হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে ফসল বপনের মৌসুমে ব্যাঘাত ঘটছে। এর ফলে বৈশ্বিক খাদ্যসংকট আসন্ন এবং পরিস্থিতি মোকাবিলায় ‘সময় ফুরিয়ে আসছে’ বলে বৃহস্পতিবার সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের এক অর্থনীতিবিদ।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেছেন, ‘‘বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, সুদান, কেনিয়াসহ ব্রাজিল ও থাইল্যান্ডের মতো দেশে ফসল বপনের মৌসুম চলছে।’’ তিনি বলেন, যদি হরমুজ প্রণালিতে এই অচলাবস্থা চলতে থাকে—যা বিশ্বের ৩৫ শতাংশ জ্বালানি তেল, ২০ শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং ২০ থেকে ৩০ শতাংশ সারের জোগান দেয়; তাহলে কৃষকরা কম উপকরণ ব্যবহার করে চাষাবাদ করতে বাধ্য হবেন। এর ফলে ফলন ব্যাহত হবে…
Author: TMTV Desk
জুলাই সনদ অনুযায়ী সংস্কারের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে আগামী ২ মে পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্বাতাধীন ১১ দলীয় ঐক্য।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে আন্দোলনের পরবর্তী এই রূপরেখা তুলে ধরা হয়। ১১ দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গোলাম পরওয়ার বলেন, আগামী ১৮ এপ্রিল শনিবার ১১ দলের উদ্যোগে ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল শনিবার ঢাকা বাদে বাকি সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। আগামী ২ মে, প্রত্যেকটি জেলা শহরে গণমিছিল হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, এই ১৮ এপ্রিল…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বের সব দেশে জ্বালানি তেল বা ডিজেলের দাম বাড়ানো হয়েছে। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে দেশে এখনও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়ার পর তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় নেতাদের অবদান যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ করা জরুরি। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম এবং ইতিহাস কাউকেই ক্ষমা করবে না।সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশোধ, প্রতিহিংসা বা অযথা বিতর্ক নয়, বরং জাতীয় ঐক্য ও…
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৭২ জন। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৬৫ জন।…
মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। হানজালা বলেন, আমরা বারবার দেখছি, কিছুদিন পরপর কারা যেন কীভাবে এসে আল্লাহর নবীর শানে কটূক্তি করে। নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদে রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে। তিনি বলেন, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, তাদের মৃত্যুদণ্ড—এই আইন যেন সংসদ থেকে পাস করা হয়। তিনি আরও বলেন, ‘ওলামায়ে কেরামের…
যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানি সূত্রের বরাতে জানা গেছে, একটি প্রতিনিধিদলসহ তিনি তেহরানে গেছেন, যেখানে উচ্চপর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পুনরারম্ভ নিয়ে আলোচনা হতে পারে। সাম্প্রতিক সময়েই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি বা পরোক্ষ যোগাযোগের ইঙ্গিত মিলেছে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই সফর নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে, সম্ভাব্য শান্তি আলোচনার পথ তৈরি করতে আঞ্চলিক শক্তিগুলোর সক্রিয় ভূমিকা বাড়ছে। এর আগে ইসলামাবাদে…
মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। আজ বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ম্যাগাজিনটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে তারেক রহমানের রাজনৈতিক যাত্রাকে নাটকীয় উত্থান হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়, লন্ডনে দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের জাতীয় নেতৃত্বে আসেন। আরও বলা হয়, ৫৭ বছর বয়সী এই নেতা দীর্ঘদিন বিরোধী রাজনীতিতে থাকার পর ধীরে ধীরে ‘অপেক্ষমাণ নেতা’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং দেশে ফেরার ১৭ বছর পর গত ফেব্রুয়ারিতে বিপুল ব্যবধানে নির্বাচনে জয়ী…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলায় ধামিন নওগাঁ, মালিদহ ও গোপইল গ্রামের সংযোগস্থলে একটি গুরুত্বপূর্ণ দীর্ঘ সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশা প্রণয়ন শীর্ষক প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ধামিন নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে তিনটি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন স্হানীয়রা। ঢাকা থেকে জরুরি ভিত্তিতে প্রকল্প পরিদর্শনে আসেন সংশ্লিষ্ট কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সহকারী প্রকৌশলী অফিসার মো. রিপন আহমেদ ও মো. সাব্বির আহমেদ। সভায় বক্তব্যে মো.…
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করে কেশরহাট পল্লী চিকিৎসক সমাজকল্যাণ সংস্থা। প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে কেশরহাট পল্লী চিকিৎসক সমাজকল্যাণ সংস্থা ও ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্ন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ম্যাচে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষজনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কেশরহাট পল্লী চিকিৎসক সমাজকল্যাণ সংস্থার সভাপতি ডা. হাফিজুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং দলের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাজুর নেতৃত্বে দলটি অংশগ্রহণ করে। অন্যদিকে ফারিয়ার পক্ষে নেতৃত্ব দেন সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং…
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীর উপর হামলা করেছে সিএনজিচালিত অটোরিকশা চালক। এ ঘটনায় জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় হামলার ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে মতলব ফুড কর্ণারের সামনে অবস্থান নিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পরে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। ভুক্তভোগী শিক্ষার্থী মেহেদী হাসান ১৮-১৯ সেশন মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী। ভুক্তভোগীর অভিযোগ, অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে সিএনজিচালক হামলা চালায়। এ সময় তাকে শারীরিকভাবে আঘাত করা হয় এবং তার চশমা ভেঙে ফেলে। প্রশাসন সূত্রে জানা গেছে, জিরো পয়েন্ট…

