Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যের ইমিগ্রেশন বিভাগ বুধবার (৮ এপ্রিল) রাতে চেমোরের কানথান শিল্প এলাকায় অবস্থিত দুটি রাবার গ্লাভস তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে।মালয়েশিয়ার কয়কটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, রাত ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে শ্রম বিভাগ (জেটিকে), পুলিশ (পিডিআরএম), জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ) এবং জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন)-এর সদস্যরাও অংশ নেন। পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জেমস লি জানান, প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকি শ্রমিকদের আটক করা হয়। আটককৃতদের সবাই কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় ধরা পড়ে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যবহৃত…

Read More

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত আলী হোসেনের (৪৫) লাশ ফেরত দিয়েছ বিএসএফ।বুধবার (৮ এপ্রিল) রাত ৯টায় উপজেলার ধবলগুড়ি সীমান্তের ৮৬৮/৩-এস নম্বর পিলার এলাকা হয়ে লাশটি ফেরত দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) দিগত মধ্যরাতে ওই সীমান্তে বিএসএফের গুলিতে তিনি নিহত হন।নিহত আলী হোসেন ওই সীমান্ত এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, ভারতীয় চোরাচালানিদের সহায়তায় ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নম্বর পিলার এলাকায় শূন্যরেখায় অবস্থান করে ভারতে অবৈধ প্রবেশের চেষ্টা করে ৭-৮ জনের একটি দল। তাদের তাড়িয়ে দিতে প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি করে বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের…

Read More

দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। এ ছাড়া ২১…

Read More

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুরে অবস্থিত মোহনপুর আলোকিত ইসলামিয়া হিফজুল কোরআন মাদ্রাসা দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে কথা হয় মাদ্রাসার পরিচালক ও রাজশাহী হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা মাসউদুর রহমান সিদ্দিকীর সঙ্গে। তিনি জানান, এই মাদ্রাসা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল শিশুদেরকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলা এবং তাদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করা। পাশাপাশি যুগোপযোগী জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া।বর্তমানে মাদ্রাসাটিতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করছে। নূরানী, নাজেরা ও হিফজ বিভাগে শিক্ষার্থীদের পৃথকভাবে ভাগ করে মানসম্মত পাঠদান নিশ্চিত করা হচ্ছে।পাঠদান…

Read More

মিসরের বিপক্ষে গত সপ্তাহে প্রীতি ম্যাচে গ্যালারি থেকে মুসলিমবিরোধী স্লোগান ভেসে আসার ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে স্পেনের একদল সমর্থক ‘যদি তুমি না লাফাও, তবে তুমি মুসলিম’—এমন বিতর্কিত ও বিদ্বেষমূলক স্লোগান দেন। ঘটনার পর ফিফা ভিডিও ফুটেজ পরীক্ষা এবং ম্যাচ রেফারি ও নিরাপত্তা দলের প্রতিবেদন পর্যালোচনা করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেয়। স্প্যানিশ ফেডারেশনকে বড় অঙ্কের জরিমানা কিংবা স্টেডিয়াম দর্শকশূন্য রাখার মতো শাস্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইএসপিএন। ফিফার এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে ইএসপিএনকে বলেন, ‘মিসরের বিপক্ষ প্রীতি…

Read More

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে বিলটি পাস হয়।বুধবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে বিলটি পাস হয়। এর ফলে, এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। এ ছাড়াও অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে। এর আগে, বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।…

Read More

কলকাতার টেলিভিশন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর বড়পর্দায় অভিষেক হয় দেবের ‘প্রজাপ্রতি ২’ সিনেমার মধ্য দিয়ে। গত বছরের বড়দিনে পশ্চিমবঙ্গে মুক্তি পায় দেব অভিনীত এ সিনেমা। এরপর প্রথমবারের মতো অভিনেত্রী জ্যোতির্ময়ী ঢালিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। শাকিব খানের নায়িকা হয়ে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। সিনেমাটি ঈদে মুক্তি পায়। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ‘প্রিন্স’ সিনেমা নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে ব্যক্তিগত নানা প্রসঙ্গে তুলে ধরেন অভিনেত্রী। বর্তমানে সিঙ্গেল থাকলেও এক সময় প্রেমে জড়িয়েছিলেন জ্যোতির্ময়ী। অভিনেত্রী বলেন, সেই প্রেম ভেঙে যায়। আমাদের ভালোবাসাটা একই রকম ছিল। কোনো কারণে আমাদের সম্পর্ক টেকেনি। একটা চাবি দিয়ে কি সব তালা খোলা যায়? তিনি বলেন, আমাদের…

Read More

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ অফিসারদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বুধবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে (সারদা) ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, তোমরা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছো না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছো, যে পেশার…

Read More

পহেলা বৈশাখ আসতে এখনো প্রায় এক সপ্তাহ বাকি। তবে এরইমধ্যে মাছের বাজারে শুরু হয়ে গেছে বৈশাখের আমেজ। আর সেই আমেজের বড় অংশজুড়ে আছে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ও ইলিশ। বৈশাখকে সামনে রেখে ইলিশের চাহিদা বেড়ে গেছে। কিন্তু চাহিদা বাড়লেও বাজারে সরবরাহ কম। ফলে স্বাভাবিকভাবেই দামে পড়েছে প্রভাব। আকারভেদে কেজিপ্রতি ইলিশের দাম মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৩০০-৪০০ টাকা পর্যন্ত। দাম বৃদ্ধিতে অনেকটাই বিপাকে পড়েছেন ক্রেতারা। যাদের কাছে বৈশাখ মানেই পান্তা-ইলিশ, তাদের জন্য সেই ঐতিহ্য ধীরে ধীরে ‘অতীত’ হতে বসেছে। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচা বাজার, শ্যামবাজার, আফতাবনগরের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।বাজারে আকারভেদে ১ কেজি…

Read More

কুষ্টিয়া ইবি থানায় স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল আওয়ালের (৪২) যাবজ্জীন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন।বুধবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে আদালতে এই রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত আব্দুল আওয়াল ৪২ কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ন পুর কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল করীম বিশ্বাসের ছেলে। মামলা এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকালে ৩ সন্তানের জননী স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুনের (৩০) সঙ্গে আসামির পরকীয়া সম্পর্কের জের ধরে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। নিহত শাহানা তার স্বামীর…

Read More