নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং তাদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। সোমবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করা হয়েছে। সরকারের সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করার বিষয়টি সঠিক নয়; বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।
Author: TMTV Desk
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সচিব বলেন, আমরা আজ চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। মোট ৬৪টি জেলার ৩০০টি সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। কক্ষের হিসেবে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। আখতার আহমেদ আরও জানান, অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি, যেখানে প্রায় ১২…
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সচিব বলেন, আমরা আজ চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। মোট ৬৪টি জেলার ৩০০টি সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। কক্ষের হিসেবে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। আখতার আহমেদ আরও জানান, অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি, যেখানে প্রায় ১২…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তিনি পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাতপূর্ণ সম্পর্ক ‘দ্রুত সমাধান’ করবেন। রোববার কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘মহান মানুষ’ বলেও প্রশংসা করেছেন। সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ট্রাম্প জানান, তিনি উভয় পক্ষকে শান্তিতে পৌঁছাতে সাহায্য করার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, “আমরা গড়ে প্রতি মাসে একটি করে এমন সমস্যার সমাধান করছি। মাত্র একটি বাকি আছে। আমি খুব দ্রুত এটি সমাধান করব। আমি তাদের উভয়কেই জানি এবং ফিল্ড মার্শাল ও…
প্রায় ২০ বছর পর আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক। বৈঠকে অংশ নিতে ঢাকায় আসবেন পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমা। অর্থ বিভাগ, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, ঘাটতি কমানোসহ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলাপ হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা সফরকালে পাকিস্তানের অর্থমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। জেইসি বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন। বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, কৃষিতে সহায়তা, আর্থিক…
রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ ৫টি সোনার বার উদ্ধার করেছে। এ ঘটনায় মোশারফ হোসেন (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। স্বর্ণ চোরাকারবারি মোশারফের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামে। মঙ্গলবার(২১ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গত ২০ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ০৭:১৫ টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একজন ব্যক্তি অবৈধভাবে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে গোদাগাড়ীর হাটপাড়া ঘাটের উপরে পদ্মা নদীর ধারে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে…
রাজশাহীর পবা উপজেলার বাগসারা এলাকায় এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধারের ঘটনার রহস্য ৭২ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার তিনজন হলেন— বাগসারা গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. তারা মিয়া (৩৩), মহানন্দাখালী এলাকার ইছুল মণ্ডলের ছেলে ফারুক হোসেন (৩০) ও একই এলাকার এন্তাজ আলীর ছেলে হেলাল উদ্দিন (২৩)। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সোমবার (২০ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিহত নারীর নাম বিউটি বেগম। ধানখেত থেকে লাশ উদ্ধারের পর পবা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে হত্যার রহস্য উদঘাটন হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই…
রাজশাহীতে জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও ভাড়ায় চালিত কারচালকদের সংগঠনকে আইনি স্বীকৃতি দিতে এবার আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাজশাহীর রাজিব চত্বরে এ উপলক্ষে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর এবং অফিস পরিদর্শন বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, ন্যায্য দাবি আদায়ে সংগঠনের ভূমিকা এবং ভাড়া সিন্ডিকেটের মতো অনৈতিক কার্যকলাপ রোধে কার্যকর পদক্ষেপ গঠনে এ অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। উক্ত আলোচনা সভায় বক্তাগণ শ্রমিকদের জন্য ৫ দফা দাবি তুলে ধরেন- ১. নির্ধারিত ০৮ ঘণ্টার বেশি ডিউটি করা হলে, তার জন্য নির্ধারিত পরিমান ওভারটাইম দিতে হবে। ২. ন্যূনতম ২০ হাজার টাকা বেতন ভাতা দিতে হবে।…
জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে দায়ের করা সব মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এছাড়া হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বিশেষ কমিটি। সোমবার (২০ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশব্যাপী ছাত্র-জনতার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে মোট ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ৪৫টি মামলার বিচারকার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে…
বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোনো উস্কানির ফাঁদে পা দেবেন না। একটি পক্ষ আমাদের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। তাই এবার সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবেন। সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কোনো উস্কানিতে উত্তেজিত না হয়ে তালা-কলারোয়ার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সারা দেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত আছে। নতুন বাংলাদেশে যে ঢেউ শুরু হয়েছে…

