Author: TMTV Desk

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের ডিন ও প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। সভায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। আগামী ৩ জানুয়ারি ২০২৬ প্রাক-নির্বাচনী (MCQ) এবং ২৩ জানুয়ারি ২০২৬ নির্বাচনী (Written) পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশে সম্পন্নের জন্য করণীয় নির্ধারণ করা হয়।

Read More

রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার হরিজন পল্লীতে এক সংখ্যালঘু হরিজন পরিবারের কন্যাকে উত্ত্যক্ত, এসিড নিক্ষেপ, প্রাণনাশের হুমকি ও বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) এ বিষয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী রিমিতা রায়ের পিতা শ্রী জনি কুমার। এজাহার সূত্রে জানা যায়, শ্রী জনি কুমারের ১৭ বছর বয়সী কন্যা রিমিতা রায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগে বলা হয়, প্রতিবেশী রবিউল ইসলাম আশিক (২২) দীর্ঘদিন ধরে ঐ স্কুলছাত্রীকে রাস্তায় উত্যক্ত এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওই ছাত্রীর মুখে এসিড মারার হুমকিও দেন আশিক। ভুক্তভোগী পিতা আরও জানান, আশিক…

Read More

রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ একদিল তলা হাট থেকে মৌগাছি বাজার পর্যন্ত পানের বাজারে দামের অভূতপূর্ব পতন কৃষকদের জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে। বাম্পার ফলন সত্ত্বেও ন্যায্য দাম না পেয়ে অনেক চাষী ফসল হাটে ফেলে রেখে ফিরে যাচ্ছেন, যা এই অঞ্চলের পান-ভিত্তিক অর্থনীতিকে গভীর হুমকির মুখে ঠেলে দিচ্ছে। পানের দাম নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। এক বিড়া (৬৪টি পান) ছোট পান মাত্র ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে, যা মাসখানেক আগে ৪০-৫০ টাকা ছিল। মোটা-বড় পানের দামও ২০-৪০ টাকায় নেমে এসেছে। উৎপাদন খরচের তুলনায় এই দাম এতই নগণ্য যে, চাষীরা শ্রমিকদের মজুরি পরিশোধ করতে অক্ষম হয়ে পড়েছেন। মোহনপুরের হাজারো পান চাষী এই সংকটে জর্জরিত। স্থানীয় কৃষক…

Read More

রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে নেমে আমিরুল ইসলাম (৫৩) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১:০০ টার সময় উপজেলার আলাইপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১১:০০ টার দিকে আমিরুল ইসলামসহ আরো কয়েকজন নদীতে মাছ ধরার উদ্দেশ্য নদীতে যান। নদীতে পৌঁছাতে একটা ক্যানাল পার হবার সময় তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। তাৎক্ষণিক তার সাথীরা চিৎকার করে আশে পাশের লোকজনকে ডাকেন এবং তাকে খোঁজা খুজি শুরু করেন। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে খুজে পাওয়া যায়নি। পরে বাঘা ফায়ার সার্ভিসের সদস্যারা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ…

Read More

আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর পুঠিয়ায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)-এর পুঠিয়া শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাময়িক বরখাস্ত বাতিল ও স্বপদে পুনর্বহালের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় পুঠিয়া উপজেলা সদরের ডিএফইডি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম। তিনি অভিযোগ করেন, রাজশাহী জোন-২ এর এরিয়া ম্যানেজার মিনার হোসেন দীর্ঘদিন ধরে অফিসের এক নারী কর্মীকে কু-প্রস্তাব, প্রমোশনের প্রলোভন ও অনৈতিক সম্পর্কের চাপ দিয়ে আসছিলেন। ভুক্তভোগী নারী কর্মী জানান, একদিন দুপুরে অফিসে একা থাকাকালে তিনি মিনার…

Read More

তুহীন আলী, স্টাফ রিপোর্টারঃ দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় কর্মসূচির আলোকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া স্কুল মাঠে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর ) বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ সভায় স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর যুবদলের সভাপতি জনাব ফাইজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবু বকর সিদ্দিক। আলোচনা সভায় বক্তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই কর্মসূচির প্রয়োজনীয়তা ও তা বাস্তবায়নের করণীয় বিষয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, “এই ৩১ দফা হলো…

Read More

রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাঘা উপজেলায় অতিরিক্ত বৃষ্টির পানিতে পানিবন্দি এলাকা পরিদর্শন ও তাদের মাঝে ‘উপহার সামগ্রী বিতরণ’ করেন,বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চারঘাট – বাঘা আসনে মনোনয়ন প্রত‍্যাশী নুরুজ্জামান খান মানিক। শুক্রবার (৩ অক্টোবর ) বিকেলে আড়পাড়া গুচ্চগ্রামের ২৭ টি পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পানিবন্দি এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাফিকুল ইসলাম  নান্নু, বাঘা পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক কাউন্সিল হামিদুল ইসলাম,উপজেলা সাবেক প্যানেল মেয়র রোকনুজ্জামান মিঠু,  ফারুক খান, ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা আলম, শিক্ষক আবু তালেব চুন্নু, সাবেক ইউপি সদস্য আলমগীর মিঞা, যুবদল…

Read More

ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিক মুনাফা তারা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে হাইপারটেনশন (উচ্চ রক্তচাপ) বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। নুরজাহান বেগম বলেন, উচ্চ রক্তচাপ শুধু ডাক্তার কিংবা সরকারের বিষয় নয়। এটা আমাদের সবার বিষয়। হাইপারটেনশন কেন হয়, এটা প্রতিরোধ করা দরকার। আমরা কিন্তু প্রতিরোধে যাচ্ছি না। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, তামাক আমাদের শেষ করে দিতে পারে। ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিকতর মুনাফা তারা করছে। আমরা যদি তামাক…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। বৃহস্পতিবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। হুমায়ুন কবীর বলেন, “তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তার দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। তিনি দেশের সব বিষয়ে অবগত রয়েছেন এবং যথাসময়ে দেশে ফিরবেন।” তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন এবং ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন হবে। নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে হুমায়ুন কবীর তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই হামলার…

Read More

যুদ্ধবিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও ওষুধবাহী জাহাজবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। তবে এখনও গাজার উদ্দেশে এগিয়ে চলছে বহরের ৩০টি নৌযান। বুধবার (১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ফ্লোটিলার ১৩টি নৌযান আটকের তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তায় বলা হয়েছে, “হামাস-সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি নৌযান থামিয়ে দেওয়া হয়েছে এবং সেসব নৌযানে থাকা যাত্রীদের নিরাপদভাবে ইসরায়েলের বন্দরে নিয়ে আসা হয়েছে।” আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ছিলেন ফ্লোটিলার নৌযানবহরে। তাকেসহ কয়েকজনকে আটক করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সবার্তায় এ সম্পর্কে বলা হয়েছে, “গ্রেটা থুনবার্গ এবং তার বন্ধুরা নিরাপদ ও শারীরিকভাবে সুস্থ আছেন।” ফ্রিডম…

Read More