Author: TMTV Desk

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘২৮ অক্টোবর পল্টন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪.০০ টায় রাজশাহী নগরীর গণক পাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ২৮ অক্টোবর পল্টন হত্যাকান্ড নিয়ে তথ্য চিত্র ও ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, লগি বৈঠার তাÐবে নৃশংস হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কিত দিনগুলোর মধ্যে অন্যতম দিন ২০০৬ সালের ২৮ অক্টোবর। সেদিন রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর পৈশাচিক হামলা চালিয়ে লগি-বৈঠা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন…

Read More

রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল। সোমবার (২৭ অক্টোবর) রাতে রাজশাহীর কাঁকনহাট থেকে সেই তরুণী গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম শেখ মিফতা ফাইজা (১৯)। সে নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে। ঘটনাসূত্রে জানা যায়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতঃ কটূক্তিমূলক বক্তব্য দেয় এবং শেখ হাসিনার ছবি…

Read More

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিপক্ষে দাঁড়ানো বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সাথে এনসিপির কোনো জোট হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই। যদি সিদ্ধান্ত নিতে হয়, তা অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে নেওয়া হবে। যদি কোনো রাজনৈতিক শক্তি সংস্কারের বিপক্ষে দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নতুন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় অথবা ইতিহাসে অনেক দায়ভার থাকে, এরকম কোনো শক্তির সঙ্গে জোটের ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে…

Read More

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, শীতের কম্বল ফেব্রুয়ারি মাসে বিতরণ করে কোনো লাভ নেই। শীতের আগেই এসব কম্বল বিতরণ করতে হবে, যাতে অসহায় মানুষেরা সঠিক সময়ে এর উপকার পান। উপজেলা পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের নির্দেশও দেন তিনি। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। সভায় সার সংকট প্রসঙ্গে আলোচনা হয়। সকালে খাদ্য উপদেষ্টাকে সাংবাদিকদের করা প্রশ্নের পরিপ্রেক্ষিতে কৃষি দপ্তরের কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, দেশে সারের কোনো ঘাটতি নেই। বরং গত বছরের তুলনায় এ বছর সরবরাহ বেড়েছে। তবে কিছু…

Read More

রাজশাহী মেডিকেল কলেজের ঐতিহ্যবাহী ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার সামিট ও মিট উইথ এক্সপার্ট-২০২৫ প্রোগ্রাম। সোমবার (২৭ অক্টোবর) ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রখ্যাত কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন ডা. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মুহিব্বুর রহমান রাফি। এনডিএফ অফিস সম্পাদক ডা: মোঃ মশিউর রহমান ও সাংগঠনিক সম্পাদক ডা: আরিফুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাছে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খন্দকার মোঃ ফয়সল আলম, এনডিএফ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর, কাছে জেলা শাখার সভাপতি ডাক্তার মোঃ রেজাউল করিম সহ-সভাপতি ডা: মোর্শেদ জামান…

Read More

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগামী নভেম্বর মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। সোমবার (২৭ অক্টোবর) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। বর্তমানে দেশে ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে উল্লেখ করে মহাপরিচালকবলেন, আমরা শিক্ষক নিয়োগ বিধিমালাটা হাতে পেলেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব। আশা করি খুব অল্প সময়ে অর্থাৎ নভেম্বর মাসে আমরা বিজ্ঞপ্তি দিতে পারব। তিনি বলেন, এর বাইরেও দীর্ঘদিনের একটা সমস্যা জমে আছে। সেটা হলো ৩২ হাজার সহকারী শিক্ষক এই মুহূর্তে চলতি দায়িত্বে অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এটা…

Read More

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে করা মামলায় তার স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার (২৭ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) নাসির আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২২ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক মামলার এজাহার নামীয় পলাতক আসামি। তার যেকোনো সময় বিদেশ যেতে পারেন…

Read More

রাজশাহীর বাঘায় পদ্মার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সোমবার (২৭অক্টোবর) এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিহার চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন আমান মন্ডল (৩৬) ও নাজমুল মন্ডল (২৬)। আহতরা হলেন মুনতাজ মন্ডল (৩২) ও রাবিক হোসেন (১৮)। এরা সবাই রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলের নীচ খানপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টায় চরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে অপর পক্ষের ছোড়া…

Read More

গত ২১ অক্টোবর সন্ধ্যা ৬:৩০ মিনিটে এশিয়ান টিভির একটি টকশোতে মান্দা উপজেলা বিএনপি’র সদস্য ডা: ইকরামুল বারী টিপু দাবি করেন তার বিরুদ্ধে বিগত সময়ে ৭টি নাশকতার মামলা হয়েছিল। মামলা সংক্রান্ত মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপনের জন্য নওগাঁর মান্দা উপজেলা বিএনপি পরিবার ডা. ইকরামুল বারী টিপুর সঙ্গে সকল ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে গত ২৩ অক্টোবর একটি প্রতিবাদ ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, নওগাঁর মান্দা উপজেলা বিএনপির তৎকালীন সহসভাপতি মুনসুর আলী মৃধাকে ২০০৪ সালের মার্চের ১১ তারিখে প্রকাশ্যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হত্যা করা হয়। সেদিনই মুনসুর আলী মুধার ভাই মন্টু বাদী…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন গণকপাড়া বাটারমোড় চত্ত্বরে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি সমাবেশের আয়োজন করে।  এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মামুন অর রশীদ মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, নগরীর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, নগরীর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল…

Read More