Author: TMTV Desk

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন আকন নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। এ সময় তার মেয়ে আইরিন আক্তার এবং অপর এক আরোহী গুরুতর আহত হয়। শুক্রবার বিকালে বরিশাল- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের উপজেলার দপদপিয়া ইউনিয়ন কলেজের সামনে একটি বাসটি অটোরিকশাকে চাপা দিলে আনোয়ার হোসেন আকন নিহত হন।  এ ঘটনার পর শুক্রবার সন্ধ্যার পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত আনোয়ার হোসেন আকন (৩৮) উপজেলার দুধারিয়া গ্রামের আব্দুল খালেক আকনের ছেলে। তিনি বিজিবি সদস্য; তবে র‌্যাব ১১তে প্রেষণে কর্মরত ছিলেন। পুলিশ…

Read More

নোবেলজয়ী মার্কিন জেনেটিসিস্ট জেমস ডিউই ওয়াটসন মারা গেছেন। বৃহস্পতিবার ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি ডিএনএর গঠন আবিষ্কারের অন্যতম পথপ্রদর্শক ছিলেন। খবর সিএনএনের। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি। জীবনের বেশিরভাগ সময় তিনি এই প্রতিষ্ঠানে গবেষণা করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্ষিপ্ত এক অসুস্থতার পর তিনি মারা যান। ওয়াটসন ১৯২৮ সালের ৬ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার ছিল প্রকৃতি ও জীববিজ্ঞানের প্রতি গভীর কৌতূহল। মাত্র দুই বছরেই হাইস্কুল শেষ করে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন। ১৯৫১ সালে তিনি ইংল্যান্ডের…

Read More

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে ট্রাকের নিচে চাপা পড়ে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার শিশাতলার মোড়ে বানেশ্বর-বাঘা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চারঘাটের শলুয়া ইউনিয়নের ১৪ মাথা এলাকার মতিনের ছেলে শিমুল (২৫), চামটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ আলী তুহিন (২৩) ও একই এলাকার মানছুর রহমানের ছেলে মারুফ হোসেন (২২)। তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে ৩ জন তাদের নিজ বাড়ি চামটা থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। শিশাতলা এলাকায় পৌঁছামাত্র বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় তারা ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই…

Read More

ব্যক্তিগতভাবে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’। প্রতিবছরই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে। সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে, যেখানে তার সঙ্গে মূল লড়াইটা হয়েছে বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের। এবার দুজন ফিফার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও লড়বেন। এই প্রতিযোগিতায় আছেন ১১ জন। গতকাল (বৃহস্পতিবার) রাতে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা খেলোয়াড়দের মনোনয়ন দিয়েছে ফিফা। যেখানে গত এক বছরের পারফরম্যান্সের ভিত্তিতে পুরুষ ও নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়, গোলরক্ষক, কোচ, ফুটবলভক্ত এবং সেরা একাদশ নির্বাচনের তালিকা প্রকাশ করা হয়েছে। বর্ষসেরা পুরুষ ফুটবলার হওয়ার লড়াইয়ে ১১ এবং বর্ষসেরা নারী ফুটবলার হতে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা…

Read More

আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে উন্মোচিত করা হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যমূলক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক, তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। বিএনপিসহ সমমনা দলগুলো ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে…

Read More

আলমগীর হোসেন, রাজশাহী(বাগমারা) প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ রাজশাহী- ৪ বাগমারা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পিতা-পুত্র সহ ১১জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাদের মধ্য থেকে গত ৩রা নভেম্বর দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থীতা ঘোষনা করেন। এই ঘোষণায় ৫৫-রাজশাহী -৪ বাগমারা আসনে,বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমানকে বিএনপি মনোনীত প্রার্থীতা ঘোষণা করা হয়। এর পর থেকেই মনোনয়নবঞ্চিত বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন এর কর্মী-সমর্থকদের বিরোধিতা দৃশ্যমান হতে থাকে বিএনপি সমর্থিত প্রার্থী ও তার সমর্থকদের সাথে। ‎ ‎গত ৩রা নভেম্বর…

Read More

আবুল কালাম আজাদ, রাজশাহী (বানেশ্বর) প্রতিনিধিঃ উত্তর বঙ্গের অন্যতম সুমিষ্ট আম উৎপাদনকারী রাজশাহী পুঠিয়া এখন কলার চাষের জন্য কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। স্বল্প পরিশ্রমে যেকোনো ধরনের সার প্রয়োগ করে মানসম্মত কলা চাষ করা যাচ্ছে বলে এই কৃষি পেশায় শিক্ষিত অশিক্ষিত সবাই এখন কলা চাষে ব্যস্ত। রাজশাহী পুঠিয়ার বিভিন্ন ইউনিয়নের গ্রাম ঘুরে বিভিন্ন ধরনের কলা দেখা যায় যেমন চাপা কলা, অনুপম কলা, সাগর কলা, জ্বীন কলা, আনাজী কলা ইত্যাদি। উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি গ্রামের সহকারী অধ্যাপক নুরুল হুদা জানান, এ বছরে তার নিজের সাত বিঘা রঙিন সাগর কলা ছিল এবং পাইকাররা জমি থেকে কলা নিয়ে গেছে এবং প্রায় চৌদ্দ…

Read More

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ ঝুট কাপড় থেকে দড়ি তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন গ্রামের নারী-পুরুষরা। এক সময় যাদের অভাব ছিল নিত্যসঙ্গী এখন তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামের প্রতিটি বাড়ি যেন একেকটি দড়ি তৈরির কারখানা। এখানে ঝুটের কাপড় থেকে তৈরি হচ্ছে নানান রঙের বিভিন্ন সাইজের দড়ি। ফলে পাল্টে যাচ্ছে প্রান্তিক জনপদের অসহায় নারী-পুরুষের জীবন যাত্রার মান ও গ্রামীণ অর্থনীতি। স্থানীয়রা জানান, উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামের প্রায় ২’শ পরিবারের ১ হাজার নারী-পুরুষ এই পেশার সঙ্গে জড়িত। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি ঝুট কাপড়ের বস্তার ওজন ৮০-৮৫ কেজি। প্রতি কেজি ঝুট কাপড়ের দাম ৫৫ টাকা। প্রতি…

Read More

রাজশাহীতে রেজিস্টেশনকৃত প্রায় ১৬০০ শিক্ষার্থীদের নিয়ে মসজিদ মিশন একাডেমি স্কুল এন্ড কলেজ, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় ও নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট রাজশাহী বৃত্তি প্রকল্প-২০২৫”। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় শহরের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রাজশাহীতে প্রায় ১৬০০ শিক্ষার্থীদের নিয়ে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি পরিক্ষা ল্যাপটপ, ট্যাব এবং স্মার্টফোনসহ প্রায় ৫ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হবে বৃত্তি প্রকল্প পরিক্ষাটি মোট ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। ১ ঘন্টা ৩০ মিনিটের পরিক্ষায় প্রতি প্রশ্নের মান ছিলো ১ নম্বর যেখানে নেগেটিভ মার্ক ছিলো না।…

Read More

গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রকে ধ্বংস করার প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, গণঅভ্যুত্থানের পর আজ বাংলাদেশে বিভিন্ন রকম চক্রান্ত চলছে। ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদের সেই পথেই পরিচালিত করে যে পথে সত্যিকারেই গণতান্ত্রিক ও একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো। জনগণের ভোটের অধিকার নিশ্চিত, বিচারের অধিকার নিশ্চিত করতে পারবো। এ সময় তিনি ঐতিহাসিক ৭ নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান…

Read More