রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় প্রশাসনিক ভবনের উপাচার্যের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পাসের সমসাময়িক বিভিন্ন সমস্যা এবং রাকসুর আগামী বাজেট নিয়ে আলোচনা হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস এস এম সালমান সাব্বিরসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যসহ রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান উপস্থিত ছিলেন।
Author: TMTV Desk
দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমি ভোট করব। পদত্যাগ করে গিয়ে নির্বাচন করব।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাব।’ অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অ্যাটর্নি…
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকরা আবাদ করেন, আখ, আম, রোপা আমন, বোরো, আউশ, গম, ভুট্টা, মসুর, মুগ, তিল, আলু, বেগুন, টমেটো, পেয়াজ, রসুন, আলুসহ মৌসুম ভিত্তিক বিভিন্ন সবজির চাষ। কিন্তু আশঙ্কা জনক হারে দিন দিন কমতে শুরু করেছে তিন ফসলি জমি। এ সব ফসলি জমিতে গড়ে উঠছে বাড়ি-ঘর, দোকানপাট, রাস্তা-ঘাট আবার কাটা হচ্ছে পুকুর। ফলে ফসলি জমিতে কৃষি পণ্য উৎপাদনে দেখা দিয়েছে বিপর্যয়। বুধবার (০৫ নভেম্বর) সকালে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে জানা গেছে, প্রতিবছরই বেশকিছু পরিমাণ আবাদি জমি ঘরবাড়ি নির্মাণ, ইটভাটা, রাস্তা-ঘাট, নদীভাঙনসহ নানা কারণে অনাবাদির তালিকায় চলে যাচ্ছে। তিন চতুর্থাংশ মানুষ সরাসরি কৃষি অর্থনীতির…
রাজশাহীতে ১০ মাসে ২৮ জন নারী-পুরুষসহ একজন হিজড়া এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে এইডসে মারা গেছেন একজন। আক্রান্তের বেশির ভাগ ২০ থেকে ৩৫ বছর বয়সী। উঠতি বয়সের তরুণ-তরুণীদের মধ্যে এইচআইভি সংক্রমণের এই আধিক্য উদ্বেগ বাড়াচ্ছে। বিগত পাঁচ বছরের হিসাব বলছে, ক্রমগতিতে বেড়েছে এইচঅঅইভি আক্রান্তের সংখ্যা। চলতি বছর সেটা মারাত্মক গতি পেয়েছে। চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহীতে যৌনকর্মীর চেয়ে সমকামিতায় বেশি ছড়িয়েছে এইচআইভি। গেল ছয় বছরে এইচআইভিতে আক্রান্তের সংখ্যা দঁড়িয়েছে ৯৩ জনে। এ সময়ে এইডসে মারা গেছেন আটজন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এইচটিসি সেন্টারে (টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং সেন্টার) প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন এইচআইভি নমুনা পরীক্ষার জন্য আসেন।…
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিক শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। তার এই সাফল্য পুরো বিশ্বের নজর কেড়েছে এবং ডেমোক্র্যাটিক রাজনীতির নতুন অধ্যায় উন্মোচন করেছে। বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ৮৪ লাখেরও বেশি জনসংখ্যার এই শহরের নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে ইতিহাস গড়লেন মামদানি। তিনি নিউইয়র্কের প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি যিনি এই পদে আসীন হলেন। ৩৪ বছর বয়সী এই রাজনীতিক নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ছিলেন। মঙ্গলবার রাতে তার ব্রুকলিন প্যারামাউন্ট থিয়েটারে আয়োজিত এক বিজয় অনুষ্ঠানে…
জোড়া গোল করে এগিয়ে নিলেন বায়ার্ন মিউনিখকে। কিন্তু প্রথমার্ধ শেষ হতে না হতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো তাকে। তবু দশজনের বায়ার্ন মিউনিখকে থামাতে পারেনি পিএসজি। রোমাঞ্চে ভরা এক রাতে জয় নিয়েই মাঠ ছাড়ল জার্মান চ্যাম্পিয়নরা। প্যারিসে গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন জোয়াও নেভেস। বল দখলে আধিপত্য ছিল পিএসজির, কিন্তু ফল পেল বায়ার্ন। ম্যাচে ৭১ শতাংশ সময় বল ছিল পিএসজির নিয়ন্ত্রণে, গোলের উদ্দেশে ২৫টি শট নেয় তারা, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বায়ার্নের ৯ শটের মধ্যে ৫টিই লক্ষ্যে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। ম্যাচের শুরুতেই ঝড় তোলে…
দারুণ ছন্দে এগিয়ে চলা রিয়াল মাদ্রিদ, আর টালমাটাল লিভারপুল। কিন্তু অ্যানফিল্ডে মুখোমুখি হতেই বদলে গেল দৃশ্যপট। মাঠজুড়ে ঝড় তুলল স্বাগতিকরা। যদিও সামনে দেয়াল হয়ে দাঁড়ালেন থিবো কোর্তোয়া। তবে সেই দেয়ালও শেষ পর্যন্ত টিকতে পারল না। অল রেডসরা পেল অসাধারণ এক জয়, উল্লাসে ভাসল অ্যানফিল্ড। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১-০ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে আর্না স্লটের দল। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তের।বল দখলে পিছিয়ে থেকেও আক্রমণের আধিপত্য দেখায় লিভারপুল। পুরো ম্যাচে গোলের উদ্দেশে ১৭টি শট নেয় তারা, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রেয়ালের আট শটের মাত্র দুটি ছিল টার্গেটে। এই জয়ে চার ম্যাচে তিন…
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী মারছা বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মাঝে চার নারী ও একজন শিশু রয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
জুলাই সনদের সুপারিশ মেনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মধ্যে ৫ শতাংশে নারী প্রার্থী দিচ্ছে বিএনপি। সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেন। তার মধ্যে ১২ আসনে ১০ নারীর নাম রয়েছে। তাদের মধ্যে কেবল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য তিনটি আসন ঘোষণা করা হয়েছে। আসনগুলো হচ্ছে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১। অন্য ৯টি আসনে রয়েছে ৯ জন নারী নেত্রী। জুলাই সনদে ৩০০ আসনের মধ্যে ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে। এ প্রস্তাবে সায় দিয়েছে বিএনপিসহ ২৭টি রাজনৈতিক দল ও জোট। আর নোট অব ডিসেন্ট দিয়েছে তিনটি দল…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে গতকাল সোমবার সন্ধ্যায় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। মনোনয়ন ঘোষণার পর রাজশাহীর বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কেউ কেউ মিষ্টি বিতরণ ও আতশবাজি এবং পটকা ফুটিয়ে আনন্দ প্রকাশ করেন। রাজশাহীর ৬টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন তা যেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের চাওয়া ও পাওয়ার ইচ্ছার প্রতিফলন। রাজশাহী মহানগর থেকে শুরু করে জেলার…

