Author: TMTV Desk

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজশাহী সদর-২ আসনে অ্যাডভোকেট মুহাম্মদ সাঈদ নোমানকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সংবাদ সম্মেলনে দলের ১০০ জন প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এদিকে মুহাম্মদ সাঈদ নোমান এবি পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকেই সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং দলের অন্যতম উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রাজশাহী বিভাগ তত্ত্বাবধান করছেন।…

Read More

পাকিস্তান-আফগানিস্তানের অস্থিতিশীল সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার ভোরের দিকের এই সংঘাতে এক ডজনেরও বেশি বেসামরিক নাগরিক ও সেনাসদস্য নিহত হয়েছেন। গত সপ্তাহের প্রাণঘাতী সংঘর্ষের পর নতুন এই সহিংসতায় দুই দেশের সীমান্তের ভঙ্গুর শান্তি আবারও ভেস্তে গেছে। ২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর দুই দেশের সামরিক বাহিনীর সদস্যদের মাঝে সবচেয়ে ভয়াবহ লড়াই হয়েছে গত সপ্তাহে। যদিও ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্তজুড়ে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মাঝে এই ধরনের সংঘর্ষের ঘটনা নিয়মিতই ঘটে। আফগান তালেবান বলেছে, বুধবার ভোরের দিকে পাকিস্তানের সামরিক বাহিনী স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। এতে ২০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় সীমান্তে…

Read More

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এদিন বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ ৫৫ শতাংশে পৌঁছেছিল। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি; ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে এবং গণনা হবে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। ফলাফল সরাসরি দেখানো হবে ১৪টি এলইডি স্ক্রিনে। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “চাকসু নির্বাচনে হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়াসহ বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। বিকাল ৩টা পর্যন্ত ৫৫ শতাংশ ভোট গ্রহণ…

Read More

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। আগামীকাল (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে। মোট ১৭টি হলের শিক্ষার্থীরা এতে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ, শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা ও উচ্ছ্বাস। প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। হলে হলে, বিভাগের সামনে, ক্যাফেটেরিয়া থেকে শুরু করে প্রতিটি আড্ডার জায়গায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু রাকসু নির্বাচন। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন জানাচ্ছেন। ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন,…

Read More

রাজধানীর গুলশানে কূটনৈতিক জোনে মার্কিন দূতাবাসে হঠাৎ করে সোমবার মধ্যরাত থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরা সোমবার রাতে দূতাবাস এলাকায় যান। এ সময় কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবারও একই অবস্থা বজায় ছিল। আজ বুধবার পর্যন্ত এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে। এ বিষয়ে মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে হুমকি দেওয়া হয়। এটা প্রথমে দূতাবাসের নজরে আসে। তারা বিষয়টি জানানোর পর সেখানে নিরাপত্তা বাড়ানো হয়। বুধবার পর্যন্ত বাড়তি নিরাপত্তা থাকতে পারে। ওই ফেসবুক পেজের সঙ্গে কে…

Read More

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে রেকর্ড-গড়া জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু রোনালদোর জোড়া গোলও নিশ্চিত করতে পারেনি পর্তুগালের বিশ্বকাপ। ২-২ গোলের ড্রয়ে অপেক্ষায় থাকতে হচ্ছে পর্তুগালকে। রোনালদোরা না পারলেও ইউরোপের প্রথম দেশ হিসেবে গতকাল রাতেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড। যারা লাটভিয়াকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। জয় পেয়েছে চাপে থাকা ইতালিও। ইসরায়েলকে ‘আজ্জুরি’রা হারিয়েছে ৩-০ গোলে। আর ৪-০ গোলের দারুণ জয়ে বিশ্বকাপের আরও কাছে পৌঁছে গেল স্পেন। রোনালদোর রেকর্ডের পরও অপেক্ষায় পর্তুগাল হাঙ্গেরির বিপক্ষে জিতলেই বিশ্বকাপ নিশ্চিত। এমন সমীকরণে মাঠে নেমে শুরুতেই ধাক্কা খায় পর্তুগাল। ম্যাচের ৮ মিনিটে আতিলা সালাইয়ের গোলে পিছিয়ে পড়ে তারা। তবে ২২ মিনিটে ও প্রথমার্ধের…

Read More

আর্জেন্টিনা ৬-০ পুয়ের্তো রিকো ফিফা র‌্যাংঙ্কিংয়ে একটি দল তৃতীয়, আরেকটি ১৫৫তম। প্রীতি ম্যাচে এ দুটি দল মুখোমুখি হলেও স্কোরলাইন প্রীতিময় না থাকার সম্ভাবনাই বেশি। যেমন ধরুন, মায়ামির চেজ স্টেডিয়ামে আজ পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি। নামে প্রীতি ম্যাচ হলেও স্কোরলাইনে তার লেশ মাত্র নেই। ৬-০! পুয়ের্তো রিকোকে আর্জেন্টিনা গোল করতে দেয়নি। অথচ নিজেরা পাঁচ গোল করেছে, অন্যটি আত্মঘাতী। দলে ফিরে দুই গোলে লিওনেল মেসির অবদান। দুটি করে গোল করেন লাওতারো মার্তিনেজ ও অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। একটি করে গোল গঞ্জালো মন্তিয়েল ও পুয়ের্তো রিকোর। মানে ৬৪ মিনিটে পুয়ের্তো রিকোর স্টিভেন এচেভেরিয়া আত্মঘাতী গোল করেন। ফলটা এমন হতে পারে ভেবে যাঁরা বাংলাদেশ…

Read More

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। এ দুটি দেশের নাগরিকেরা বিশ্বের মাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।   মঙ্গলবার (১৪ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে ১ নম্বর অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পেয়ে থাকেন। এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ) ও জাপান (১৮৯ দেশ)। সূচকের সব শেষে রয়েছে আফগানিস্তান। দেশটি রয়েছে ১০৬তম অবস্থানে। আফগানিস্তানের নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসামুক্ত সুবিধা পান। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম…

Read More

ওয়ানডে ক্রিকেটে পারফরম্যান্সের হিসেবে শীর্ষ ১০ দলের তালিকায় তলানিতে অবস্থান করছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও যাচ্ছেতাই ভাবে হেরে হোয়াইটওয়াশ হয়েছে। পুরো সিরিজে কোনো ম্যাচেই ৫০ ওভার খেলতে পারেননি বাংলাদেশ। প্রথম ম্যাচে অলআউট ৪৮.৫ ওভারে, দ্বিতীয় ম্যাচে ২৮.৩ ওভারে, আর শেষ ম্যাচে থামে ২৭.১ ওভারে।  বাংলাদেশি ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। যদিও সংবাদ সম্মেলনে বাংলাদেশকে ‘এতটা খারাপ দল’ বলে মানতে নারাজ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ‘ব্যাটিং ইউনিট হিসেবে যে জায়গাটা আমাদের ইম্প্রুভ করার দরকার, সেই জায়গাটা ইম্প্রুভ করছি না। আমরা এতটা খারাপ দলও না, যত বেশি আমরা খারাপ খেলছি। আমরা সবাই একসঙ্গেই খারাপ খেলছি।…

Read More

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান। ফায়ার সার্ভিস জানায়, সব মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলো গার্মেন্টস ভবন থেকে পাওয়া গিয়েছে। কেমিক্যাল গোডাউনের আগুন নির্বাপনের কাজ চলছে। এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। বিকেলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তল্লাশি অভিযান এখনো চলমান। পাশের যে কেমিক্যাল গোডাউন রয়েছে, সেখানে এখনো আগুন জ্বলছে। এটা খুবই…

Read More