অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে, শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে গত জুনে মামলা করেছিল কমিশন। সেই মামলায় শেয়ারবাজার থেকে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। তারও আগে, সাকিব আল হাসানের দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বিভিন্ন দফতরে চিঠি দিয়েছিল দুদক। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করেন আদালত।
Author: TMTV Desk
জুলাই আন্দোলন দমাতে সারাদেশে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়। শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় তা ছাড়িয়ে যায় ৯০ হাজার রাউন্ডেরও বেশি। শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালকে এ তথ্য জানিয়েছে প্রসিকিউশন। সোমবার (২৯ সেপ্টেম্বর) এ মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী। জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। এই ভিডিও সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা জবানবন্দিও সাক্ষ্যও সরাসরি সম্পচার করা হয়। প্রসিকিউশনের দাবি, কোন ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই পরিকল্পিতভাবে আন্দোলনকারিদের উপর মারণাস্ত্র ব্যবহার করে আইন…
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। তবে এ সহায়তা শুধু শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। সারাহ কুক বলেন, ‘বাংলাদেশের নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু রাখতে সহায়তা দিতে আমরা আগ্রহী। পাশাপাশি পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমেও আমরা সহায়তা করতে পারি।’ নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করছে। এ লক্ষ্যে কমিশন নিয়মিতভাবে…
এশিয়া কাপের ফাইনালে নাটকীয় পতনের গল্প লিখে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। পাকিস্তানের শক্তিশালী শুরুর পরও ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারের রোমাঞ্চে ৫ উইকেটের জয় তুলে নেয় ভারত, হাতে রেখে মাত্র দুই বল। পাকিস্তানের নাটকীয় পতন ম্যাচের শুরুতে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ছিল অপ্রতিরোধ্য। শাহেবজাদা ফারহানের ঝড়ো হাফসেঞ্চুরি (৩৮ বলে ৫৭, ৫ চার, ৩ ছয়) এবং ফখর জামানের ৩৫ বলে ৪৬ (২ চার, ২ ছয়) পাকিস্তানকে ১ উইকেটে ১১৩ রানে পৌঁছে দেয়। কিন্তু ১৩তম থেকে ১৮তম ওভারের মধ্যে মাত্র ৩৩ রানের ব্যবধানে ৯ উইকেট হারিয়ে ধসে পড়ে…
আগামী বছরের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় ৩টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মন্ত্রণালয়ের সভা কক্ষে এ প্যাকেজ ঘোষণা করেন। এবারের হজ পালনের খরচ সামান্য কমেছে। ২০২৬ সালের হজের সর্বনিম্ন প্যাকেজ ৩-এর মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। প্যাকেজ ২-এর মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ ১-এর মূল্য ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। প্রথম প্যাকেজ পবিত্র মসজিদুল হারাম থেকে ৭০০ মিটারের মধ্যে, দ্বিতীয় প্যাকেজ মসজিদুল হারামের ১ দশমিক ৭ কিলোমিটারের মধ্যে এবং তৃতীয় প্যাকেজ আজিজিয়া এলাকার মধ্যে। ২০২৬ সালে হজযাত্রীদের জন্য…
সুমাইয়া কবীর, ওয়াশিংটন ডিসিঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ যেন এক সোনার হরিণে পরিনত হচ্ছে। মার্কিন নাগরিকত্ব লাভের অন্যতম প্রধান ধাপ হচ্ছে সিভিক্স টেস্ট বা নাগরিকত্ব পরীক্ষা দেওয়া। এক শতাব্দীর বেশি সময় ধরে একই নিয়মে চলছে নাগরিকত্ব লাভের এই প্রক্রিয়া। তবে এবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) পরীক্ষাটিকে নতুনভাবে সাজানোর ঘোষণা দিয়েছে। সংস্থার ভাষায়, এটি একটি “বহু-ধাপের সংস্কার” যা একটি পরিকল্পনার অংশ। নতুন নিয়ম অনুযায়ী, নাগরিকত্ব পেতে হলে আবেদনকারীদের এখন থেকে সিভিক্স টেস্ট বা নাগরিকত্ব পরীক্ষা দিতে হবে। আগামী সোমবার (২০ অক্টোবর ২০২৫) এর পরে যারা নাগরিকত্বের জন্য এন-৪০০ আবেদন ফর্ম জমা দিবেন তাদেরকে এই নতুন পরীক্ষার নিয়মাবলীর অধীনে পরিক্ষা…
আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ মৎস্য প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় কান্তার বিলে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ চায়না দুয়ারী, সুতি, বেহুন্দী ও কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। অভিযানে ৮০টি চায়না দুয়ারী জাল, ৩টি সুতি জাল, প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৭টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের বাজারমূল্য আনুমানিক সাড়ে ৩ লক্ষ টাকা বলে জানা গেছে। পুঠিয়া উপজেলা সহকারী…
আজ বিশ্ব জলতাঙ্ক দিবস ২০২৫। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব জলতাঙ্ক দিবস। রাজশাহীতেও যথাযোগ্য গুরুত্ব দিয়ে পালিত হলো বিশ্ব জলতাঙ্ক দিবস । রবিবার (২৮ সেপ্টেম্বর) এ উপলক্ষে রাজশাহী মেট্রো প্রাণিসম্পদ দপ্তর ও জেলা ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে জেলা প্রাণিসম্পদ দপ্তর রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি , আলোচনা সভা এবং বিনামূল্যে কুকুর বিড়ালকে টিকা প্রদান কর্মসূচী। সকালে র্যালিটি প্রাণি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে । স্কুলের শিক্ষার্থী, খামারী, প্রাণী চিকিৎসক ও সাধারন মানুষ এতে অংশ নেন । পরে এক আলোচনা সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী…
স্থানীয়দের দাবি, অসাধু জেলেরা মাছ শিকারের জন্য জলাশয়ে বিষ প্রয়োগ করলে মহিষগুলো মারা যায়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া ও রঘুনাথদ্দী চর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের আব্দুর রশিদ হাওলাদারের ২টি, সাহেবেরহাট এলাকার সোহাগ হোসেনের ৪টি এবং মো. মাসুদের ৩টি মহিষের মালিক । তারা গত দেড় মাস ধরে বরিশালের বিভিন্ন এলাকা থেকে মোট ৮০টি মহিষ নিয়ে এসে চরাঞ্চলে লালন পালন করছিলেন। রাখালদের হিসেবে, মারা যাওয়া মহিষগুলোর বাজারমূল্য প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা। মহিষের মালিক মো. মাসুদ বলেন, “বৃহস্পতিবার দুপুরে গোপালিয়া চরে ঘাস খাওয়ানোর পর মহিষগুলো একে একে অসুস্থ হয়ে পড়ে।…
নির্বাচন কমিশন (ইসি) ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে । শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য বেসরকারি সংস্থাগুলোর তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য কোনো প্রতিষ্ঠান নিয়ে দাবি বা আপত্তি থাকলে তা ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর ২০২৫) মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ২৭ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই বাছাইঅন্তে এ সংক্রান্ত নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে নিম্নেবর্ণিত ৭৩টি প্রতিষ্ঠানের বিষয়ে কারো কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর ২০২৫) মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন…

