Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

সরকারি তথ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, গতিশীল ও নিরাপদ করতে ‘জাতীয় তথ্য বাতায়ন (Bangladesh.gov.bd)’-এর দ্বিতীয় সংস্করণ বা ফ্রেমওয়ার্ক ২.০ চালু করেছে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)। ২০২৫ সালের ২১ ডিসেম্বর থেকে ধাপে ধাপে সব মন্ত্রণালয়ে এ সংস্করণ বাস্তবায়ন শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়িত এ উদ্যোগে বর্তমানে দেশের প্রায় ৫২ হাজার সরকারি দপ্তর যুক্ত রয়েছে। এর মধ্যে ৩৫ হাজার ৫০০টির বেশি ওয়েবসাইট ইতিমধ্যে নতুন সংস্করণে হোস্ট করা হয়েছে। পর্যায়ক্রমে সব অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি ওয়েবসাইটও এর আওতায় আনা হচ্ছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব)…

Read More

দেশের আন্দোলন-সংগ্রামে বিএনপিকে বিজয়ী দল হিসেবে তুলে ধরলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ তিনটি আন্দোলনের ‘ট্রফি’ই বিএনপির ঘরে। এর মধ্যে ২০২৪ সালের জুলাই আন্দোলনের ‘ট্রফি’ লন্ডনে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন শাহে আলম। সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বগুড়া থেকে নির্বাচিত হয়ে আসা মীর শাহে আলম আন্দোলন-সংগ্রামে বিএনপির অবদান তুলে ধরতে গিয়ে বলেন, ‘১৯৭১, ১৯৯০ এবং জুলাই-আগস্ট, তিনটি আন্দোলনের ট্রফিই আমাদের ঘরে। এ রকম ট্রফি শুধু বিএনপির ঘরে,…

Read More

‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে’ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ইসলামী ছাত্রশিবির। আগামীকাল বুধবার(০৮ এপ্রিল) বিকাল ৫ টায় ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই মিছিল বের হবে। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ডাকসুর পরিবহন সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ। ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার প্রচার ও মিডিয়া সম্পাদকমুহাম্মদ দাউদ খান মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভাপতি পদে তামিম ইকবালসহ আরও ১০ জনকে এডহক কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার(০৮ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের নতুন কমিটি করে। এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসি ক্রীড়া পরিচালক আমিনুল আহসান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় ক্রিকেট বোর্ডের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে তিন মাস মেয়াদে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। বিসিবিতে অনিয়ম নিয়ে শোরগোল হয়। পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার…

Read More

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলার আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত পাঠাতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে বাংলাদেশ। ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে মঙ্গলবার (৭ এপ্রিল) দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই সফরে ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। দুই দিনের এই সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম…

Read More

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।  বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মোট ৪২৯ জন রোগী এই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে, শুরু থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, হামের উপসর্গে একদিনে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ১৮ জন রোগী ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই সাউন্ড সিস্টেমে বিভ্রাট দেখা দেয়। সেই একই সমস্যা দেখা দিয়েছে আজও (রবিবার)। সাউন্ড সিস্টেমের সমস্যার জেরে রবিবার (৫ এপ্রিল) ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয় সংসদ। কেন বারবার সাউন্ড সিস্টেমে সমস্যা হচ্ছে তার ব্যাখ্যা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।   তার মতে, ২০২৪ সালের ৫ আগস্টে ক্ষিপ্ত জনতা জাতীয় সংসদের আসবাব, যন্ত্রপাতি ইত্যাদি তছনছ করে। যার কারণেই ক্রমাগত মাইকের বিভ্রাট দেখা যাচ্ছে। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম বা সংসদীয় মাইক ব্যবস্থা মেরামত (রিপেয়ার) করতে আমেরিকার কম্পানির আগ্রহ নেই বলেও জানিয়েছেন তিনি। মুলতবির পর অধিবেশন পুনরায় শুরু হলে এসব কথা বলেন স্পিকার। মুলতবির পর সংসদের…

Read More

জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরোধিতার মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ নয় মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করে। এই সনদকে আইনি ভিত্তি দিতে সবদলের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন করে সরকার। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিতরা একই সঙ্গে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এজন্য একজন সংসদ সদস্যকে দুটি শপথ গ্রহণ করার কথা; কিন্তু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর বিএনপি…

Read More

তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি মন্তব্য করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অশ্লীল ভাষা এবং ক্রমাগত হুমকি প্রমাণ করে যে মার্কিন প্রেসিডেন্ট মানসিকভাবে ‘নিয়ন্ত্রণ হারাচ্ছেন’। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের বর্তমান রাজনৈতিক অবস্থান ও মানসিক অস্থিরতা নিয়ে এই বিশ্লেষণ তুলে ধরেন। অধ্যাপক ইজাদির মতে, ট্রাম্প বর্তমানে প্রচণ্ড রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। তিনি ভেবেছিলেন মাত্র তিন দিনের মধ্যেই ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তন করে ফেলবেন, কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় তিনি চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন। ইজাদি মনে করেন, এই ব্যর্থতা থেকেই ট্রাম্পের ভাষায় এমন উগ্রতা ও কুরুচিপূর্ণ শব্দের বহিঃপ্রকাশ ঘটছে।…

Read More

সাত বছর পর আবারও আলো ঝলমলে মঞ্চে ফিরল দেশের জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার। এবারের আসরে সেরা সুন্দরী হিসেবে জয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে।বিজয়ী বিদুষী বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান এবং বিদ্যা সিনহা মিম। তারকায় ভরা এই সন্ধ্যায় শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে আরও বর্ণিল। চূড়ান্ত পর্বে লড়াই করেন পাঁচ প্রতিযোগী—বিদুষী বর্ণিতা, আমিনা ইসলাম, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল এবং নাযাহ নাওয়ার বিনতে নুরুল। টানটান প্রতিযোগিতা শেষে সেরার মুকুট…

Read More