Author: TMTV Desk

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, তথাকথিত ‘মিডিয়ালীগ’ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করবে ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্য’।  বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ কর্মসূচি শুরু হবে। এর আগে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবারের কর্মসূচিতে দেশপ্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন। কর্মসূচির সার্বিক নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠকেরা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়…

Read More

পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Read More

ভারতের নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে দিল্লি। একই সঙ্গে ভারতীয় হাইকমিশনারকে পাঠিয়ে সাম্প্রতিক হুমকি এবং কিছু বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তির ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে প্রতিবেশী দেশটি। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যের কারণে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে। তিনি এক জনসভায় ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর জন্য ব্যবহৃত ‘সেভেন সিস্টার্স’ শব্দটি উল্লেখ করে দেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন। এ ছাড়া তিনি দাবি করেছেন, যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়, তাদের দল উত্তর-পূর্ব বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে। এর আগে ভারতের দিল্লিতে…

Read More

দুই মাসেরও বেশি সময় ধরে চলবে আইপিএলের ১৯তম আসর। আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সম্ভাব্য সূচি। ১০টি ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে তাদের দল চূড়ান্ত করে ফেলেছে। গতকাল (মঙ্গলবার) আবুধাবিতে ৩৬৯ ক্রিকেটারের মধ্যে থেকে ৭৭ জন দল পেয়েছেন। পূর্ণাঙ্গ হয়েছে প্রতি দলের ২৫ জনের কোটা।  সবচেয়ে বেশি ১৩ জন খেলোয়াড় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তাদের দলেই নিলামের শীর্ষ দুই দামী খেলোয়াড় ক্যামেরন গ্রিন ও মাথিশা পাথিরানা। একমাত্র বাংলাদেশি হিসেবে এই দলে মুস্তাফিজুর রহমান। ১০ দল তাদের ক্রিকেটারদের নিয়ে এবার কৌশল সাজাতে ব্যস্ত থাকবে। এক নজরে দেখে নেওয়া যাক আগামী আইপিএলে ২৫০ ক্রিকেটারের কে কোন দলে- কলকাতা নাইট রাইডার্স ধরে…

Read More

ফিলিস্তিনি পাসপোর্টধারী এবং ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই দেশগুলো হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া। গতকাল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াই হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। সেখানে বলা হয়েছে, “জাতীয় ও জন নিরাপত্তাজনিত হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা নিশ্চিত করতে স্ক্রিনিং, যাচাই-বাছাই এবং তথ্য ভাগাভাগির ক্ষেত্রে প্রদর্শিত, স্থায়ী এবং গুরুতর ঘাটতি থাকায় এ নিষেধাজ্ঞা দেওয়া হলো।” ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে ১৯টি দেশের…

Read More

ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে (নর্থ-ইস্ট) বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি বেশিদিন চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে আসামের মুখ্যমন্ত্রীর এই কড়া প্রতিক্রিয়া জানান তিনি।  গত সোমবার (১৫ ডিসেম্বর) হাসনাত আব্দুল্লাহ কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত থেকে বিচ্ছিন্ন করে উত্তর-পূর্বাঞ্চল দখলের বারবার আহ্বান বাংলাদেশের হীন মানসিকতার প্রতিফলন। গত এক বছর ধরে বাংলাদেশ থেকে ভারতের নর্থ-ইস্টকে তাদের সঙ্গে একীভূত করার আহ্বান জানিয়ে যেসব বক্তব্য…

Read More

রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি এবং জাতীয় স্মৃতিসৌধ ও স্থানীয় শহীদ মিনারগুলোতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সাভার ও ঢাকা বিভাগ ভোরের আলো ফোটার আগেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। গাজীপুরে জেলা প্রশাসনের পাশাপাশি…

Read More

রাজশাহী-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ড. মো. ফজলুল করিমের নাম ঘোষণা করা হয়েছে। দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) তাঁর হাতে দলের প্রতীক ও মনোনয়ন ফরম তুলে দেন। মনোনয়ন প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদ, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। দলীয় সূত্র জানায়, রাজশাহী-২ আসনে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ড. মো. ফজলুল করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিল্পপতি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি…

Read More

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচি মোতাবেক সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা শুরু হয়। এরপর সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী সহ বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তাগন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা…

Read More

আবুল কালাম আজাদ, বানেশ্বর ( রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় জাতীয় মর্যাদায় ও গভীর শ্রদ্ধায় মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। পরে পুঠিয়া উপজেলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ। এছাড়াও রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতীয় পতাকা উত্তোলন…

Read More