২য় ওয়ানডেতে বাংলাদেশকে ৮১ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করলো আফগানিস্তান। ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৮ ওভার ৩ বলে ১০৯ রানে অলআউট হয় মেহেদি মিরাজের দল। এর আগে, সিরিজ জেতার লক্ষ্যে টস জিতে ব্যাট করতে নামলেও স্লো পিচে দু’শ রানও করতে পারেনি আফগানরা। ৩১ বল বাকি থাকতে তাদেরকে ১৯০ রানে থামিয়ে দেয় টাইগাররা। ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান তানজিম সাকিব। ১১ রান করে ফেরেন তিনি। এরপর দলীয় ৩৮ রানে সেদিকুল্লাহ অতল ফিরলে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরানের সাথে জুটির পথে অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী ফেরেন মাত্র ৪ রানে।…
Author: TMTV Desk
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে প্রার্থীদের ব্যতিক্রমধর্মী প্রচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। সরেজমিন দেখা গেছে, গান বাজনা, মেহেদি দিয়ে ব্যালট নং আকা, লিফলেটের পরিবর্তে কাঁঠাল পাতার ব্যবহারসহ নানা ব্যতিক্রমি প্রচার-প্রচারণা চলছে ক্যাম্পাসজুড়ে।গত শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গনসহ ক্যাম্পাসের বিভিন্নস্থানে এমন ধরনের জনসংযোগ করতে দেখা গেছে। সকাল থেকেই প্রার্থীরা গান বাজনায় ভোটারদের মন জয়সহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। কেউ হাতে মেহেদি দিয়ে ব্যালট নং একে প্রচারণা করছেন। কেউ কেউ লিফলেটের পরিবর্তে কাঁঠাল পাতায় ব্যালট-ইশতেহার লিখে বিতরণ করছেন। দেখা গেছে, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপিপ্রার্থী শেখ নূর উদ্দিন…
এ দেশ সব ধর্মের মানুষের- তাই রাষ্ট্রীয় খরচে মন্দির তৈরি করার দাবি যৌক্তিক বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ড.আ.ফ.ম খালিদ হোসেন। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময়, রাষ্ট্রীয় খরচে এদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা সমালোচনার জবাবে উপদেষ্টা বলেন, আমি রাষ্ট্রের প্রতিনিধি। তারা ঠিকমতো নির্ভয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে পূজা-পার্বণ, সাংস্কৃতিক উৎসব করতে পারছে কিনা এই দেখভাল করার দায়িত্ব আমার। আগের ধর্মমন্ত্রী গিয়েছেন কি না এই তর্কে যাবো না। আমাকে যেতে হবে। কারণ এটা সেক্যুলার রাষ্ট্র। অপরদিকে, সেফ এক্সিট…
বিয়ে একটি সামাজিক চুক্তি, যার দ্বারা একটি পরিবারের সৃষ্টি হয়। মানব ইতিহাসের শুরু থেকেই বিয়ের বিধান চলে আসছে। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে অনেকের মধ্যেই এক ধরনের ভীতি বা অনিশ্চয়তা কাজ করে।এটি একেবারেই স্বাভাবিক একটি অনুভূতি, তবে কখনও কখনও এই ভীতি এতটাই প্রবল হয়ে ওঠে যে, সিদ্ধান্ত নিয়ে ফেলেও মানুষ পিছিয়ে আসেন। তবে বিয়ে নিয়ে সিদ্ধান্ত নিতে না পারা অথবা বিয়ে করতে ভয় পাওয়া সাধারণ কোনো বিষয় নয়। রোগবিদ্যা বলছে এটি অসুখ; এর নাম গ্যামোফোবিয়া। গ্রিক শব্দ গ্যামো অর্থ বিয়ে ও ফোবিয়া অর্থ ভয়। গ্যামোফোবিয়া হলো বিয়েতে ভয়। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের কাছে বৈবাহিক সম্পর্ককে হুমকিস্বরূপ মনে হয়। আপনি যদি…
অভিবাসনবিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ব্রডভিউ। শুক্রবার (১০ অক্টোবর) ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট -এর অফিসের বাইরে আন্দোলনে নামে বাসিন্দারা। এ সময় বিক্ষোভকারীদের সাথে যোগ দেন ডেমোক্র্যাটিক সিনেটর ট্যামি ডাকওয়ার্থ এবং ডিক ডারবিন। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করেন তারা। মিছিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে সেনা মোতায়েনের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ শুরু হয় আন্দোলনকারীদের। জনতার মিছিলে লাঠিপেটা করে পুলিশ, ছোড়ে টিয়ারশেল। উল্লেখ্য, ট্রাম্পের ‘অপারেশন মিডওয়ে ব্লিটজ’ অভিযান শুরু হওয়ার চার সপ্তাহ পরও গণগ্রেফতার চলছে। এরই মধ্যে হাজার খানেক বাসিন্দাকে আটক করেছে ‘আইসিই’। এর আগে, গত বুধবার ব্রডভিউতে নতুন করে ৫০০ সেনা মোতায়েন করায়…
