাই…
রাজশাহীতে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। শুক্রবার(৩১ অক্টোবর) বাদ জুম’আ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাহেব বাজার জিরো পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার আয়োজনে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তরুন হাসান, রাজশাহী মোহনপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম মর্তুজা, আহলে হাদিছ আন্দোলন বাংলাদেশ, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাকিন আহমেদ, আহলে হাদিছ আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার (পূর্ব) সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আহলে হাদিছ আন্দোলন…
মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর চারঘাটে ৩ ফসলি জমিতে অপরিকল্পিত ভাবে একের পর এক পুকুর খনন, অবৈধ ভাবে খাল দখল ও কালভার্টের মুখবন্ধের কারণে ফসলি জমি গুলো আজ পানির নিচে ডুবে আছে। অনেক এলাকার বসত বাড়িতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষকেরা নালা কেটে বিলের পানি সরানোর চেষ্টা করছেন। তা খুব একটা কাজে আসছেনা ফলে আমন চাষে চরম ক্ষতির মুখে পড়েছেন উপজেলার কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্র জানা গেছে, চরম বৃষ্টি ও জলাবদ্ধতার কারনে উপজেলার প্রায় ৩৮০ হেক্টর জমিতে আমনচাষ হয়নি। আমন চাষের জমিতে এখনও জলাবদ্ধতায় নিমজ্জিত রয়েছে। জলাবদ্ধতা নিরশন করা খুবই কঠিন। কৃষকের অভিযোগ অপরিকল্পিত পুকুর খননের কারনে ও ধারাবাহিকভাবে বৃষ্টির…
২০২৪ সালের ৫ আগস্ট ব্যাপক গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে ৮ আগস্ট। পরদিন ৯ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৪০ জন বিচারবহির্ভূতভাবে নিহত হয়েছেন। দায়িত্বগ্রহণের ১৩ মাসে কারাগারে মৃত্যু হয়েছে ৮৮ জনের। ৩০ অক্টোবর মানবাধিকার সংস্থা অধিকার এর সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিভিন্ন সহযোগী মানবাধিকার সংগঠনগুলোর তথ্য এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে অধিকার। অধিকার-এর তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে বিচারবহির্ভূত হত্যার ৪০টি ঘটনার মধ্যে ১৯ জনকে গুলি করে, ১৪ জনকে নির্যাতন করে এবং ৭ জনকে…

