আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ উত্তর বঙ্গের অন্যতম সবজি চাষে খ্যাত রাজশাহীর পুঠিয়ায় এই বছরে বেগুনের হলুদ ভাইরাসে বেগুন চাষিরা বিপাকে। গত বছর থেকে এই হলুদ ভাইরাসে বেগুন গাছ আক্রান্ত হলেও চলতি বছরে এই ধরনের আক্রমণ আরো অনেক বেশি মনে করছেন বেগুন চাষিরা। এই রোগের আক্রান্তের কারণে এই বার বেগুন উৎপাদন অনেকাংশ কম হবে বলে মনে করছেন সবজি ব্যবসায়ীরাও। সরজমিনে গিয়ে দেখা যায় গাছ রোপনের বিশ থেকে পঁচিশ দিনের মাথায় এই ভাইরাস দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে পুরো গাছ এবং পুরোপুরি জমিতে বিস্তার লাভ করছে। এই বিষয়ে জানতে কৃষক নিকটবর্তী উপ-সহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ ও পরামর্শ করে বিভিন্ন কীটনাশক…
Author: TMTV Desk
নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এ ঘটনা ঘটে। নোয়াখালী জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বী অভিযোগ করে বলেন, ‘উপজেলার কাশেম বাজার জামে মসজিদে গতকাল শনিবার ছাত্রশিবির দারসুল কুরআন প্রোগ্রামের আয়োজন করে। সেখানে যুবদলের কিছু নেতা হামলা চালান। গতকালের হামলার প্রতিবাদে রোববার আসরের নামাজের পর আবারও একই মসজিদে কুরআন তালিমের কর্মসূচী ঘোষণা করে ছাত্রশিবির। রোববার আসরের নামাজের পর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মসজিদে ছাত্রশিবিরের নেতাকর্মীর ওপর হামলা চালায়। পরে মসজিদে তালা মেরে তাদের অবরুদ্ধ করে…
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এর মধ্যে ২৫টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর আড়াইটার দিকে খবর পাওয়া যায় যে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো এলাকায় আগুন লেগেছে। খবর পাওয়ার পরপরই পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায়…
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ফের বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বছরের ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এ কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ১৫ আগস্ট। তবে কমিশনের কার্যক্রম সম্পন্ন না হওয়ায় এর আগে দুই দফায় মেয়াদ এক মাস করে বাড়ানো হয়। সবশেষ ১৫ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল। এবার তৃতীয় দফায় আরও ১৫ দিন মেয়াদ বাড়িয়েছে সরকার।
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়। দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছর ছিল ৭৭ দশমিক ৭৮। সেই হিসাবে এবার পাশের হার কমেছে ১৮ দশমিক ৯৫। এবারের পরীক্ষার ফলাফলে দেশের ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছে, যা গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল ৬৫টি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান…
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। গত বছরের তুলনায় পাসের হার কমেছে প্রায় ২০ শতাংশ। এবার ১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৭ লাখ ২৬ হাজার, ফলে সামগ্রিক পাসের হার নেমে এসেছে ৫৮ দশমিক ৮৩ শতাংশে- যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম। গত পাঁচ বছরে পাসের হার কমেছে প্রায় ৪০ শতাংশ। পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ধারাবাহিকভাবে কমছে। ২০২১ সালে পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৯৫ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৬৪…
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এ তথ্য জানান। জানা গেছে, রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০৯ জন। এর মধ্যে ভোট কাস্ট হয়ছে ২০ হাজার ১৮৭টি। সেই হিসেবে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে সৈয়দ আমির আলী হলে ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে বেগম রোকেয়া হলে ৫৯ দশমিক ৬০ শতাংশ। কোন হলে কত ভোট পড়েছে ছেলেদের হলগুলোর মধ্যে শেরে বাংলা ফজলুল হক হলে ভোটার ৯৯৩ জন। ভোট…
জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জুলাই সনদে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব অন্তর্ভুক্ত করা না হলে সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘আগামীকাল জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমাদের দাওয়াত দেওয়া হয়েছে। জুলাই সনদ ঘিরে যেসব বিষয় নিষ্পত্তি হয়নি, সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি দেখি, তাহলে আমাদের স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে আপত্তি থাকবে না।’ প্রধান উপদেষ্টা ড.…
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৬ পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দি কর্তৃক ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে শিবিরের ইব্রাহিম রনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়েছেন, জিএস পদে সাঈদ বিন হাবিব ৮ হাজার ৩১ ভোট পেয়েছেন। এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক ৭ হাজার ১৪ ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বাইরে থেকে দুটি পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তারা হলেন—সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে…
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ও জিএস পদে সাঈদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত চারটার দিকে ১৪টি হল ও একটি হোস্টেলের অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। চাকসুর ১৪টি হলের ফলাফল অনুযায়ী, ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন ৭ হাজার…

