ঘরের মাঠে লিভারপুলকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি। অলরেডসদের ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টেবিলের দুইয়ে উঠে এলো পেপ গার্দিওলার দল। কোচ হিসেবে এটি ছিল পেপের ১ হাজারতম ম্যাচ। এ উপলক্ষ্যে তাকে কী স্মরণীয় এক জয়ই না উপহার দিলো তার দল! ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে গোল করেছেন আর্লিং হালান্ড, নিকো গঞ্জালেজ ও জেরেমি ডোকু। ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে হালান্ডের নেয়া সেই পেনাল্টি ঠেকিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক মামারদাশভিলি। তবে ২৯ মিনিটে ঠিকই লিড পায় সিটি। ম্যাথিউজ নুনেজের পাস থেকে গোল করেন হালান্ড। ৩৮ মিনিটে দারুণ এক হেডে সফরকারীদের সমতায় এনেছিলেন ভার্জিল ফন ডাইক। তবে…
Author: TMTV Desk
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মনোনয়নবঞ্চিত প্রার্থীর নারী সমাবেশের মঞ্চ, বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্ততপক্ষে ৫০ জন আহত ও একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) শহরে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। রোববার (৯ নভেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এ সময় ঘটনাস্থলে ছাত্রদলের এক নেতার মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রদল নেতার নাম তানজিন আহমেদ মিঠু। তিনি ইকবাল হোসেনের সমর্থক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানায়, গৌরীপুর আসনে…
খুলনাতে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব আ স ম জামশেদ খোন্দকারকে। গত শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে খুলনাসহ দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অপরদিকে খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার জেলা প্রশাসকোর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি খুলনা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে গত ৩১ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন,“ভোট হলো মানুষের হাতে অর্পিত এক নৈতিক দায়িত্ব। এটি সততা, ন্যায় ও দায়িত্ববোধের প্রতীক।” ভোট এমন এক পবিত্র আমানত, যা সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সমাজে ন্যায়নির্ভর শাসন প্রতিষ্ঠা করতে সহায়তা করে। ভোট কোনো ব্যক্তিগত লাভের বিষয় নয়, বরং এটি একটি নৈতিক দায়িত্ব, যা সমাজ ও রাষ্ট্রে সুবিচার প্রতিষ্ঠার পথে বড় ভূমিকা রাখে। শনিবার (৮ অক্টোবর) বিকাল ৪ টায় গোদাগাড়ী উপজেলা কাকনহাট পৌরসভার সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান আরো বলেন, “ভোট বিক্রি করা বা চুরি করা যেমন অনৈতিক, তেমনি ইসলামী দৃষ্টিতে এটি…
আলমগীর হোসেন, রাজশাহী (বাগমারা) প্রতিনিধিঃ রাজশাহী-৪ (বাগমারা) আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া বলেছেন, “আমি বাগমারা উপজেলার সর্বস্তরের মানুষের সেবক হয়ে থাকতে চাই। গরীবের বন্ধু হয়ে থাকতে চাই।” শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভবানীগঞ্জ আলুহাট এলাকায় “চেতনায় জাতীয়তাবাদ, বিপ্লবেই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগমারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন ডিএম জিয়া। ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্সাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ…
রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা ও র্যালী অনুষ্ঠিত হয়। শনিবার(০৮ নভেম্বর ) বিকেল সাড়ে ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা উপজেলা ও পৌর বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৬ ( চারঘাট- বাঘা) বিএনপি মনোনীত এমপি প্রার্থী আবু সাঈদ চাঁদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি দল ধোকাবাজি মিথ্যাবাজি ও ষড়যন্ত্র করছে। তারা বারবার বলছে তারাই ইসলাম কায়েম করেছে। জামায়াতকে ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে।তারা ছাড়া কি ইসলাম কায়েম হবেনা।? তাদের এসব কথায় কান না দিয়ে জনগণকে সজাগ থাকতে হবে। দেশের জনগণ ভোট…
হুজাইফা, স্টাফ রিপোর্টারঃ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সংগঠন ‘ভয়েস অফ লইয়ার্স বাংলাদেশ’। শুক্রবার ( ৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সংবিধান সংরক্ষণ কমিটির সভাপতি এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল বলেন, ভারত কর্তৃক তালপট্টি অবৈধভাবে দখলে রাখা, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে মদদ প্রদান, বাণিজ্য ভারসাম্যহীনতা ও রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতি আগ্রাসী মনোভাব দেখিয়ে আসছে। যা প্রমান করে, “ভারত কখনোই বাংলাদেশের প্রতি বন্ধুসুলভ আচরণ করেনি। ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারত বাংলাদেশের…
রাজশাহীতে “দক্ষ জনশক্তি – দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হলো ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস। শনিবার (৮ নভেম্বর) এ উপলক্ষ্যে সকাল ১০টায় রাজশাহী জেলা শাখা আইডিইবি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বর্ণাঢ্য র্যালিতে জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রাজশাহী বিভাগ রেজাউল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রকৌ.…
রাজশাহীতে নভেম্বরের শুরুতে অপ্রত্যাশিত বৃষ্টিতে বিভিন্ন উপজেলাগুলোয় ফসলের মাঠজুড়ে পানিবন্দি হয়েছে। হঠাৎ টানা দুই দিনের অতিবৃষ্টিতে জেলার হাজারো কৃষক ক্ষতির মুখে পড়েছেন। শাকসবজি, ঢেঁড়স, মুলা, পেঁয়াজ থেকে শুরু করে আমন ধানসহ সব ফসলেই পড়েছে ধ্বংসের ছাপ। অতিবৃষ্টিতে ১০ কোটি ২৭ লাখ টাকার ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৪ হাজার দুইশো কৃষক। এই বিপুল ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন তা নিয়ে কৃষকের চোখে মুখে হতাশার ছাপ ফুটে উঠেছে। রাজশাহীতে অতিবৃষ্টিতে ১০ কোটি ২৭ লাখ টাকার ক্ষেতের ফসল নষ্ট বাগমারায় ভারিবর্ষণে ক্ষতি সইতে না পেরে স্ট্রোক করে কৃষকের মৃত্যু অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৪ হাজার ২০০ কৃষক কৃষি…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সই করা ৫৬ সদস্যবিশিষ্ট শেরপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেখা গেছে, সেখানে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা মো. রকিবুল ইসলাম। তিনি নালিতাবাড়ী পৌর যুবলীগের পদে থাকলেও এখনো পদত্যাগ করেননি। স্থানীয় সূত্র জানায়, রকিবুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি মরিচপুরান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন এবং ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী প্রয়াত মতিয়া চৌধুরীর পক্ষে…

