বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওনা হবেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এ কথা জানিয়েছে বিবিসিকে। বাংলাদেশে পৌঁছানোর পর জোবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন। এদিকে, বৃহস্পতিবার কাতার জানিয়েছে খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে। এর আগে, শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সবশেষ বুধবার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি…
Author: TMTV Desk
অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন বলতে আমরা অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি, চট করে মনে আসে। প্রহসনের নির্বাচন, প্রতারণার নির্বাচন, তামাশার নির্বাচন- এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে। এই দূরত্বটুকু আমাদের অতিক্রম করতে হবে। আজ (বৃহস্পতিবার) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দৈবচয়নের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল কোনো ধরনের পক্ষপাতিত্ব…
ম্যাচের আগে শঙ্কা ছিল—আদৌ তিনি মাঠে নামতে পারবেন কি না। ইএসপিএন ব্রাজিলের তথ্যমতে, বাঁ হাঁটুর মেনিসকাস সমস্যায় ভুগছেন নেইমার; মৌসুম শেষে অস্ত্রোপচারও লাগতে পারে। তবে সব শঙ্কা ও শারীরিক অস্বস্তি উড়িয়ে দিয়ে মাঠে নেমে যেন নিজেকে নতুন করে চেনালেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। বুধবার ব্রাসিলেইরাওয়ে (ব্রাজিলিয়ান লিগ) জুভেন্তুদের বিপক্ষে জ্বলে ওঠেন তিনি। দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে সান্তোসকে ৩-০ গোলের বড় জয় উপহার দেন। লিগে টিকে থাকার লড়াইয়ে থাকা সান্তোসের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার। তীব্র ব্যথা উপেক্ষা করেই ৫৬তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে দলের প্রথম গোলটি করেন নেইমার। এর কয়েক মিনিট পরেই ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ…
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন, মেয়র হলে যুদ্ধাপরাধের অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন তিনি। তবে মামদানির এ সতর্কতা সত্ত্বেও নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন নেতানিয়াহু। গাজার মানুষকে অভুক্ত রেখে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ব্যাপারে প্রশ্ন করলে গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে নেতানিয়াহু বলেন, “হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।” মামদানির সঙ্গে কথা বলবেন কি না এমন প্রশ্নের জবাবে এ দখলদার বলেন, “যদি মামদানি তার চিন্তাভাবনা পরিবর্তন করেন এবং বলেন যে ইসরায়েলেরও অস্তিত্বের অধিকার আছে, তাহলে এটি আলোচনা করার জন্য একটি ভালো শুরু হবে।”…
তারকাখ্যাতি, বিশাল বাজেট কিংবা আকাশছোঁয়া প্রচারণা—কোনোকিছুই যে শেষ পর্যন্ত সিনেমার সাফল্যের নিশ্চয়তা দিতে পারে না, ২০২৫ সালে তা আবারও প্রমাণ করল বলিউড। চলতি বছরে এমন অনেক বিগ বাজেটের সিনেমা মুক্তি পেয়েছিল, যা নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু দুর্বল গল্প আর আলগা চিত্রনাট্যের কারণে বক্স অফিসে চরম ব্যর্থতার মুখে পড়েছে এসব ছবি। সালমান খান, হৃতিক রোশন, রাম চরণ কিংবা শহীদ কাপুরের মতো সুপারস্টাররাও নিজেদের সিনেমাকে ফ্লপের হাত থেকে বাঁচাতে পারেননি। চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালে বক্স অফিসে মুখ থুবড়ে পড়া আলোচিত ৭টি সিনেমা: ১. ওয়ার ২: হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর মতো দুই বড় সুপারস্টার থাকা সত্ত্বেও ছবিটি বক্স…
প্রবাসীদের জন্য তৈরি পোস্টাল ব্যালটে আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ রাখা নিয়ে সৃষ্ট বিতর্কের জবাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন স্পষ্ট জানিয়েছে, বর্তমানে দেখা যাওয়া ব্যালটটি কেবল একটি ‘নমুনা’ বা স্যাম্পল। মূল ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকবে না। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি ইসির প্রস্তুতকৃত পোস্টাল ব্যালটের নমুনায় নৌকা প্রতীক দেখা যাওয়ায় জনমনে প্রশ্ন ওঠে। যেহেতু বর্তমানে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং ইসির প্রতীক তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে, তাই ব্যালটে এই প্রতীকের উপস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “পোস্টাল ব্যালটে যে নৌকা…
নবগঠিত রাজশাহী জেলা কমিটিতে ‘স্বৈরাচারের দোসরদের’ পুনর্বাসনের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ সদস্য। একইসঙ্গে তারা অবিলম্বে এই বিতর্কিত কমিটি বিলুপ্ত করার দাবি জানিয়েছেন। বুধবার এই পাঁচ সদস্য কেন্দ্রে তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগকারী সদস্যরা হলেন—আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম ও মো. নঈম ফকির। তারা সবাই গত ২৯ নভেম্বর ঘোষিত এনসিপি রাজশাহী জেলা কমিটির সদস্য ছিলেন। পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, ‘কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম রাজশাহী জেলা কমিটি ঘোষণা করেন। কিন্তু দুঃখজনকভাবে জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধাদের অবমূল্যায়ন করে স্বৈরাচারের অন্যতম দোসর সাইফুল ইসলামকে এই কমিটির আহ্বায়ক করা…
আজ সকাল ৬টা ১৫ মিনিটে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে এবং টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিও (এনসিএস) একই মাত্রার তথ্য দিলেও ইউএসজিএস এখনো কোনো প্রতিবেদন দেয়নি। গত ২১ নভেম্বর নরসিংদীতে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্পে ১০ জনের প্রাণহানি ঘটেছিল। অল্প দিনের ব্যবধানে আবারও একই এলাকায় ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, তিনটি টেকটোনিক প্লেটের…
আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে আগামী ৭ ডিসেম্বর তফসিল নিয়ে নির্বাচন কমিশন নিজেরা সভায় বসবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক নির্বাচন কমিশনার এসব তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নির্বাচন কমিশনার বলেন, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে। এর দুয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হবে।…
আবুল কালাম আজাদ, বানেশ্বর (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের শিবপুরহাট হাফিজিয়া মাদ্রাসায় উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির এবং সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনি। প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন এবং প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূর মহাম্মদ সালাহউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল,…

