অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণার পর নির্বাচন কমিশনকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। পরপর তিনটি বিতর্কিত নির্বাচনের কারণে তৈরি হওয়া আস্থাহীনতা কাটিয়ে ভোটারদের কেন্দ্রে ফিরিয়ে আনাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, “সবচেয়ে বড় কথা হলো জনগণের আস্থা অর্জন করা। রাজনৈতিক দলগুলোকে আস্থা অর্জন করতে হবে। তারা ব্যর্থ হলে তো বড় বিপর্যয় অপেক্ষা করছে।” নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলী মনে করেন, ভোটারদের আস্থা বাড়াতে নির্বাচন কমিশনকে আরও বেশি দৃশ্যমান কার্যক্রম ও প্রচার-প্রচারণা চালাতে হবে। তিনি বলেন, “ভোটারদের বলতে হবে, আপনারা ভোটকেন্দ্রে আসেন।” ইসি ইতোমধ্যেই ভোট বাতিল…
Author: TMTV Desk
শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন।” তিনি আরও বলেন, যেখানেই অন্যায়-অবিচার দেখা গেছে সেখানেই শ্রীকৃষ্ণ শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন। সৃষ্টিকর্তার বন্দনা ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের দর্শন সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করে। ড. ইউনূস বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। আবহমানকাল থেকে এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়…
সংস্কার ছাড়া নির্বাচন আবারো আওয়ামী বাজে সময়ে নিয়ে যাবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা বলেছি শুধু পিআর নয়, সংস্কারের ভিত্তিতে ও নির্বাচন হতে হবে। সংস্কারকে আইনী ভিত্তি দিতে হবে। কোন ধরনের সংস্কার পরিবর্তন ছাড়া আমরা যদি আবারো আগের মত নির্বাচন করি- তাহলে আমাদের আবারো আওয়ামী বাজে সময়ে ফিরতে হবে৷ আমরা এতো লড়াই সংগ্রাম তো আবার আওয়ামী লীগের পঁচা সময়ে ফিরে যাবার জন্য করিনি। তিনি শুক্রবার বিকালে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার স্থানীয় এক মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন। শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনায় দুই নেতা ভিন্ন অগ্রাধিকার নিয়ে হাজির হলেও মূল এজেন্ডা থাকবে ইউক্রেন যুদ্ধের অবসান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, পুতিন বহুদিন ধরেই ইউক্রেনের দখলকৃত এলাকা ধরে রাখার অবস্থানে অটল। অন্যদিকে ট্রাম্প খোলাখুলিভাবেই নিজেকে বৈশ্বিক শান্তিদূত হিসেবে প্রতিষ্ঠা করতে চান। তবে বৈঠক থেকে উভয়েরই ভিন্নধর্মী কিছু সুযোগ পাওয়ার আশা রয়েছে যেমন পুতিনের জন্য কূটনৈতিকভাবে পুনর্বাসন ও আন্তর্জাতিক স্বীকৃতি। অন্যদিকে ট্রাম্পের লক্ষ্য অনুমান করা কঠিন, কারণ রুশ প্রেসিডেন্টকে নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যগুলো পরস্পরবিরোধী। প্রেসিডেন্ট পুতিন প্রথমেই যা পেয়েছেন, তা হলো স্বীকৃতি…
ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৫ আগস্ট) দেশটিতে পালিত হচ্ছে দিবসটি। ১৯৪৭ সালের এদিন ব্রিটিশদের থেকে স্বাধীন হয়েছিল দেশটি। সংবাদমাধ্যম ভাস্কর জানিয়েছে, মোদি এবারই প্রথমবারের মতো এ দীর্ঘ এবং ১০০ মিনিটের বেশি ভাষণ দিয়েছেন। এছাড়া দিল্লির লালকেল্লা থেকে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই দীর্ঘ বক্তব্য। গত বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি ৯৮ মিনিট ভাষণ দিয়েছিলেন। এরআগে তিনি সর্বোচ্চ সময় বক্তব্য দেওয়ার রেকর্ড গড়েছিলেন ২০১৬ সালে। সে বছর ৯৬ মিনিট কথা বলেছিলেন তিনি। অপরদিকে সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন ২০১৭ সালে। ওই বছর জাতির উদ্দেশ্যে মাত্র ৫৬ মিনিট কথা বলেন তিনি। এখন পর্যন্ত…
শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘জাতির পিতা’ উপাধি কোনো ইতিহাস নয় বরং এটি আওয়ামী লীগের তৈরি একটি ফ্যাসিবাদী হাতিয়ার। ‘বাংলাদেশের মালিক এ দেশের জনগণ’ শিরোনামে দেওয়া ওই পোস্টে নাহিদ লেখেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও আত্মত্যাগকে স্বীকার করি, কিন্তু একইসঙ্গে আমরা তার শাসনামলে ঘটা জাতীয় ট্র্যাজেডিকেও স্মরণ করি। তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি ঔপনিবেশিক রাজ্যে পরিণত হয়েছিল, ১৯৭২ সালের গণবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এমন কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করবে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, ইতোমধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আশা করছি সেটি সবার সহযোগিতায় সম্ভব হবে। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে প্রেস সচিব বলেন, যারা জীবন দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন দেশ দিয়ে গেছে, তাদের…
একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার(১৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার আগেই সেনাবাহিনী তা অবগত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, অভিযোগকারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী। উল্লেখ্য, ওই প্রাক্তন সেনা কর্মকর্তা একটি চাঞ্চল্যকর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি থেকে বরখাস্ত হন এবং বর্তমানে তিনি কারাদণ্ড ভোগ করছেন। আইএসপিআর আরও জানায়, অভিযোগকারী নারীর সামাজিক মর্যাদা এবং ঘটনাটির সংবেদনশীলতা বিবেচনা করে সেনাবাহিনী যথাযথ সাবধানতা অবলম্বন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয়…
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন—জিরাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন (৩৭)। মারপিটে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে বুকে ছুরিকাঘাতে রক্তক্ষরণ হয়ে মারা গেছেন লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী (৩৮)। এ ছাড়া উভয় পক্ষের আর চার-পাঁচজন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে লক্ষীপুর গ্রামে ফুটবল খেলা ছিল জিরাগাঁও ও লক্ষীপুর গ্রামের ছেলেদের মধ্যে। খেলায় লক্ষীপুর গ্রামের আকবর…
বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ যাদেরকে ভোট দেবে তারাই আগামীতে দেশ পরিচালনা করবে। নির্বাচন নিয়ে কোন টালবাহানা চলবেনা। সরকার, নির্বাচন কমিশনসহ সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। দুই একটি দল কি ভাবলো তাতে কিছুই আসে যায় না। তিনি শুক্রবার বিকেলে নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলেক্ষ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বিএনপির দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে ৫ আগস্ট। কেউ কেউ বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচন, সংস্কার এবং বিচার না হলে নির্বাচনে যাবেন না। যারা নির্বাচনে অংশ নিলে জামানত…

