রাজশাহীর পবা উপজেলার বাগসারা এলাকায় এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধারের ঘটনার রহস্য ৭২ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার তিনজন হলেন— বাগসারা গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. তারা মিয়া (৩৩), মহানন্দাখালী এলাকার ইছুল মণ্ডলের ছেলে ফারুক হোসেন (৩০) ও একই এলাকার এন্তাজ আলীর ছেলে হেলাল উদ্দিন (২৩)। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সোমবার (২০ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিহত নারীর নাম বিউটি বেগম। ধানখেত থেকে লাশ উদ্ধারের পর পবা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে হত্যার রহস্য উদঘাটন হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই…
Author: TMTV Desk
রাজশাহীতে জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও ভাড়ায় চালিত কারচালকদের সংগঠনকে আইনি স্বীকৃতি দিতে এবার আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাজশাহীর রাজিব চত্বরে এ উপলক্ষে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর এবং অফিস পরিদর্শন বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, ন্যায্য দাবি আদায়ে সংগঠনের ভূমিকা এবং ভাড়া সিন্ডিকেটের মতো অনৈতিক কার্যকলাপ রোধে কার্যকর পদক্ষেপ গঠনে এ অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। উক্ত আলোচনা সভায় বক্তাগণ শ্রমিকদের জন্য ৫ দফা দাবি তুলে ধরেন- ১. নির্ধারিত ০৮ ঘণ্টার বেশি ডিউটি করা হলে, তার জন্য নির্ধারিত পরিমান ওভারটাইম দিতে হবে। ২. ন্যূনতম ২০ হাজার টাকা বেতন ভাতা দিতে হবে।…
জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে দায়ের করা সব মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এছাড়া হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বিশেষ কমিটি। সোমবার (২০ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশব্যাপী ছাত্র-জনতার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে মোট ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ৪৫টি মামলার বিচারকার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে…
বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোনো উস্কানির ফাঁদে পা দেবেন না। একটি পক্ষ আমাদের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। তাই এবার সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবেন। সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কোনো উস্কানিতে উত্তেজিত না হয়ে তালা-কলারোয়ার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সারা দেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত আছে। নতুন বাংলাদেশে যে ঢেউ শুরু হয়েছে…
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সভাস্থলে ককটেল হামলা করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। জানা গেছে, জয়পুরহাটে সমন্বয় সভা শেষ করে বগুড়ায় আসেন সারজিস আলম। প্রথমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তারপর জেলা পরিষদে আয়োজিত সমন্বয় সভায় যোগ দেন। এর কিছুক্ষণ পরই জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হয়। আরেকটি ককটেল অবিস্ফোরিত থেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন তারা। বগুড়া জেলা এনসিপির নেতা শওকত ইমরান বলেন, আজকের…
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে গাজায় রোববার ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার ইসরায়েলের সংসদ নেসেটে এই তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় নেতানিয়াহু বলেছেন, ‘‘আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির বার্তা। আপনি শক্তিশালী কারও সঙ্গে শান্তি স্থাপন করতে পারেন, দুর্বল কারও সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী।’’ ইসরায়েল বলেছে, রোববার হামাসের হামলায় ইসরায়েলি দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা জোরদার করা হয়েছে।…
হাসিনা বিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না দেখানোর জন্যই লাগাতার অগ্নিকাণ্ড দেশি ও বিদেশী শক্তির ষড়যন্ত্র হচ্ছে বলে উল্লেখ করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, এসব অগ্নিকাণ্ড কিংবা বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না। এরপরও সরকারকে এসব বিষয়ে নজর দিতে হবে। রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা মনে করি নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের দৃঢ়তা দেখিয়েছে। সবাইকে একত্রিত করা, নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে না বা…
পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই সঙ্গে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে বলে ট্রাম্প যে দাবি করেছেন; সেটিও অস্বীকার করেছেন তিনি। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটন পারমাণবিক ইস্যুতে পাঁচ দফা পরোক্ষ আলোচনা করেছিল, যা শেষ হয় জুন মাসের ১২ দিনের বিমান হামলার মধ্য দিয়ে। ওই হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। খামেনি বলেছেন, ‘‘ট্রাম্প বলেন, তিনি একজন চুক্তিকারী। কিন্তু যদি কোনও চুক্তিতে জোরজবরদস্তি করা হয়…
ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মস্কোর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলার নিন্দা জানায় ক্রেমলিন। কিছু দিন আগে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান পরিস্থিতি কীভাবে দেখছে এবং মস্কো কি তেহরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের…
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে চার হাজার সদস্য নিয়োগ করবে সরকার। সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই (নিরস্ত্র) গ্রেড-১৪ পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’ শর্তে বলা হয়, সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো এ কার্যালয়ে পাঠাতে হবে। পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে করতে হবে। অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদ তৈরি…

