Author: TMTV Desk

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে ফুডকোর্টে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় একটি স্টলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকারের নেতৃত্বে এই আকস্মিক পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেড এইচ এম মনজুর মুরশেদ, নিরাপত্তা কর্মকর্তা মো. আবুল হাসেম মিয়াসহ কয়েকজন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন। সরেজমিনে দেখা যায়, প্রশাসন ফুডকোর্টের খাবার প্রস্তুত প্রক্রিয়া, সংরক্ষণ ব্যবস্থা, রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপদ পানির…

Read More

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। এতে বলা হয়েছে, গত ২০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২১ হাজার ১৩৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ১২৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৮২৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ১৮০…

Read More

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।  তবে নিহতদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। বেলা পৌনে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনা উদ্দেশ্যে ছেড়ে আসে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এসে একটি ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনে বেশিরভাগ অংশ দুমড়ে…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যান্য সময়ের মতোই স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে আজকের বৈঠকে নতুন করে বেগম খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত বিষয়ে দলের পক্ষ থেকে ডা. এ জেড এম জাহিদ কথা বলবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে আলোচনা হয়েছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্ন করলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তিনি শিগগিরই দেশে…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এ আদেশে সাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারার আওতায় খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বার্ধক্যজনিত নানা স্বাস্থ্য জটিলতার কারণে খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Read More

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশি গোল করার কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি লা লিগায় জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচে গোল করে ফরাসি অধিনায়ক এই মাইলফলক স্পর্শ করেছেন। দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতায় এমবাপ্পে নিজেকে ক্রমাগত নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এই সাফল্যের পাশাপাশি আরও একটি রেকর্ডও তার সংগ্রহে যুক্ত হলো। রিয়াল মাদ্রিদের হয়ে এই প্রথম পুরো ক্যালেন্ডার বছর তিনি গোল করেছেন। অন্যদিকে, পর্তুগিজ তারকা রোনালদো নয় মৌসুমে পাঁচবার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এমবাপে চারদিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে চার গোল করার কীর্তি দেখিয়েছিলেন। ওই ম্যাচে…

Read More

গত আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ‘ঢাকা ক্যাপিটালস’ দল নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে এবার আর দলের মালিকানায় থাকছেন না তিনি। রোববার অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তার অনুপস্থিতি এবং ফ্র্যাঞ্চাইজি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, মালিকানা হাতবদলের কারণেই এবার ঢাকার সঙ্গে নেই শাকিব। গত মৌসুমে দলটির মালিকানায় ছিল শাকিব খানের যুক্ত থাকা প্রতিষ্ঠান ‘রিমার্ক-হারল্যান’। তবে এবার ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিয়েছে ‘চ্যাম্পিয়ন স্পোর্টস’। নতুন মালিকপক্ষ শাকিব খানকে দলের সঙ্গে যুক্ত রাখেনি বলে জানা গেছে। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অভিনেতা বেশ কিছুদিন আগেই রিমার্ক-হারল্যানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে…

Read More

দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় মঙ্গলবারও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলবে শিক্ষকদের লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি। যার ফলে দ্বিতীয় দিনের মতো স্থগিত থাকছে বার্ষিক পরীক্ষা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ঘোষিত এই কর্মসূচিতে সারাদেশের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বলে সংগঠনটি জানিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাসেম মোহাম্মদ শামছুদ্দীনের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামীকালও (মঙ্গলবার) আগের মতোই পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে। আজ সারাদেশে তৃতীয় দিনের মতো সব প্রাথমিক বিদ্যালয়ে স্বতঃস্ফূর্ত পরীক্ষা বর্জন ও কর্মবিরতি পালন করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সহকর্মী শহিদ ফাতেমা আক্তারের…

Read More

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি।  মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে, রেজা কিবরিয়া এসে বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আমাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। বিএনপির ৩১ দফার আলোকে রেজা কিবরিয়া বাংলাদেশ গঠন ভূমিকা রাখতে পারবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান, যিনি তার নিজের যোগ্যতা বলে…

Read More

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের মূল টার্মিনালে প্রদর্শন করা হয়েছে “বিমানবন্দরের যাত্রী নিরাপত্তা ও বোমা নিষ্ক্রিয় বিষয়ক মহড়া”। সোমবার( ১ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিমানবন্দরে ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে আয়োজিত পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া “এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫ অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। এসময় তিনি বলেন, এ ধরনের মহড়া দুর্বলতা শনাক্ত, আন্তঃসংস্থার সমন্বয় বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, সমন্বিত দক্ষতা থাকলে যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব। ঢাকার…

Read More