যুক্তরাজ্যে সার্চ ইঞ্জিনের বাজারে বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে যাচ্ছে গুগল। দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি (সিএমএ) গুগলের সার্চ সেবায় হস্তক্ষেপ করে ব্যবহারকারীদের আরও বিকল্প সুবিধা দিতে পারবে। সিএমএ জানায়, যুক্তরাজ্যে অনলাইন সার্চের বাজারে গুগলের প্রভাব “অস্বীকার করার উপায় নেই।” প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটস বিভাগের প্রধান উইল হেইটার বলেন, “আমরা দেখেছি, যুক্তরাজ্যে সার্চ ও সার্চ বিজ্ঞাপনের ক্ষেত্রে গুগলের আধিপত্য সুস্পষ্ট। দেশে ৯০ শতাংশের বেশি সার্চ গুগলের মাধ্যমেই হয়।” সিএমএ আরো জানিয়েছে, ২০২৫ সালের শেষ দিকে তারা একটি জনপরামর্শ প্রক্রিয়া শুরু করবে। যাতে গুগলের সার্চ ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আনা যায় তা নির্ধারণ করা হয়। সিএমএ আগে থেকেই…
জীবন ও মৃত্যু মানবজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি পার্থিব হলেও অপরটি পরলৌকিক ও অনিবার্য। মৃত্যুর আগে মানুষ যেসব আমল করবে, আখেরাতে আল্লাহ তাআলা সেগুলোর প্রতিদান দেবেন। আল্লাহ তাআলা জীবন ও মৃত্যু- এ দুইটি অমোঘ-বাস্তবতা সৃষ্টি করেছেন কে কত ভাল আমল করতে পারে, তা পরীক্ষা করার জন্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বাধিক উত্তম। আর তিনি মহাপরাক্রমশালী ও অতিশয় ক্ষমাশীল। (সুরা আল-মুলক, আয়াত : ০২)। নিয়ত সঠিক-শুদ্ধ থাকলে মৃত্যুর পরও যেসব আমলের সাওয়াব পাওয়া যাবে, হাদিসের আলোকে সেগুলোর সংক্ষিপ্ত একটি তালিকা দেওয়া…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের জন্য টাকা দাবির বিষয়ে একজন চাকরিপ্রার্থী ও বিভাগের সভাপতির কথোপকথনের একটি কলরেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে। এ রেকর্ডটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মীর মেহবুব আলম। তবে, রেকর্ড ‘আসল’ বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস (বিআইএফপিএস)। রাবি থিয়েটার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (আরইউটিএএ)- এর সভাপতি মো. হোসাইন মারুফের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ফরেনসিক পরীক্ষা করে প্রতিষ্ঠানটি। ওই চাকরিপ্রার্থীর নাম রাহাত ইসলাম (হৃদয়)। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী স্নাতকে সিজিপিএ ৩ দশমিক ৬৩ ও স্নাতকোত্তরে ৩ দশমিক ৮৬ পেয়ে দুটিতেই প্রথম স্থান অধিকার করেন। বিআইএফপিএস- এর ফরেনসিক পরীক্ষার…
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো পেরিয়ে আসার পর এখন সুশৃঙ্খল জীবনযাপন করছেন বলে জানান। পরীমণির ভাষ্য, আমার প্রচণ্ড প্যানিক হয় এবং আমার মৃত্যুভয় হয় অনেক। এই সমস্যা থেকে মুক্তির জন্য তিনি এখন নিয়মিত সাইকিয়াট্রিস্টের কাছে যান। তিনি বলেন, আমি ডিসিপ্লিন জীবন যাপন করি, নামাজ বা মেডিকেশন করি। আমি একটা সুন্দর, মানে সিস্টেমেটিক লাইফ লিড করার চেষ্টা করি, যেটা আমি কখনোই করতাম না, একদমই। অনুষ্ঠানের তিনি আরও জানান, এখন ভেবেচিন্তে কাজ করেন। তার কথায়, আগে আমি করতাম, কিন্তু হুটহাট করে করতাম, চিন্তাভাবনা…
গাজার প্রায় ৪৭ শতাংশ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর ঘরে ফিরতে শুরু করেছে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন শহরের লাখ লাখ বাসিন্দা। আজ শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আলজাজিরা। অপরদিকে, আগামী সোমবারই সব জিম্মি মুক্তি পাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসাথে, মিসরে হামাস-ইসরায়েল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি। এর আগে, গাজায় কোনো ধরনের বিদেশি অভিভাবকত্ব মেনে নেয়া হবেনা বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ এবং দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পিএফএলপি। অন্যদিকে, গাজায় দ্রুতই প্রয়োজনীয় ত্রাণ পাঠানো হবে বলে জানিয়েছে জাতিসংঘের সাথে সংশ্লিষ্ট বেশকিছু সংস্থা। তাদের…

