প্রাণ বাঁচানোর স্বপ্নে পথচলা শুরু এক তরুণের। সড়কে প্রতিদিনের মৃত্যুর মিছিল তাকে ভাবিয়েছে, কষ্ট দিয়েছে। সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে এক যুগান্তকারী উদ্ভাবন—‘হেলমেট এমকিউ-থ্রি’ প্রযুক্তি। রাজশাহীর মুশফিকুর রহমান নাফিসের তৈরি এই হেলমেট না পরলে মোটরসাইকেল স্টার্টই নেবে না; আর চালক যদি অ্যালকোহল গ্রহণ করেন, তাহলে থেমে যাবে বাইকের ইঞ্জিন। দুর্ঘটনা ঘটলে কয়েক সেকেন্ডের মধ্যেই খবর পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়। তরুণ নাফিসের এই প্রযুক্তি আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, এনে দিয়েছে স্বর্ণ ও রৌপ্য পদক। হেলমেট এমকিউ-থ্রিঃ দুর্ঘটনা রোধে স্মার্ট সমাধান। সড়কে নামলে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক। কিন্তু অনেকেই তা মানতে গড়িমসি করেন। এতে দেশে মোটরসাইকেল…
Author: TMTV Desk
মায়ের দুধই শিশুর সর্বোত্তম ও নিরাপদ পুষ্টি; বিকল্প দুধে বাড়ে অসুস্থতা ও অপুষ্টির ঝুঁকি। আইন থাকলেও সচেতনতার ঘাটতি ও প্রচারের দুর্বলতায় দেশজুড়ে চলছে মাতৃদুগ্ধের বিকল্প পণ্যের অবাধ ব্যবহার। আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ-এই বাক্যটি শুধুই কাগজের বুলি নয়, বরং একটি জাতির সার্বিক উন্নয়নের অন্যতম ভিত্তি। একটি সুস্থ ও শক্তিশালী প্রজন্ম গড়ে তুলতে হলে জন্মের পর থেকেই শিশুর প্রয়োজন যথাযথ যত্ন, সুরক্ষা ও সর্বোপরি সুষম পুষ্টি। জন্মের পর শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অনন্য খাদ্য হলো মায়ের বুকের দুধ। এতে আছে প্রাকৃতিকভাবে প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান, যা কোনো কৃত্রিম বা বিকল্প খাদ্যে পাওয়া সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, শিশুর জন্মের পর প্রথম…
রাজশাহী টেনিস কমপ্লেক্সের আয়োজনে রাজশাহীতেই ৩০ তম আন্তর্জাতিক অনুর্ধ্ব ১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপ-২০২৫ উপলক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ ০৩ অক্টোবর শুক্রবার সকাল ১১.১৫ টা হতে সকাল ১১.৪০ ঘটিকা পর্যন্ত, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন, টেনিস কমপ্লেক্স এর কনফারেন্স রুমে, ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন এর উদ্যোগে এবং রাজশাহী টেনিস কমপ্লেক্স এর আয়োজনে, এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ এর টুর্নামেন্ট ডিরেক্টর মোঃ হাবিবুর রহমান। আরোও উপস্থিত ছিলেন , রাজশাহী RMP ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নুরে আলম সিদ্দিকী। রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবরী। রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ টি…
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে কাঁচামরিচ কেজিতে ২০০ টাকা বেড়ে ৪০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছও। শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে। এসব বাজারে ঝিঙ্গা, করলা, বরবটি, বেগুন, কচুর লতি, পটল, চিচিঙ্গা ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে কাঁচামরিচ প্রকারভেদে কেজিতে ২০০ টাকা বেড়ে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। টানা বৃষ্টির…
ইসরায়েলে আটক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কমিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযানগুলো এবং ক্রু ও অভিযাত্রীদের আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অন্তর্ভুক্ত ৪৩টি নৌযান। সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক…
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় উপদেষ্টা বলেন, মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় আহমদ রফিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। সাহিত্য, সংস্কৃতি ও গবেষণায় তিনি অসামান্য অবদান রেখেছেন। তাঁর কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে ভাষাসংগ্রামী আহমদ রফিক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের জন্য আরও দুই দেশ তাদের টিকিট নিশ্চিত করেছে। নামিবিয়ার পর আফ্রিকা থেকে দ্বিতীয় দেশ হিসেবে জিম্বাবুয়ে এই যোগ্যতা অর্জন করেছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে বাকি তিনটি দল বিশ্বকাপ খেলবে, যার লড়াই ওমানে ৮ অক্টোবর থেকে শুরু হবে। টেস্ট খেলুড়ে দল হওয়া সত্ত্বেও জিম্বাবুয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি, কারণ তারা বাছাইপর্বের বাধা পেরোতে ব্যর্থ হয়েছিল। তবে এবার আর কোনো ভুল করেনি সিকান্দার রাজার দল। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে তারা ১৭তম দেশ হিসেবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সরাসরি সুযোগ ও নিশ্চিত দলসমূহ: আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা…
অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শেষ নৌযানটিরও নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকালে উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় পোল্যান্ডের পতাকাবাহী ‘মারিনেট’ নামের ত্রাণবাহী নৌযানটিতে জোরপূর্বক প্রবেশ করে ইসরায়েলি সেনারা। সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে এই দৃশ্য দেখা যায়। ‘মারিনেট’ নামের এই নৌযানটিতে ছয়জন ক্রু ছিলেন বলে জানা গেছে। এটিই ছিল গাজা অভিমুখী ফ্লোটিলার শেষ সচল নৌযান। ইসরায়েলি বাহিনীর হামলায় নৌযানে থাকা মানবাধিকারকর্মী ও ক্রুদের আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ৪০টিরও বেশি বেসামরিক নৌযানের একটি বহর। প্রায় ৫০০ মানবাধিকারকর্মী এই বহরে ছিলেন। ইসরায়েল একে একে এই বহরের…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থী হিসেবে ‘গ্রীণ সিগন্যাল’ দেয়া হবে। পাশাপাশি দেশব্যাপী নির্বাচনকেন্দ্রিক গণসংযোগ কার্যক্রমও জোরদার করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৩ অক্টোবর) গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, জরুরি কিছু ব্যতীত এমন কোনও বিষয় সামনে আনা উচিত হবে না, যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে। নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বিএনপির…
এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ শহর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপের অভাবের কারণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং তিন হাজার ৭৯৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সাত দিনের পরিসংখ্যান: ২৭ সেপ্টেম্বর: কোনো মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫১৪ জন। ২৮ সেপ্টেম্বর: ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫ জন। ২৯ সেপ্টেম্বর: ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ জন। ৩০ সেপ্টেম্বর: ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬ জন। ১ অক্টোবর: ২ জনের মৃত্যু,…

