দীর্ঘ ৪০ বছর পর দখলদার ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে লেবানন। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দখলদারদের রাষ্ট্রদূতের সঙ্গে লেবাননের রাষ্ট্রদূতের বৈঠক হবে। এই আলোচনার মূলকেন্দ্রে থাকবে যুদ্ধবিরতি ও হিজবুল্লাহ।ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার আলোচনার আগে বলেন, “ইসরায়েল ও লেবাননের মধ্যে বড় ধরনের কোনো ঝামেলা নেই। সমস্যা হলো হিজবুল্লাহ।” তিনি বলেছেন লেবাননের সঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ নিয়ে আলোচনা হবে। লক্ষ্য থাকবে আলোচনা নতুন স্তরে নিয়ে যাওয়া যেখান থেকে লেবাননের সঙ্গে তারা শান্তি ও স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে পারবেন। এদিকে ওয়াশিংটনের এ আলোচনার বিরোধীতা করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে, সেখান থেকে যে সিদ্ধান্তই আসুক তারা এটি মানবে না। সংবাদমাধ্যম সিএনএন বলেছে, লেবাননের…
Author: TMTV Desk
বেপরোয়া গতি, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রতিনিয়ত মানুষের জীবন কেড়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিবৃতি কুমিল্লার দাউদকান্দিতে এক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ কালে তিনি এই মন্তব্য করেন। সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। বিবৃতিতে তিনি বলেন, আজ ১৪ এপ্রিল রাত ৩টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও অন্তত ৬ জন আহত হওয়ার ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এমন মৃত্যুবরণ অত্যন্ত…
বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ভয়াবহ প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।মঙ্গলবার (১৪ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাজারে নিত্যপণ্যের দাম ইতোমধ্যেই সহনীয় মাত্রা ছাড়িয়ে গেছে। এ অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানো হলে তা বাজারে দাবানল সৃষ্টি করবে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য মারাত্মক চাপ তৈরি করবে। আতাউর রহমান বলেন, জ্বালানি সংকট বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা হলেও দেশের পরিস্থিতি আরও জটিল হয়েছে সরকারের কূটনৈতিক দুর্বলতা, জ্বালানি খাতে অদক্ষতা এবং দুর্বল পরিকল্পনার কারণে।…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে উপজেলা জুড়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য বৈশাখী শুভযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। সকালে মোহনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বের হয় আনন্দঘন বৈশাখী শুভযাত্রা। লাল-সাদা পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, মুখোশ ও ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। ঢোল-বাদ্য ও লোকজ সংগীতের তালে তালে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলা…
প্রতিবছর পয়লা বৈশাখে হালখাতা খুলে যেভাবে সব বকেয়া পরিশোধ করা হয়, সেভাবে জাতীয় জীবনের সব বকেয়া পরিশোধ করতে ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর বিবেচনায় এই বকেয়া হচ্ছে জুলাই সনদ।সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের হালখাতা খুলেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেছেন, অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে এনসিপির পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আজকের দিনে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই, নতুন…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলের প্রাণকেন্দ্র কেশরহাট বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়িক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম। দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের সমন্বয়ে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধান করে আসছেন। বাজার ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষা, অনৈতিক কার্যক্রম প্রতিরোধ এবং মানবিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে তার সক্রিয় ভূমিকা ব্যবসায়ী মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। এবার বৃহত্তর পরিসরে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে তিনি রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনে ‘ব্যবসায়ী কল্যাণ পরিষদ’ (ক)প্যানেল থেকে পরিচালক পদপ্রার্থী…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সাবেক কাউন্সিলর এনামুল হক বলেছেন, পৌরবাসীর সার্বিক উন্নয়ন ও একটি আধুনিক, পরিকল্পিত নগরী গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এনামুল হকের। সাক্ষাৎকারে তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এনামুল হক বলেন, “১৯৮৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্ররাজনীতিতে যুক্ত হই। রায়ঘাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, পরবর্তীতে ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বিগত দিনে নানা প্রতিকূলতা ও নির্যাতন সত্ত্বেও বিএনপির আদর্শে অটল ছিলাম এবং সাধারণ মানুষের…
যশোরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রোববার (১২ এপ্রিল ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী যশোর সফরকালে যশোর মেডিকেল কলেজ এবং শার্শার উলাশীতে ‘জিয়া খাল’ খনন কাজের উদ্বোধন করবেন। এই সফর উপলক্ষে ২০ এপ্রিলের মধ্যে জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দাপ্তরিক কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। সভায় আরও জানানো হয়, নিরাপত্তার স্বার্থে ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত যশোর সদর, ঝিকরগাছা ও শার্শা…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ রহিত করার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দেশের ৩১ জন বিশিষ্ট নাগরিক। গত বৃহস্পতিবার সংসদে বিল পাসের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন তাঁরা। আজ এক যৌথ বিবৃতিতে নাগরিকেরা এই ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকার সংস্কার, মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, বিচার বিভাগের স্বাধীনতা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় বেশ কয়েকটি অধ্যাদেশ জারি করেছিল। সে সময় সব রাজনৈতিক দল বিষয়গুলোকে সাধুবাদ জানিয়েছিল।…
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ানো হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে। প্রতি লিটারের নতুন দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৯৪ টাকা ৬৯ পয়সা হয়েছে। নতুন দাম আজ রোববার রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে। এর আগে গত ফেব্রুয়ারিতে দাম কমেছিল ১৬ টাকা।রবিবার (১২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ফার্নেস তেলের দাম বাড়ানোর তথ্য জানানো হয়েছে। এর আগে ফার্নেস তেলের দাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নির্ধারণ করত। তবে অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা বিইআরসির হাতে দেওয়ার পর ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম ঘোষণা করে। আজ দ্বিতীয়বারের মতো…

