বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে নির্বাচন বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে-বিনিয়ে বলছে, যাতে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক, সেটা চায়। কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য সংকল্পবদ্ধ। যারা এর বিপক্ষে বক্তব্য দেবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।…
Author: TMTV Desk
রাজশাহী নগরীর ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার (১৬ আগস্ট) ভোরে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে অবস্থিত ওই কোচিং সেন্টারে অভিযান শুরু হয়। বাড়িটি সেনাবাহিনী ঘিরে রেখেছে। সেখান থেকে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে বলে অভিযানে থাকা একটি সূত্র জানিয়েছে। এ ঘটনায় ডক্টর ইংলিশ কোচিংয়ের পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ্যকে (৩৫) আটক করা হয়েছে। তিনি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ্যের বাবা শফিউল আলম লাটকু মহানগর বিএনপি সাবেক সহসভাপতি। একইসঙ্গে অনিন্দ্য রাজশাহীর সাবেক মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। পুলিশ জানিয়েছে, অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি…
কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতিতে ‘মোটরসাইকেল রেস’ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১৬ দাগ এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার। নিহত দুই যুবক হলেন- জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের সরদারপাড়া নিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২০)। তারা দুইজনই বন্ধু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিন ও সিয়ামসহ তারা ১৫ থেকে ২০ জন বন্ধু অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে রেস করছিল। তারা রেস করতে…
ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, আমরা অল্প সময় আছি। আরও সময় পেলে আরও কাজ করতে পারতাম। আমরা দ্রুতই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জন্মধাম রাজারগাঁও মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সব বাহিনী প্রস্তুতি নিচ্ছে। এর পর শ্রী অদ্বৈত আচার্য মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা। এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম,…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ নেমে আসবে, মহাবিপদ ডেকে আনবে। ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকারের সংস্কার আমরা দেখেছি। সে সংস্কারের পর শেখ হাসিনার দানব সরকার এসেছিল। জাতি পেয়েছিল ভয়ংকর দুঃশাসন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, আমরা ১/১১ সরকারের সংস্কারের জিকির ভুলে যাইনি। তৎকালীন সিইসি শামসুল হুদা বিএনপির গঠনতন্ত্র ছুড়ে ফেলে দিয়েছিলেন। সে ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকার সংস্কার করে এমন সরকার ক্ষমতায় এনেছিল যে সরকার দেশকে ধ্বংস করে দিয়েছিল। দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। ইলিয়াস আলী, চৌধুরী আলম, জাকির, সুমনসহ অসংখ্য…
বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি সৌদি প্রো লিগ থেকে বছরে ১০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। লেভার এজেন্ট পিনি জাহাবি দাবি করেছেন যে, লেভানডোভস্কি বার্সেলোনাতেই থাকতে চান এবং ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চান। জাহাবি বলেন, লেভা বার্সায় স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এটিকে খেলার জন্য বিশ্বের সেরা ক্লাব মনে করেন। এ কারণেই সৌদি লিগ থেকে মোটা অঙ্কের বেতনের প্রস্তাব এলেও তিনি সাড়া দেননি। চলতি দলবদল মৌসুমে সৌদি প্রো লিগ বেশ কিছু বড় ফুটবলারকে দলে ভিড়িয়েছে, যার মধ্যে তরুণ খেলোয়াড় জোয়াও ফেলিক্স ও ডারউইন নুনিয়েন এবং বায়ার্নের ফরোয়ার্ড কিংসলে কোম্যান অন্যতম। বার্সা থেকে ডিফেন্ডার ইনিগো মার্টিনেজও সৌদি লিগে যোগ…
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে। মতিহার থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) কালাম পরভেজ বিষয়টি নিশ্চিত করেছে। নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম (৩৫), স্ত্রী মনিরা বেগম (২৮) এবং তাঁদের ছেলে মাহিন (১৩) ও মিথিলা (২)। মাহিন খড়খড়ি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে ঋণের কথা বলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনারুল ইসলাম কৃষিকাজ করেন। তাঁর কাছে অনেকেই টাকা পাবেন। তাঁদের বসতবাড়ির উত্তরের ঘরে মনিরা বেগম ও…
রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। এমন পরিস্থিতিতে নদীর চর এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত সাড়ে ৪ হাজার মানুষ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৪৯ মিটার। ফলে এক ধারনের আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে চরবাসীর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে— উপদ্রুত চর অঞ্চলে ইতোমধ্যে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, সঙ্কট পরিস্থিতে মোকাবেলায় করা হয়েছে কন্টোল রুম। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে। এছাড়া সরকারিভাবে দুই উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। একটি ইউনিয়নের জন্য ত্রাণ বিতরণ প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পদ্মা নদী প্রবাহিত হয়েছে রাজশাহী…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন যে, সক্রিয় রাজনীতিতে প্রবেশ বা নিজে নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে তার নেই। সম্প্রতি মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ড. ইউনূস বলেন, তার প্রধান কাজ হলো সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। তিনি মনে করেন, গত এক বছরে অনেক কিছু অর্জন হয়েছে এবং এর মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো ঐকমত্য কমিশন গঠন। এই কমিশন নির্বাচন-সংক্রান্ত সংস্কার প্রতিবেদন এই মাসের শেষে জমা দেবে, যা একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠনে সহায়ক হবে। তিনি জানান, ঐকমত্য কমিশনকে রাজনৈতিক স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সম্মতি আদায়ের দায়িত্বও…
এবার ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের বাড়িতে বেজে উঠলো বাংলা গান! গানটি জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের। দলটির ভোকাল জুনায়েদ ইভানের জন্মদিন আজ। দিনভর সবার শুভেচ্ছা পেলেও এবারের জন্মদিনে এক অবাক করা উপহার নেইমারের বাড়িতে তার গান বেজে ওঠা। এদিন নেইমারের বাংলো বাড়িতে বড় পর্দায় বেজে উঠেছে ইভানের গান! নেইমারের বাড়ি থেকে একটি ভিডিও পোস্ট করে ইভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রবিন মিয়া। যিনি নেইমারের পরিবারের ঘনিষ্ঠ ও তার বাবার ম্যানেজার। বাড়ির সুইমিংপুল থেকে নেওয়া ভিডিওতে দেখা গেছে, তখন অ্যাশেজ ব্যান্ডের ‘তামাক পাতা’ গান বাজছিল। সেই ভিডিওর ক্যাপশনে ইভানকে জন্মদিনের শুভেচ্ছা জানান রবিন। ভিডিওটি শেয়ার করে ইভান লেখেন, নেইমারের বাসার বড় পর্দায় অ্যাশেজ-এর…

