Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বাজারে ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ (২৩ ডিসেম্বর ২০২৫) মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানার নেতৃত্বে কেশরহাট বাজারের বালাইনাশক ও বীজ দোকানগুলোতে এ অভিযান পরিচালিত হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭ ও ১৫ ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স তামিম এন্ড তাসনিমের স্বত্বাধিকারী মোঃ আবু তাহেরকে ৫ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ কৃষি বিপণীর স্বত্বাধিকারী মোঃ আঃ রউফকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের…

Read More

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম  রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট থেকে মচমইলগামী সড়কের মরগার বিল এলাকায় আজ ২৩ ডিসেম্বর ২০২৫ সকাল ৭টায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রবি আজিয়াটা লিমিটেডের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের নাম মো. মতিউর রহমান (২২)। তিনি জাহানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পিতার নাম মুনতাজ। বর্তমানে তিনি রবি আজিয়াটা লিমিটেডে কর্মরত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টার দিকে অফিসে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মো. মতিউর রহমান জাহানাবাদ থেকে কেশরহাটের দিকে যাচ্ছিলেন। মরগার বিলের ভেতরে পৌঁছালে হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে। ছিনতাইকারীরা বয়সে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলে…

Read More

। রাজশাহীর মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামে ক্ষমতার দাপট দেখিয়ে পুকুর খনন করতে গিয়ে কৃষিজমি রক্ষায় বাধা দেওয়ায় কৃষক আহমেদ জোবায়েরকে ভেকু মেশিনের নিচে পিষে হত্যার অভিযোগে এলাকাজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে।হত্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও মূল আসামি ও তাদের দোসররা এখনও গ্রেফতার না হওয়ায় সোমবার (২২ ডিসেম্বর) মোহনপুর উপজেলা নাগরিক কল্যাণ কমিটির উদ্যোগে এক বিক্ষোভ র‌্যালি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১১টার দিকে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস ও থানা গেট ঘুরে পুনরায় উপজেলা শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ…

Read More

দেশের চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে। নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনাগত বিষয় বিবেচনায় সমাবর্তন উপলক্ষে নির্ধারিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর (রবিবার)  অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে জনপ্রিয় শিল্পী পড়শি ও ব্যান্ড শিরোনামহীন-এর পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শুরুতে সাংস্কৃতিক আয়োজন নিয়ে আলোচনা ও প্রস্তুতি থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ঝুঁকি এবং ব্যবস্থাপনাগত সীমাবদ্ধতার কারণে সমাবর্তনকে সম্পূর্ণ একাডেমিক ও আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া…

Read More

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে আজ ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার বিকাল ৩ টায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহনপুর উপজেলা শাখা কর্মসূচি পালিত হয়। মিছিলটি মোহনপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা থানার গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে বক্তারা বলেন, “এ দেশে আর কোনো অন্যায়-অবিচার চুপচাপ মেনে নেওয়া…

Read More

। স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামে পুকুর খননকে কেন্দ্র করে মাটিকাটা ভেকু (এক্সেভেটর) গাড়ির নিচে পিষ্ট হয়ে জুবায়ের (২৫) নামে এক তরুণ নিহত হয়েছে। ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুবায়ের বড় পালশা গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ, উপজেলার ভীমনগর গ্রামের বকুল, রুহুল ও রুবেলসহ কয়েকজন ব্যক্তি পুকুর খননের সময় ইচ্ছাকৃতভাবে ভেকু দিয়ে জুবায়েরকে চাপা দিয়ে হত্যা করে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর জুবায়েরকে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতাল থেকে নিহতের লাশ…

Read More

। স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম  রাজশাহীর মোহনপুরে জাতীয় মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে মোহনপুর উপজেলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়েদা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ মঈনুদ্দিন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন স্কুল-কলেজের…

Read More

নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামীর রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জোর দিয়ে বলেছেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে হলে নীতি ও আইনকে অগ্রাধিকার দিয়ে বিগত সময়ের অন্যায্য সুবিধাগুলোর পথ বন্ধ করে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। রোববার (১৪ ডিসেম্বর) ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলশানে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে পেশাজীবী ও বিশিষ্টজনদের কাছে বিএনপির আগামীর ভাবনা তুলে ধরেন। তারেক রহমান বলেন, ‘আগামীর রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনকে অগ্রাধিকার দিতে হবে। অতীতে অনেককে অনেক অন্যায্য সুবিধা…

Read More

আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫’ সুষ্ঠু, নকলমুক্ত ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রসচিবদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। রোববার (১৪ ডিসেম্বর) কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি, প্রশ্নপত্রের নিরাপত্তা, আসনবিন্যাস ও ক্যালকুলেটর ব্যবহারসহ ২৪টি বিষয় উল্লেখ করা হয়েছে। বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে: ১. জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সব পরীক্ষার্থী অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে পূর্ণ নম্বর ১০০ ও পূর্ণ সময় ৩ ঘণ্টা এবং বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫০+৫০ নম্বরে, ১ ঘণ্টা ৩০ মিনিট +…

Read More

মানবজীবন মহান আল্লাহর এক অমূল্য আমানত। ইসলামি শরিয়তে মানুষের জান-মাল ও সম্মানের নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম শান্তির ধর্ম, আর এই শান্তির প্রধান শর্ত হলো মানুষের জীবনের নিরাপত্তা। তাই অন্যায়ভাবে কাউকে হত্যা করাকে ইসলামে কুফরি বা শিরকের পরেই সবচেয়ে বড় অপরাধ বা ‘কবিরা গুনাহ’ হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র কুরআন ও হাদিসে হত্যাকারীর জন্য দুনিয়াতে মৃত্যুদণ্ড এবং আখেরাতে জাহান্নামের কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে।  সমগ্র মানবজাতিকে হত্যার শামিল একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যে কতটা জঘন্য, তা বোঝাতে পবিত্র কুরআনে একটি চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন: “যে ব্যক্তি নরহত্যা অথবা পৃথিবীতে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির কারণ…

Read More