Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাশের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।তিনি বলেন, ‘রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাশ অনুষ্ঠিত হবে। অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘শনিবার স্কুলে এসে ক্লাশ হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাশ হবে। তিনদিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। এটি মহানগর ও মেট্রোপলিটন এলাকায় হবে। সারা দেশে নয়।’ তিনি বলেন, ‘শিক্ষকরা…

Read More

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক…

Read More

এক ব্যারেল অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল থেকে ঠিক কতটা পেট্রোল পাওয়া যায়, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল থাকা স্বাভাবিক। মূলত শোধন প্রক্রিয়ার পর এক ব্যারেল তেল থেকে পেট্রোলের পাশাপাশি আরও অনেক প্রয়োজনীয় জ্বালানি ও উপজাত পণ্য পাওয়া যায়।আন্তর্জাতিক পরিমাপে এক ব্যারেল অপরিশোধিত তেল বলতে ১৫৯ লিটার বা ৪২ ইউএস গ্যালন পরিমাণকে বোঝায়। তেল শোধনাগারে এই এক ব্যারেল তেল শোধন করার পর সাধারণত যা পাওয়া যায়: পেট্রোল/গ্যাসোলিন: প্রায় ৭৩ লিটার (১৯ দশমিক ৩৬ গ্যালন)। অন্যান্য পণ্য: বাকি অংশ থেকে ডিজেল (৪০-৪৫ লিটার), জেট ফুয়েল (বিমানের জ্বালানি), কেরোসিন এবং লুব্রিকেন্টের মতো বিভিন্ন উপজাত তৈরি হয়। অর্থাৎ এক ব্যারেল অপরিশোধিত তেল…

Read More

হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ৯ শিশুর মৃত্যু হলো।এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৬ শিশু।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৭ মার্চ নেত্রকোনা সদর থেকে নিয়ে আসা আদিবা নামের ৩ মাস বয়সি শিশুটিকে শরীরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ৮টার দিকে হামের লক্ষণ, নিউমোনিয়া, তীব্র অপুষ্টি এবং হৃদযন্ত্রের অকার্যকারিতা হয়ে মারা যায় শিশুটি।…

Read More

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে আজ।এরই মধ্যে মামলার ৩০ আসামির মধ্যে গ্রেফতার ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণা সরাসরি দেখানো হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।এর আগে গত ৫ মার্চ রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে গত ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ…

Read More

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের স্থগিত থাকা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে এই দুই আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া শুরু করেন ভোটাররা। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে এবার সবকটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচন ঘিরে জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।এর আগে বুধবার (৮ এপ্রিল) সকালে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠ থেকে প্রিজাইডিং কর্মকর্তারা কেন্দ্রগুলোতে নির্বাচনি মালামাল সংগ্রহ করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সদর আসনের মোট ১৫০টি…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন,‘আমরা ক্রিকেট বোর্ডে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি। এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহণ আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে।’বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি বাতিল করে গতকাল (৭ এপ্রিল) জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটিতে আছেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমদ, প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম। নির্বাচিত কমিটি বাতিল করে অ্যাডহক…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লেবাননজুড়ে ইসরাইলি বাহিনীর ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই বৈরুতসহ লেবাননের জনবহুল বাণিজ্যিক ও আবাসিক এলাকাগুলোতে এই তণ্ডবলীলা চালানো হয়। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, এই হামলায় ১,১৬৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন এই পরিস্থিতিকে একটি ‘বিপজ্জনক উস্কানি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ইসরাইল দেশজুড়ে ১০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। বৈরুতের আকাশ বর্তমানে কালো ধোঁয়ায় আচ্ছন্ন এবং শহরজুড়ে আতঙ্কিত মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। লেবাননের রেড ক্রস জানিয়েছে, ১০০টি অ্যাম্বুলেন্স নিরবিচ্ছিন্নভাবে হতাহতদের হাসপাতালে…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ও তীব্র উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য বিকল্প রুট ঘোষণা করেছে ইরান। সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের সুবিধার্থে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে দেশটির রেভ্যুলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা।  বুধবার (৮ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। সংবাদ সংস্থা আইএসএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যেসব জাহাজ এই প্রণালি অতিক্রম করতে চায়, তাদের আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে।

Read More

সিরাজগঞ্জে ডিজেল সংকটের কারণে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় বোরো ধান উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়া এবং খোলা বাজারে বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। এতে একদিকে যেমন কৃষকের আর্থিক চাপ বাড়ছে, অন্যদিকে ফলন কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ৪১ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৭০২ হেক্টর জমিতে ৩৬ হাজার ১১৭টি ডিজেলচালিত সেচ পাম্পের মাধ্যমে সেচ কার্যক্রম চলছে। কিন্তু ডিজেল সংকটের কারণে অনেক পাম্প চালু রাখা কঠিন হয়ে পড়েছে। সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার মেছড়া…

Read More