Author: TMTV Desk

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান। শুভেচ্ছার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব।

Read More

তুহিন আলী, স্টাফ রিপোর্টার রাজশাহী নগরীর পবা থানার অন্তর্গত প্রায় ৪৫ বিঘা জমিতে বসবাসরত প্রায় ৪৫০ পরিবারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে আব্দুল আলিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, তিনি ভুয়া দলিল তৈরি করে নানা ধরনের চাপ প্রয়োগ করছেন। জানা যায়, উক্ত জমির বর্তমান মালিক প্রায় ৪৫০ জন। অভিযোগ রয়েছে, আব্দুল আলিম ভারতীয় দুই নাগরিককে ওয়ারিশ দেখানোর জন্য প্রথমে তানোর থানার বাসিন্দা হিসেবে তাদের জন্মনিবন্ধন তৈরি করেন এবং পরে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন। বর্তমান জমির মালিকরা বিষয়টি জানতে পেরে জন্মনিবন্ধন ও নাগরিকত্ব বাতিলের আবেদন করেন। প্রমাণ তাদের পক্ষে থাকায় জন্মনিবন্ধন বাতিল হলেও পরে জানা যায়, ওই…

Read More

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। জুলাই গণ–অভ্যুত্থানে কমপক্ষে ১৩৩ শিশু শহীদ হয়েছে। তাদের মধ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ধরনের শ্রমে নিয়োজিত শিশুরাও রয়েছে। এই শিশুদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছিল ১১৭ জন। প্রথম আলোরসহ বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। শহীদ হওয়া সবচেয়ে ছোট শিশুর বয়স ৪ বছর, নাম আবদুল আহাদ। রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে নিজ বাসার বারান্দায় গত বছরের ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়েছিল সে। পরদিন ২০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Read More

দেশের পাঁচটি বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য স্থানেও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সোমবার (০৪ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা…

Read More

সুখের পাশাপাশি দুঃখও জীবনের অংশ। কিন্তু যদি মন খারাপ থাকে, সেক্ষেত্রে কী কিছু করার নেই। মন খারাপ থাকলে যা করতে পারেন- ১. সহানুভূতিশীল বন্ধু ও আত্মীয়দের সঙ্গে বেশি সময় কাটান। সহানুভূতিশীল মানুষ অন্যের কথা গুরুত্ব দিয়ে শোনে। নিজের খারাপ লাগার কথাটি খুলে বলতে পারলে অনেক সময় মন হালকা হয়। ২. সাধ্যের অতিরিক্ত চাপ নিতে যাবেন না। অতিরিক্ত কাজের চাপ মন ও শরীরের ওপর প্রভাব ফেলে। সে কারণেও মন খারাপ হতে পারে। কাজের ফাঁকে বিশ্রাম নিতে ভুলবেন না। ৩. যেসব কাজ আপনাকে আনন্দ দেয়, মন খারাপের সময় সেসব কাজ বেশি করে করুন। আনন্দের কাজটিও করতে ‘ভালো লাগছে না’ মনে হলেও…

Read More

নারী কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ব্রাজিল। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে উভয় দলের স্কোর ছিল ৪-৪। এরপর টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। এটি ছিল কোপা আমেরিকা ফেমেনিনার দশম আসর। এই দশ আসরের মধ্যে নয়টি শিরোপাই এখন ব্রাজিলের দখলে। বিশেষ করে, ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা ভিয়েইরা দা সিলভার জন্য এই জয় ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। প্যারিস অলিম্পিকের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, গত মে মাসে তিনি মাঠে ফিরে আসেন এবং কোপা আমেরিকায় দলের চতুর্থ শিরোপা জয়ে বড় অবদান রাখেন। তবে ম্যাচে নাটকীয়তার কমতি ছিল না। প্রথমবারের মতো কোপার শিরোপার দোরগোড়ায় চলে গিয়েছিল কলম্বিয়া। ম্যাচের…

Read More

বাংলা সিনেমা ‘বিয়ের ফুল’ দিয়ে ১৯৯৬ সালে অভিনয়জীবন শুরু করেছিলেন রানী মুখার্জি। সিনেমাটির পরিচালক ছিলেন তার বাবা রাম মুখোপাধ্যায়। একই বছরে মুক্তি পেয়েছিল তার প্রথম বলিউড সিনেমা ‘রাজা কি আয়েগি বরাত’। এরপরের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার।   রানী মুখার্জির ঝুলিতে আছে ‘গুলাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘হে রাম’, ‘সাথিয়া’, ‘যুবা’, ‘পেহেলি’, ‘ব্ল্যাক’, ‘হাম তুম’, ‘বীর জারা’, ‘হিচকি’, ‘তালাশ’, ‘মর্দানি’র মতো আলোচিত সিনেমা। অভিনয়জীবনের ৩০ বছরে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই অভিনেত্রী। তবে অধরা ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার সেই পুরস্কারও পেতে যাচ্ছেন তিনি। জাতীয় পুরস্কার যেকোনো শিল্পীর জন্য অনেক বড় সম্মানের বিষয়। তাই জাতীয় পুরস্কার জয়ের খবরে ভীষণই…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে, স্বাধীনতার পর থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কখনোই কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছায়নি। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাবার পর থেকে এক বছরে অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, যদিও কাঙ্ক্ষিত অবস্থায় যাওয়া সম্ভব হয়নি। স্বাধীনতার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি কখনোই কাঙ্ক্ষিত অবস্থায় আসেনি। এই সরকার চেষ্টা করছে, আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরও ভাল করবে। উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা বিষয়ে বিশেষ অবস্থা নির্বাচন পর্যন্তই চলবে। পুলিশের লুট হওয়া অস্ত্রের সব এখনো উদ্ধার করা…

Read More

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করার পাশাপাশি এর ভালো দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সম্পর্কিত একটি সেমিনারে তিনি বলেন, “যাদের চোখে সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার ধরা পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো দিকগুলোও দেখতে হবে।” ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সমালোচনায় তার আপত্তি নেই, কারণ এর মাধ্যমে ভুল সংশোধন করা সম্ভব। তবে তিনি অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানান যেন তারা কেবল ভুলগুলোই তুলে না ধরে, বরং সরকারের ভালো কাজগুলোর প্রতিও নজর দেন। এই সেমিনারে তিনি ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন…

Read More

‘নতুন বাংলাদেশ’ গঠনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, গত বছর এই দিনে এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের সেই ঐতিহাসিক এক দফা। ঐতিহাসিক এক দফা কোনো ব্যক্তি, দলের বা কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তিনি বলেন, এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র-জনতার পক্ষ থেকে। এক দফার প্রকৃত ঘোষক বাংলাদেশের জনগণ বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র-জনতা এবং শহীদ ভাই-বোনেরা। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা দায় ও দরদের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম, আমরা…

Read More